স্বরচিত কবিতা - এই আমি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

flower-8144644_1280.jpg

image source

প্রতিটা মানুষই পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে চলতে এক সময় তাকিয়ে দেখি নিযে কিভাবে যেন পরিবর্তন হয়ে গেছি। সংসার দায়িত্ব সবকিছু মিলিয়ে যেন ব্যস্তময় জীবন কাটছে সবার।

নেই সেই আগের মতো ছুটে চলা, ব্যাস্তবিহীন জীবন মুক্ত স্বাধীনতা। তবে সময়ের সাথে সাথে কিন্তু এটাও বেমানান নয়। মিলিয়ে গেছে নিজেদের সাথে। এখন এর সেই আগের মতো ছুটে চলতে ইচ্ছে করে না, চাই না মন সারাক্ষণ হাসি-ঠাট্টা নিয়ে ব্যস্ত থাকতে।

আজ তাই এতো কিছু ভেবে লিখে ফেললাম একটি ছোট্ট আমি আমাকে নিয়ে কবিতা। আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে এই আমি নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

এই আমি

লেখা - আইরিন ইসলাম

আমি, আমি কি সেই
যার মন ছিল ছটফটে
আনন্দে ভরপুর
কিন্তু এখন তা আর নেই।

আমি, আমি কি সেই
যার হৃদয়ে ছিল আনন্দ কোলাহল,
আনন্দ আবেশ,
কিন্তু এখন তা আর নেই।

আমি, আমি কি সেই
যে ছিল উড়ন্ত আনমনা
ছুটে চলা দুটি ডানা
কিন্তু এখন তা আর নেই।

আমি, আমি কি সেই
যে ছিল পরন্ত বিকেলের
রুদ্র উজ্জ্বল হাসির মতো
কিন্তু এখন তা আর নেই।

আমি, আমি কি সেই
যে ছিল সকলের মধ্যমনি
জোসনা রাতের চাঁদের খনি
কিন্তু এখন তা আর নেই।

আমি, আমি কি সেই
যার ছিল অন্তর প্রশান্ত
অলস রা ক্লান্ত
কিন্তু এখন তা আর নেই।

আমি, আমি কি সেই
যার ছিল একডালা কথা রাশি,
মুখ ভরা মধুর হাসি।
তা হারিয়েছে নিমিশেই,
নেই এখন আর তা নেই।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

আপু আপনি বরাবরের মতো আজকেও খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে এত সুন্দর করে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বেশ কিছুদিন হলো কবিতা লেখা হয়ে উঠছে না। তবে আপু মাঝে মাঝে আপনার লেখা কবিতা পড়ে কিন্তু অনেক ভালো লাগা কাজ করে নিজের মাঝে। দারুন লিখেন কবিতা। আজও হারিয়ে যাওয়া নিজেকে নিয়ে অসাধারন লিখেছেন। জাস্ট ওয়াও আপু।

 3 years ago 

আশা করি আপু ভালো আছেন? নিজের অনুভূতি গুলো চমৎকারভাবে কবিতার ছন্দে প্রকাশ করেছেন। আসলে সময়ের সাথে সাথে জীবনে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। এক সময় অন্তর প্রশান্ত থাকে এবং অলসতা ক্লান্ত দেহ থাকে। কিন্তু সময়ের সাথে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। কবিতার এই ছন্দ গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।

আমি, আমি কি সেই
যে ছিল পরন্ত বিকেলের
রুদ্র উজ্জ্বল হাসির মতো
কিন্তু এখন তা আর নেই।

এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন আপু।

 3 years ago 

তোমার সাথে তাল মিলিয়ে নিজেকে পরিবর্তন করতে হয়, এ বিষয়গুলো সয়ে যায় অনেক সময়। কারণ পরিবর্তনগুলো খুব আস্তে আস্তে আসে তাই খাপ খাইয়া নেয়া যায়।

 3 years ago 

আসলে আপু আপনি যে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করেছেন সেটা বাস্তবতা মুখী।মানুষ পরিবর্তনশীল সব সময় মানুষ একই রকম থাকে না। ছটফটে পাখি ও যেমন একসময় নীরব হয়ে যায় তেমনি আপনিও আগে যেমন ছিলেন এখন তা আর নেই। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

খুব সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করলেন আপু।কবিতার প্রতিটি লাইন চমৎকার হয়েছে।আপনি সব সময় আলাদা আলাদা বিষয় নিয়ে খুব সুন্দর কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেন।যা পড়ে খুব ভালো লাগে। ধন্যবাদ জানাই আপনাকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

সময়ের সাথে সাথে আমরা কেন জানি নিজেকে বদলে ফেলি। কিংবা বদলে যেতে হয়। হয়তো সেই চঞ্চলতা বিলীন হয়ে যায়। কিংবা স্বাধীনতা হারিয়ে যায়। যাইহোক আপু আপনার লেখা কবিতার লাইনগুলো চমৎকার হয়েছে। দারুন লিখেছেন আপনি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64828.59
ETH 1882.16
USDT 1.00
SBD 0.38