স্বরচিত কবিতা - প্রেমের সুভাষ

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

rose-320868_1280.jpg

image source

কি ভাবছেন ভালোবাসা নিয়ে এত কবিতা লেখি কেন ? কারণ, ভালোবাসা নিয়ে কবিতা লিখতে কার না ভালো লাগে। সারাদিন হাজার ব্যস্ততার মাঝে মন মানসিকতাকে ঠিক রেখে ভালোবাসার কবিতা লেখাটাও একটা বড় ব্যাপার। সত্যি কথা বলতে কবিতা লিখতে অবশ্যই সুন্দর পরিবেশ ও সুন্দর মানসিকতার প্রয়োজন হয়। মনের বিরুদ্ধে কিংবা অনিচ্ছাকৃত ভাবে কখনো কবিতা লেখা যায় না। কারণ কবিতার প্রতিটি কথা আসে ভিতর থেকে।

আর ইদানিং যা ঠান্ডা পড়েছে, ঠান্ডাইতো একদম জমে যাওয়ার মত অবস্থা। এই ওয়েদার কিন্তু কবিতা লেখার জন্য বেশ ভালো একটা সময়। কম্বলের নিচে বসে বসে হিম গরমে হাতে ফোন নিয়ে কবিতা লেখার মজাই আলাদা। তবে এটা অবশ্যই অনুভব করতে হবে।

শীতের দিন আমার অনেক প্রিয়, তবে সত্যি বলতে এইবার একদম অসহ্য লাগছে। আনন্দ করা তো দূরের কথা, এত ছোট বাচ্চাকে এত বড় শীতে সামলানোর কষ্ট হয়ে পড়ছে। যাইহোক, আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে প্রেমের সুভাষ নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

প্রেমের সুভাষ

লেখা - আইরিন ইসলাম

তুমি হলে অচিনপুরের মুক্ত পাখি
উড়ে বেড়াও সবখানে,
তোমার মত স্বাধীন জীবন
আমিও চাই আমার জীবনে।

তুমি হলে মুক্ত বাতাস
ছুটে বেড়াও সবখানে,
তোমার জন্য আমি ব্যাকুল
তোমার প্রতি মন টানে।

তুমি হলে ভোর সকালের
রোদেলা মিষ্টি প্রখর ছায়া,
তোমার অনেক বিশাল হৃদয়
তাই তোমার প্রতি আমার এত মায়া।

তুমি হলে পূর্ণিমা রাতে
রূপালী রঙের চাঁদের আলো,
তুমি যে শুধুই আমার
তাই তুমি এত ভালো।

তুমি হলে বিশাল আকারের
কৃষ্ণচূড়ায় ভরা গাছ,
তুমি হলে বকুল ফুলের
ছড়িয়ে যাওয়া মিষ্টি সুভাষ।

তুমি হলে ঘাসের বুকে
জমে থাকা ফোটা শিশির,
তুমি হলে মধুর সুর
রাখালের হাতের মিষ্টি বাঁশির।

তুমি হলে প্রেম সৌরভী
গন্ধ ছড়াও ক্ষণে ক্ষণে,
ভালোবাসি অনেক তোমায়
তাই তোমায় পড়ে মনে।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

হুমমম আপু ঠিক কথা ভালোবাসার কবিতা লেখার জন্য ৷ সবার আগে একটা সুন্দর মন এবং মনে প্রেম ভালোবাসা আনতে হবে ৷ আর আপনি তাই করছেন ৷ এই ঠান্ডায় লেপের তলে কি সুন্দর কবিতা লিখেছেন ৷ অনেক সুন্দর ছিল কবিতা টি ৷ অসংখ্য আপু

 3 years ago 

আসলেই আপু কবিতা বা অণু কবিতা লেখার জন্য খুব সুন্দর ও নিরিবিলি পরিবেশের প্রয়োজন হয়। যাতে করে একেবারে গভীর ভাবনায় হারিয়ে যাওয়া যায়। ভালোবাসা নিয়ে কবিতা লিখতে কমবেশি সবাই খুব পছন্দ করে। যাইহোক প্রতিদিন আপনার কবিতা পড়তে পড়তে অভ্যাস হয়ে গিয়েছে আপু। সত্যি বলতে আপনার কবিতা যতই পড়ি,ততই মুগ্ধ হয়ে যাই। এককথায় অসাধারণ হয় আপনার প্রতিটি কবিতা। যাইহোক প্রতিনিয়ত এতো সুন্দর সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কখনো কৃষ্ণচূড়া কখনো পূর্ণিমার চাঁদ কখনো শিশির ভেজা ঘাস প্রতিটা মুহূর্তের সাথেই প্রিয় মানুষের তুলনা করা যায়। দারুন কবিতা লিখেছেন আপু লাইনগুলো অনেক বেশি ভালো ছিল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago (edited)

আপু আপনি দারুন একটি কবিতা শেয়ার করেছেন। জাস্ট অসাধারণ হয়েছে কবিতাটি। আমার কাছে সম্পূর্ণ কবিতাটি ভালো লেগেছে। তবে কয়েকটি চরণ বেশি ভালো লেগেছে,

তুমি হলে ভোর সকালের
রোদেলা মিষ্টি প্রখর ছায়া,
তোমার অনেক বিশাল হৃদয়
তাই তোমার প্রতি আমার এত মায়া।

প্রত্যেককটি কবিতার চরণ প্রেমের সুভাষ ছড়িয়ে দিচ্ছে। সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠান্ডায় শুধু জমে যাওয়ার মত অবস্থা না আপু, যা ঠান্ডা পড়েছে ঠান্ডায় অলরেডি জমে গেছি 🥶। শীতকাল আমার কাছেও অনেক ভালো লাগে। তবে বেশি শীত পড়লে একটু সমস্যা হয়ে যায় সবার জন্যই এটা সত্যি। যাইহোক আপু , আপনার আজকের শেয়ার করা "প্রেমের সুভাষ" নামক কবিতাটি অনেক ভালো লাগলো। অনেক সুন্দর মনের অনুভূতিগুলো তুলে ধরেছেন এই কবিতাটির মাধ্যমে। নিচের এই লাইনগুলো বেশ অসাধারণ ছিল।

তুমি হলে মুক্ত বাতাস
ছুটে বেড়াও সবখানে,
তোমার জন্য আমি ব্যাকুল
তোমার প্রতি মন টানে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63933.57
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38