মোম রং পেন্সিল দিয়ে গোল বৃত্তের মাঝে প্রাকৃতিক দৃশ্য অঙ্কন
গোল বৃত্তের মাঝে প্রাকৃতিক দৃশ্য
মোম রং দিয়ে অঙ্কন করা হয়না আজ কয়েকদিন। আমার ঘরে মোটামোটি সব রকমের রং পেন্সিল রয়েছে। অঙ্কনটা একটু বেশি করা হয় তাই একেক সময় একেক রকমের পেন্সিল কিনে রেখেছি। তবে মনের ইচ্ছা অনুযায়ী যখন যেটা দিয়ে অঙ্কন করতে ইচ্ছা করে তখন সেটা দিয়েই অঙ্কন করে থাকি। মোম রং দিয়ে অঙ্কন করা হয়েছে খুব কম। জল রঙের অঙ্কন গুলোই আমার সবচেয়ে বেশি। যাইহোক অঙ্কন করাটা যেহেতু আমার ছোটকাল থেকেই একটা শখের বিষয় তাই অঙ্কন করতে খারাপ লাগে না বরং আনন্দের সাথে অঙ্কনগুলো করে থাকি। আজকে আমি মোম রং ব্যবহার করে গোল বৃত্তের ভিতর সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করেছি। এটাকে একটি প্রাকৃতিক দৃশ্য বলা যেতে পারে। নদীর মাঝে পালতোলা নৌকা, পাহাড় ও সূর্যোদয়ের সুন্দর একটি দৃশ্য।
আজকের এই দৃশটির মধ্যে আমি যে বিষয় গুলো ফুটিয়ে তুলার চেষ্টা করেছি - সূর্য মামা পূর্ব পাশ থেকে জ্বলন্ত আগুনের মতো বেরিয়ে আসছে। চারদিকে সবকিছু সূর্যের আলোতে আলোকিত রঙিন হয়ে আছে। পালতোলা নৌকাটাও মাত্র যাত্রা শুরু করেছে। নদীর সাথে থাকা উঁচু থেকে নিচু ও নিচু থেকে উঁচু পাহাড়ের টিলা গুলো দেখতে বেশ ভালই লাগছে। আর এমনি একটা মুহূর্তে নদীর পারে সেই গাছতলায় দাঁড়িয়ে কেউ একজন দৃশটিকে ক্যামেরাই বন্দীকরে নিলো। আর সেই দৃশটিকে আমি আমার মতো করে মোম রং দিয়ে সুন্দর ভাবে ফুটিয়ে তুলার চেষ্টা করেছি ও সেই সাথে আপনাদের সাথেও সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।
আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে গোল বৃত্তের মাঝে প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করেছি। এই দৃশ্য অঙ্কন করার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমি একে একে শেয়ার করেছি। আপনারা আমার পোস্টটি দেখলেই বুঝতে পারবেন কি ভাবে অঙ্কনটি সম্পূর্ণ করা হয়েছে। আশাকরি আপনাদের কাছে আমার আজকের গোল বৃত্তের মাঝে প্রাকৃতিক দৃশ্য অঙ্কনটি ভালো লাগবে।
আজকে আমি আমার এই অঙ্কনটি করতে ব্যবহার করেছি -মোম রং পেন্সিল, কলম ও আর্ট পেপার।
এখান থেকে আমি আমার অঙ্কনের ধাপ গুলো শুরু করলাম।
ধাপ-1. |
|---|
ধাপ-2. |
|---|
ধাপ-3. |
|---|
ধাপ-4. |
|---|
ধাপ-5. |
|---|
ধাপ-6. |
|---|
ধাপ-7. |
|---|
ধাপ-8. |
|---|
ধাপ-9. |
|---|
ফাইনাল ধাপ |
|---|
আপনাদের কাছে আমার আজকের মোম রং পেন্সিল দিয়ে গোল বৃত্তের মাঝে প্রাকৃতিক দৃশ্য অঙ্কন টি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
আপু আপনি অংকন করতে ভালোবাসেন আমরা সবাই জানি। আপনার অংকন গুলো আমার ভীষণ ভালো লাগে। তবে মোম রং দিয়ে অনেকদিন থেকেই অংকন করি না। বেশিরভাগ সময় জল রং দিয়েই করা হয়। সত্যি আপু আপনার অংকন চিত্রটি খুবই সুন্দর হয়েছে।
আপু মোম রং দিয়ে দারুন একটি চিত্র অঙ্কন করেছেন। পাহাড় ,সূর্যমামা ,পাল তোলা নৌকা,সবকিছু মিলিয়ে দারুন একটি চিত্রাংকন করেছেন। আপনারা আর্ট টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপু আপনি আর্ট করতে ভালোবাসেন আমরা সবাই তা জানি।আর আপনি মাশাল্লাহ অনেক সুন্দর আঁকেন।আপনার আর্ট দেখে সব সময়ই মুগ্ধ হয়ে যাই।আজও আপনি বৃত্তের মাঝে খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য অংকন করলেন।কালার করাতে আরো বেশি ভালো লাগছে।এ ধরনের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে বেশ ভালো লাগে।কালার কম্বিনেশন দারুন হয়েছে আপু।আমাদের মাঝে সুন্দর এই প্রাকৃতিক দৃশ্যটি এঁকে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
মোম রং পেন্সিল দিয়ে বৃত্তের মধ্যে প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় চিত্র অঙ্কন করেছেন। প্রকৃতির দৃশ্য এই চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। সত্যিই অসাধারণ ছিল আজকের চিত্রটি। দেখে অনেক ভালো লাগলো।
আপনার জল রঙ দিয়ে আকা চিত্রগুলো খুব সুন্দর হয়। আজকের মন রং দিয়ে আকা প্রাকৃতিক দৃশ্যের চিত্রটিও খুব সুন্দর হয়েছে। কয়েকটি ধাপে আপনি চিত্র অংকন উপস্থাপন করেছেন। চিত্রের রং সিলেকশন খুব ভালো হয়েছে। সূর্য পাহাড় নৌকা গাছ খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ আপু।
আজ আপনি খুব সুন্দর করে একটি বৃত্তের মাঝখানে রঙিন কালারের রং ব্যবহার করে দারুন একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই সুন্দর দক্ষতা আমার খুব ভালো লেগেছে। আসলে এই জাতীয় আর্ট তৈরি করা অনেক দক্ষতার বিষয়। যে সমস্ত দক্ষতা আপনার মধ্যে অবশ্যই লক্ষণীয়। খুবই ভালো লেগেছে ধাপে ধাপে এত সুন্দর ভাবে একটি জিনিস আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে।
অসাধারণ সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন আপু। আপু আপনার চিত্র অংকন গুলো বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে। বৃত্তের মাঝে বিশেষ করে পাহাড়ের চিত্র অংকন এবং গাছের চিত্র অংকন টি দেখতে খুবই সুন্দর লাগছে। চমৎকার একটি চিত্র অংকনের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অসাধারণ একটি চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপু আপনি অঙ্কন করতে অনেক ভালোবাসেন জানি আর মাশাল্লাহ অনেক সুন্দর অঙ্কন করেন আপনি। প্রাকৃতিক দৃশ্য বৃত্তের মাঝে খুব সুন্দরভাবে একেছেন।অংকনের কালার কম্বিনেশন টাও দেখতে দারুণ ছিল। ধন্যবাদ আপু সুন্দর একটি অঙ্কন আমাদের মাঝে শেয়ার করার জন্য।