স্বরচিত কবিতা - প্রকৃতির প্রেমো মায়া

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

image.png

image source

কিছুদিন ধরে টানা কবিতা লিখে যাচ্ছি, কারণ অন্য কোনো বিষয় নিয়ে পোস্ট লেখার মত তেমন সময় বের করতে পারছি না। দিন দিন ব্যস্ততা এতটাই বেড়ে চলেছে যে নিজেকে সময় দেয়ার মত সময় নেই আমার। তবে যত ব্যস্ততায় থাকুক না কেন সময়ের সাথে অবশ্যই তাল মিলিয়ে চলতে হবে, কারণ কথায় আছে যে রাধে সে চুলও বাঁধে।

ভাবতে পারেন হয়তো কবিতা লেখা এতটা সহজ নয়, হাজার ব্যস্ততার মাঝে কিভাবে আমি কবিতা লিখি। হাঁ , কবিতা লেখা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে। তাই খুব সহজেই কবিতা লিখা আমার পক্ষে সম্ভব হয়।

আর যে কোন জিনিস আপনি প্রতিদিন করলে থাকলে সেটা আপনার জন্য একদমই সহজ হয়ে যাবে। যাইহোক "প্রকৃতির প্রেমো মায়া" নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

প্রকৃতির প্রেমো মায়া

লেখা - আইরিন ইসলাম

মেঘলা দিনে মেঘলা মনে
মেঘ জমেছে আজ,
শ্রাবণ ভরা আনমনা মন
দেখবে আমার সাজ।

একলা দিনে একলা আকাশে
জমেছে মিষ্টি আলো,
তোমার কথা ভাবতেই আমার
মন হয়ে যায় ভালো।

দক্ষিনা বাতাসে দক্ষিনা সুরে
মন কেরেছে আজ,
মন ভরে আজ দেখবো শুধু
প্রকৃতির রূপ সাজ।

নির্মল বায়ূ নির্মল আলোয় মিশে
গেছে সব কিছু,
প্রকৃতির টানে হেরে গেছি আজ
করছি তার পিছু।

এই মন ভরা মনোরম দিনে
মনে পরে তোমায় খুব,
তুমি ছাড়া প্রকৃতিও যেন
হঠাৎ হারায় তার রুপ।

দক্ষিনা বাতাশে খুলা চুলে আমি
হেঁটে চলি বারে বার,
বারবার যেন প্রকৃতির কাছে
মানি আমি শুধু হার।

আধো আধো রাতে
ভেসে চলে আমি দেখি শুধু
গাছ গাছালির ছায়া,
কেউ যেন এসে গেথে দিল মনে
প্রকৃতির প্রেমো মায়া।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

আপু আপনি আজকে খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। আসলে আপনার কবিতার মধ্যে প্রকৃতির মায়া প্রেম জড়িয়ে রয়েছে ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

এইটা একটা চমৎকার অভ্যাস আপনি ব্যস্ততার মধ্যেও চমৎকার চমৎকার বিষয় নিয়ে কবিতা লিখে আসছেন। আমি তো সপ্তাহের পর সপ্তাহ ভেবেও কবিতার ছন্দ মিলাতে পারিনা মিলাতে পারলেও মনের মত হয় না তাই আর পোস্ট করা হয় না।

 3 years ago 

মনের অনুভূতি দিয়ে খুব চমৎকার একটি কবিতা শেয়ার করলেন আপু।কবিতার প্রতিটি লাইন খুব ভালো লাগলো। প্রকৃতির প্রতি মায়া অনুভুতি প্রকাশ পেলো কবিতায়।আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক সুন্দর কবিতা লিখেছেন আপু প্রতিটা লাইনের সাথে প্রকৃতির সামঞ্জস্য খুঁজে পাওয়া যাচ্ছে। কবিতার লাইনগুলোর মাধ্যমে প্রকৃতির রূপের প্রশংসা করেছেন। চমৎকার একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু আপনি বরাবরের মতো আজকেও খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। বর্তমান সময় আপনি যেগুলো কবিতা লিখেছেন প্রতিটা কবিতা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আজকে আপনি প্রকৃতির প্রেমো মায়া নিয়ে যে কবিতা লিখেছেন কবিতাটি পড়ে খুব ভালো লেগেছে। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে যে কোন কাজ জীবনে প্রথম করলে অনেক কঠিন লাগে আর অভ্যাসে পরিণত থাকলে সেই কাজটি অনেক ইজি হয়ে যায়। তাইতো কবিতা লিখাটা আপনার জন্য অনেক সহজ মনে হয়। আপু আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। সত্যিই আপনি অনেক সুন্দর কবিতা লিখেন।প্রকৃতির প্রতি ভালোবাসা
এবং প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সবার মনকে মুগ্ধ করে।
ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ।

 3 years ago 

কবিতা লিখতে গেলে একটা ভালো মনের প্রয়োজন হয়। পাশাপাশি থাকতে হয় অভ‍্যাসের। কবিতা সবাই লিখতে পারে না। প্রকৃতির মায়া রুপ আমাদের সবাইকেই আকৃষ্ট করে। মেঘলা আকাশ দক্ষিণা বাতাস নির্মল বায়ু রাতের আকাশে চাঁদ ভাবলেই যেন কেমন লাগছে। চমৎকার লিখেছেন কবিতা টা আপু। ধন্যবাদ আমাদের সঙ্গে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু সবচেয়ে বড় হলো সাধনা। যে যত বেশী সাধনা করবে তার তত জ্ঞান অর্জন হবে। ঐ যে কথায় আছে না গাইতে গাইতে গায়েন। এই আর কি। তবে আপনি কিন্তু দারুন কবিতা লেখেন । আজকের কবিতাটি তো দারুন হয়েছে। আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপু আপনার আজকের এত সুন্দর কবিতার জন্য।

 3 years ago 

আপু আপনি অনেক ব্যস্ত সময় কাটাচ্ছেন বুঝতেই পারছি। আসলে ব্যস্ততার সময়ে অন্য কোন পোস্ট তৈরি করা অনেক মুশকিল। তবে আপনার লেখা কবিতাগুলো পড়তে কিন্তু আমাদের কাছে বেশ ভালো লাগে আপু। আজকের কবিতাটিও দারুন হয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60178.54
ETH 1576.95
USDT 1.00
SBD 0.42