স্বরচিত কবিতা - অসহায় পৃথিবী

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

image.png

image source

দেশে দেশে কি অবস্থা আমরা প্রতিটা মানুষই নিজের স্বচক্ষে দেখতে পারছি, যুদ্ধের পর যুদ্ধ লেগেই চলেছে হাজার প্রাণহানি হওয়ার পরেও যেন তাদের শান্তি মিলছে না কোথাও।

শুধু একমাত্র স্বার্থের লোভে এগিয়ে চলেছে প্রত্যেকে। ফোন হাতে নিতেই সামনে চলে আসে নিষ্পাপ সেই শিশুগুলোর চেহারা, যারা অসহায় পিতা-মাতা ছাড়া।কি দোষ ছিল তাদের যারা এখন পর্যন্ত পৃথিবীর বাস্তবতাটাই জানে না!! সব কিছু যেন স্বার্থের কাছে বিক্রি হয়ে গেছে, মায়া মমতা বলতে আদৌ কিছু ছিল বলে মনে হয় না।

যাইহোক আমরা প্রত্যেকেই ফিলিস্তিনের এই মহা বিপদের সময় মন থেকে দোয়া করব। অন্তত যেন তারা সঠিক বিচার পায়। আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে অসহায় পৃথিবী নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

অসহায় পৃথিবী

লেখা - আইরিন ইসলাম

পৃথিবী আজ অসহায়
দেখো চেয়ে চারিদিকে,
যুদ্ধ হানাহানি রক্ত মেখে
আজ হয়ে গেছে রং ফিকে।

বন্দুকের শব্দে মুখরিত সব
অন্ধকার চারিদিক,
কান্নার শব্দ ভেসে আসছে শুধু
নির্বাক প্রাকৃতিক।

মানুষের উপরে মানুষের জুলুম
নেই বিন্দুমাত্র নিস্তার,
নেই কারো নেই ভিটে মাটি
বিশ্বাস হারিয়েছে আস্থার।

জুলুমের শিকার ছোট থেকে বড়
নেই শিশুদেরও কোনো ছাড়,
হাজারও প্রান বিলিন হওয়ার পরেও
মানছে না কেউ হার।

হায় মানুষ, হায় পৃথিবী
আজ নৃশংসতায় ভরপুর,
শুধু স্বার্থ আর স্বার্থের লোভে
হলো মন কালো ঘোর।

এ হানাহানি রক্তাক্তর লীলাখেলা
শেষ হবে কি কোনদিন?
দিকে দিকে জানি কখন বাজবে
শান্তি সুখের বিন।

সে আশায় বসে আছে মানুষ
একদিন আসবে সেই শান্তি বিরাজ করা ছায়া,
যার অপেক্ষায় দিন গুনছে সবাই
অন্তরে জমা মায়া।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

সত্যিই আপু, পৃথিবী থেকে আস্তে আস্তে যেন মানুষের প্রতি মানুষের মায়া মমতা ভালবাসা উঠে যাচ্ছে। ফিলিস্তিনের অসহায় মানুষ গুলোর কথা মনে উঠলে সত্যিই খুব খারাপ লাগে। দোয়া করা ছাড়া আর কিছুই করতে পারবো না তাদের জন্য। আজকের এই কবিতার মাধ্যমে মনের কথাগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপু। কবিতার প্রতিটি লাইন বাস্তব কথা। কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

কি বলবো ঠিক বুঝতে পারছি না, কবিতার লাইনগুলো একটা অন্যরকম অনুভূতি রইল, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি নিস্তব্ধতা ছেয়ে গেছে প্রতিটা লাইনের অনুভূতিতে।

 3 years ago 

সত্যি একটি অসাধারন কবিতা আমাদের উপহার দিলেন আপু। পৃথিবী আজ রক্তাক্ত। আর চারদিক যেন দিনের পর দিন অশান্ত হয়ে পড়েছে। গাজা আর ফিলিস্তিনির দিকে তাকালে কিন্তু অনেক খারাপ লাগে। কিছুই করার নেই শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে আপু আপনি খুব সুন্দর করে আপনার মনের ভাষাগুলো কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলতে পেরেছেন। কবিতার লাইনগুলো পড়ে সত্যিই আমার খুব ভালো লেগেছে। সত্যিই আপনি ঠিক বলেছেন মানুষ আস্তে আস্তে কেন যেন স্বার্থপর হয়ে উঠছে। ভালোবাসা মায়া মমতা আস্তে আস্তে কেন যেন কমে যাচ্ছে। সত্যিই ফিলিস্তিনের অসহায় মানুষগুলোর কথা ভেবে শুধু কষ্ট পাওয়া ছাড়া আর দোয়া করা ছাড়া আমাদের কিছুই করার নেই। আপনার লেখা কবিতাটি পড়ে সত্যিই মনের মধ্যে কেমন যেন করে উঠলো। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

পৃথিবীর মানুষের মানবিকতা মনুষ্যত্ব প্রতিনিয়ত লোভ পাচ্ছে এজন্যই এরকম খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। সবচেয়ে দুঃখের বিষয় এই পরিস্থিতি থেকে শিশু এবং নারী কেউই মুক্তি পাচ্ছে না। সুন্দর একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ইতিমধ্যে জাতিসংঘ গাজার প্রতিটা আশ্রয়কেন্দ্র কেউ অনিরাপদ ঘোষণা করে দিয়েছে। এটাই প্রমাণ করে তাদের পরিণতি এবং ভয়াবহ অবস্থার কথা আপু। পৃথিবীতে জুলুম অত‍্যাচার চিরকালই থাকবে। কিন্তু এইরকম যুদ্ধ হানাহানি রক্তারক্তি একেবারেই অনাকাঙ্খিত। এবং এতে আরও মদদ দেয় উন্নত বিশ্বের কিছু পশ্চিমা রাষ্ট্র। এবং জাতিসংঘ যেখানে শুধুমাত্র নিরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে। সমসাময়িক একটা বিষয়ের উপর কবিতা টা চমৎকার লিখেছেন আপু। ধন্যবাদ আমাদের সঙ্গে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62035.99
ETH 1758.72
USDT 1.00
SBD 0.38