ঈদের জন্য মেহেদির নতুন ডিজাইন আর্ট
মেহেদির নতুন ডিজাইন আর্ট
ঈদ মানে আনন্দ , ঈদ মানে খুশি আর এই খুশির দিনে হাতে মেহেদী ডিজাইন করে লাগাইনা এমন মেয়ে মানুষ খুব কম পাওয়া যাবে। আর এই ঈদকে সামনে রেখে আমি আপনাদের জন্য নতুন ও সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করেছি। আমি চাইলে এটি হাতে লাগিয়ে দেখাতে পারতাম কিন্তু এখন আরো বেশ অনেক দিন বাকি। আর মেহেদী লাগানো হয় মূলত ঈদের আগের দিন মানে চাঁদ রাতে। আমি চিন্তা করে রেখেছি এই বার চাঁদরাতে আমি আমার হাতে এই ডিজাইনটি করে মেহেদী লাগাবো। আর আপনাদের যদি আমার এই ডিজাইন আর্ট টি ভালো লাগে তাহলে খুব সহজেই আমার দেয়া প্রতিটি ধাপ দেখে এই ডিজাইনটি আপনাদের হাতেও ব্যবহার করতে পারেন।
হাতে মেহেদী লাগানোর জন্য ডিজাইনের কোনো শেষ নেই। হাজার হাজার রকমের ডিজাইন আমরা গুগল চার্চ করলেই পেয়ে যায়। আমাদের একেক জনের পছন্দ একেক রকমের হয়ে থাকে। ছোট থেকে বড়, জোয়ান থেকে বুড়ো মোটামোটি সবাই মেহেদী হাতে লাগাতে বেশ পছন্দ করে আর এটা বিশেষ করে এই রোজার ঈদে। ছোট থেকে আমার মেহেদী দেয়ার প্রতি বেশ আগ্রহ রয়েছে। সেই সাথে ছোট ছোট বাচ্চাদের তো লাইন লেগে থাকে আমি তাদের হাতে মেহেদী লাগিয়ে দেয়ার জন্য। বিষয়টা সত্যি বেশ আনন্দের হয়ে থাকে। যাইহোক আজকে আমি কলম ও ওয়াটার কালার পেন্সিল ব্যবহার করে সুন্দর একটি মেহেদী ডিজাইন করে আপনাদের সাথে সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে ডিজাইনটি ভালো লাগবে।
আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে ঈদের জন্য মেহেদির নতুন ডিজাইন আর্ট করেছি। এই আর্টটি করার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমি একে একে শেয়ার করেছি। আপনারা আমার পোস্টটি দেখলেই বুঝতে পারবেন কি ভাবে ঈদের জন্য মেহেদির নতুন ডিজাইন আর্টটি সম্পূর্ণ করা হয়েছে। আশাকরি আপনাদের কাছে আমার আজকের মেহেদির নতুন ডিজাইন আর্ট টি ভালো লাগবে।
ধাপ-1. |
|---|
ধাপ-2. |
|---|
ধাপ-3. |
|---|
ধাপ-4. |
|---|
ধাপ-5. |
|---|
ধাপ-6. |
|---|
ধাপ-7. |
|---|
ধাপ-8. |
|---|
ধাপ-9. |
|---|
ধাপ-10. |
|---|
ধাপ-11. |
|---|
ধাপ-12. |
|---|
ধাপ-13. |
|---|
ধাপ-14. |
|---|
ফাইনাল ধাপ |
|---|
আপনাদের কাছে আমার আজকের ঈদের জন্য মেহেদির নতুন ডিজাইন আর্টটি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
আপু এত সুন্দর ও ইউনিক মেহেদি ডিজাইন আর্ট আমি এই প্রথমবার দেখলাম। আমি প্রথমে ভেবেছিলাম এটি হয়তো ডিজিটাল আর্ট হবে।কিন্তু পরে সম্পূর্ণ ধাপ দেখে বুঝতে পারলাম এটি আপনি নিজে আর্ট করেছেন। কালার ফুল আর্ট করার জন্য আরও বেশি সুন্দর লাগছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার এই মেহেদি ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে।
মেহেদি ডিজাইন টা বেশ ইউনিক দেখাচ্ছে। আর এটি হাতে লাগালে অবশ্যই অনেক বেশি সুন্দর লাগবে। যেহেতু হাত এঁকে তার উপরেই ডিজাইনটা করেছেন সেজন্য দেখতেই আকর্ষণীয় লাগছে। ঈদের সময় যখন হাতে এই মেহেদিটা পড়বেন তখন আশা করি আমাদের মাঝে আবারও বাস্তবিকভাবে উপস্থাপন করবেন। আপনার এই মেহেদি ডিজাইন টা দেখে অনেকেই এভাবে লাগাতে পারবে। সত্যিই দারুন লাগছে।
মেহেদী ডিজাইনটি দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম আপু। চমৎকার একটি মেহেদী ডিজাইন আমাদেরকে উপহার দিয়েছেন আপু। এই মেহেদী ডিজাইনটি হাতে পরলে আরও বেশি ফুটে উঠবে। সামনে ঈদ আসছে আর ঈদের সময় অনেকেই এই ডিজাইনটি হাতে পরবে বলে আমি মনে করি। যাইহোক এত সুন্দর একটি মেহেদী ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
ঈদের আনন্দ যেন পুর্নতা পায় না হাতে মেহেদি না পরলে। আপনার মেহেদির ডিজাইনটি বেশ সুন্দর হয়েছে। তবে এ ডিজাইনুটি করতে সময়ের প্রয়োজন হবে। সুন্দর একটি মেহেদি ডিজাইন শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপু আপনার তো দারুন বুদ্ধি সবাই হাতে মেহেদি লাগিয়ে সেটা পোস্ট করে, আর আপনি মেহেদী একে শেয়ার করেছেন। খুবই ভালো হয়েছে। যেহেতু সামনে ঈদ আসছে হাতে তো মেহেদি লাগাতেই হবে। আপনার এই মেহেদী ডিজাইনটি দেখে মেহেদি দিতে পারব। অনেক সুন্দর হয়েছে আপনার অঙ্কিত মেহেদি ডিজাইন টি।
আপু ঈদ উপলক্ষে আপনি অনেক সুন্দর একটি মেহেদি ডিজাইন করেছেন ৷ আপনার এই মেহেদি ডিজাইন কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে ৷ হাতে পড়লে খুবই সুন্দর লাগবে ৷ অনেক সুন্দর ভাবে প্রতিটি ধাপও দেখিয়েছেন ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷
আপু আপনি হাত এঁকে খুব সুন্দর একটি মেহেদী ডিজাইন শেয়ার করেছেন। আমার কাছে খুব ই ভাল লাগলো। মেহেদী দিতে আমি খুব পছন্দ করি।আপনি খুব সুন্দর ভাবে ধাপগুলো তুলে ধরেছেন। এজন্য সহজ লাগলো।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। ।
এই ডিজাইন টা আমার কাছে কিন্তু একদম নতুন মনে হয়েছে। যদিও কোনদিন বেশি লক্ষ্য করে দেখা যায় নাই তবুও আজকে যেন দুঃখে করলাম নতুন একটা ডিজাইন। ঈদ উপলক্ষে অনেকেই হাতের উপর এমন সুন্দর সুন্দর মেহেদি ডিজাইন করে আনন্দ করে বেড়ায়। তবে যাই হোক এত সুন্দর একটি মেহেদি ডিজাইন আপনি আমাদের মাঝে উপস্থাপন রাগ করেছেন দেখে খুশি হলাম
মেহেন্দি ডিজাইন আর্টটি খুব সুন্দর হয়েছে দেখতে আপু। ভালোই করেছেন নিজের হাতে এখন করেন নি। তবে ঈদের আগের দিন চাঁদ রাতে আপনি এই ডিজাইন আপনার হাতে করলে খুব সুন্দর দেখাবে আপনার হাত। সত্যিই এতো সুন্দর ভাবে প্রতিটি ধাপ তুলে ধরেছেন,যে কেউ এই ডিজাইন দেখে সুন্দর করে নিজের হাতে মেহেন্দি করতে পারবে।
ঈদের জন্য মেহেদির নতুন ডিজাইন আর্ট অসাধারণ হয়েছে। সত্যি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর চিত্র অংকন। ভেবেছি ফটোগ্রাফি। সুন্দরভাবে অঙ্কন করে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। ঈদের আগেই অনেক কাজে লাগবে।