ভালোবাসার রঙিন খাম

in আমার বাংলা ব্লগ3 years ago

ভালোবাসার রঙিন খাম

1.jpg

প্রিয়। .....
লিখেছি মনের কথা তোমায় নিয়ে আজ,
বলবো আমি কেমন করে মুখে বড়োই লাগে লাজ।
তাই লিখেছি আমি মনের কথা
রঙিন খামে রাঙ্গা হাতে
করে দিয়েছি ভাঁজ।
পাঠিয়ে দিলাম ভালোবাসার কথা গুলো
মন খুলে আজ।
তোমায় আমি বড্ডো বেশি ভালোবাসি
বুজবে তুমি খুললে চিঠির ভাঁজ।


মনের কোনে জমানো অনেক ভালোবাসার কথা মুখে প্রকাশ করা সম্ভব হয় না। কিছু কিছু কথা বলতে হয় অনুভূতিতে ,ভালোবাসার ছোঁয়ায়। কিছু কিছু কথা বলতে হয় চিঠির পাতায় রঙিন খামে। ভালোবাসার অনুভূতি গুলো সবসময় হয়ে থাকে অনেক বেশি মধুর ও সুন্দর। আর আমি মনে করি ভালোবাসার কিছু কিছু অনুভূতির কথা মুখে না বলে এভাবে রঙিন কাগজে লিখে রঙিন খামে করে ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দেয়াটাই এক অন্য রকম ভালোবাসার বন্ধন।

আজকে আমি জল রং দিয়ে তেমনি একটি ভালোবাসার রঙিন খাম অঙ্কন করেছি। যে খামের মধ্যে আমি আরো কয়েক কালারের রং ব্যবহার করে খামটিকে আরো বেশি আকর্ষণীয় ও সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমি আমাকে এই অঙ্কনের সাথে ভালোবাসার কিছু নতুন অনুভূতি শেয়ার করেছি ও সবসময় আমার অনুভূতি গুলো সকলের মাঝে শেয়ার করতেই বেশি পছন্দ করি।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে জল রং দিয়ে ভালোবাসার রঙিন খাম অঙ্কনটি করেছি। এই দৃশ্য অঙ্কন করার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমি একে একে শেয়ার করেছি। আপনারা আমার পোস্টটি দেখলেই বুঝতে পারবেন কি ভাবে অঙ্কনটি সম্পূর্ণ করা হয়েছে। আশাকরি আপনাদের কাছে আমার আজকের জল রং দিয়ে ভালোবাসার রঙিন খাম অঙ্কনটি ভালো লাগবে।

আজকে আমি আমার এই অঙ্কনটি করতে ব্যবহার করেছি - জল রঙ, রঙ তুলি, পেন্সিল ও আর্ট পেপার।

এখান থেকে আমি আমার অঙ্কনের ধাপ গুলো শুরু করলাম।
ধাপ-1.

2.jpg

ধাপ-2.

3.jpg

ধাপ-3.

4.jpg

ধাপ-4.

5.jpg

ধাপ-5.

6.jpg

ধাপ-6.

7.jpg

ধাপ-7.

8.jpg

ধাপ-8.

9.jpg

ধাপ-9.

10.jpg

ধাপ-10.

11.jpg

ধাপ-11.

12.jpg

ধাপ-12.

13.jpg

ফাইনাল ধাপ

14.jpg

15.jpg16.jpg

আপনাদের কাছে আমার আজকের জল রং দিয়ে ভালোবাসার রঙিন খাম অঙ্কনটি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 years ago 

কিছু কিছু অনুভূতি প্রকাশ করতে ভালো লাগে। রং তুলির ছোঁয়ায় নতুন কিছু করতেও ভালো লাগে। আপু আপনার লেখা গুলো পড়ে অনেক ভালো লাগলো। সেই সাথে আপনার আর্ট দেখে খুবই ভালো লাগলো আপু। অনেক সুন্দর ভাবে আপনি এই চিত্রটি অংকন করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু এবং শুভকামনা রইল।

 3 years ago 

ঠিক আপু কিছু কিছু অনুভুতি আছে যা মুখে বলে যায় না,লিখে প্রকাশ করা অনেক সহজ হয়। তবে আগে চিঠি আদান প্রদানের মধ্যে মিশে থাকতো অনুভূতি যা ছুঁয়ে অনুভব করা যেত। এখন মোবাইলে অনুভূতি প্রকাশ করে,যার কোন অনুভূতি অনুভব করা যায় না। আপনার আঁকা রঙ্গিন খাম দেখতে বেশ ভালো লাগছে। অনেক ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65336.67
ETH 1929.23
USDT 1.00
SBD 0.39