স্বরচিত কবিতা - অবিরাম ভালোবাসা

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

tulips-8544741_1280.jpg

image source

ভালোবাসি, তাই ভালোবাসা নিয়ে লিখি হাজারো কবিতা। জোর করে কখনো ভালোবাসা যায় না। মন থেকে একবার ভালোবেসে দেখুন অন্তরে নাড়া দেবে হাজারো কথা। আর সেই ওভালোবাসার অনুভূতি গুলো কবিতার সুরে সুরে ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দিবে।

ভালোবাসার কবিতা যেমন লিখতে ভালো লাগে তেমনি পড়তেও ভালো লাগে। ভালোবাসা নিয়ে হাজারো কাহিনী উপন্যাস গুলো মন ছুঁয়ে যায়। সত্যি এটাই যে আপনি জীবনে যা কিছুই পাননা কেন, একটা মনের মত মানুষ আর ভালোবাসা না পেলে জীবনটাই যেন বৃথা। জীবনের রংগুলি যেন হারিয়ে যায়। ভালোবাসা যেমন পাথরে ফুল ফোটাতে পারে তেমনি একটা মরে যাওয়া মনকেও সতেজ করে তুলতে পারে।

মানুষের জীবনটা খুবই অল্প দিনের। আর এই অল্প সময় গুলো শুধু ভালোবাসার মানুষকে ভালোবেসে কাটিয়ে দেয়ার মত সুন্দর মুহূর্ত আর কিছুই হতে পারে না। আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে অবিরাম ভালোবাসা নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

অবিরাম ভালোবাসা

লেখা - আইরিন ইসলাম

আমি হিনা তুমি শুন্য
আমি হিনা তুমি নিঃশ্বেস,
আমার ভালোবাসা তোমায় দিয়েছে
এক নিদারুণ পরিবেশ।

আমার ভালোবাসা পেয়ে তুমি
হয়েছ আজ অম্লান,
আমার ছুয়ায় আজ বিশ্মিত তুমি
তাই পাওনি আজও পরিত্রাণ।

আমার ভালোবাসা দিয়েছে তোমায়
আদৌ অনেক কিছু,
তাই তুমি ভালোবাসো আমায়
ছাড়নি আজও পিছু।

আমায় ভালোবেসে পেয়েছ তুমি
ভরা বকুল ফুলের ঘ্রাণ,
ভালোবেসে ভালোবাসা পেয়ে হয়েছ তুমি
সবার কাছে সুমহান।

ভালোবেসো আমায় সেই আগের মতোই
আমিও বেসে যাব তোমায় চিরদিনই,
কখনো বলোনা আমায়
হয়ে আছো তুমি ঋনি।

আমার ভালোবাসা শুধু তোমার জন্যই
তোমারি থাকবে আজিবন,
ভালোবাসা শুধু দিয়েই যাব
তুমি আছো যতক্ষণ।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

এটা সত্যি আপু জীবনে ভালোবাসার মানুষ না থাকলে জীবনটা বৃথা।ভালোবাসার মানুষ আছে বলেই কল্পনারা আজ রঙিন হয়ে ধরা দেয় মনে। ভালোবাসার মানুষকে নিয়ে মনের অনুভূতি দিয়ে খুব সুন্দর একটি কবিতা আজ শেয়ার করলেন। কবিতাটি দারুন হয়েছে। সত্যিকারের ভালোবাসা একজন আরেকজনের পরিপূরক।

Posted using SteemPro Mobile

 2 years ago 

একদম যথার্থ বলেছেন আপু ৷ ভালোবাসা সত্যি একবার মন থেকে বাসলে ৷ সেই মানুষ টিকে নিয়ে ভাবনা চিন্তা ভালো লাগা সব ৷
আর আমাদের জীবন অল্প দিনের তাই জীবনে ভালোবেসে যাওয়াটা গুরুত্বপূর্ণ ৷ ভালোবাসার মানুষ কে নিয়ে লেখা কবিতাটি সত্যি অসাধারণ হয়েছে ৷ প্রতিটি লাইন বেশ চমৎকার ছিল ৷
অসংখ্য ধন্যবাদ আপু

 2 years ago 

কবিতাটি অনেক সুন্দর হয়েছে আপু। কত সুন্দর ভাবে ভালোবাসার অনুভূতি গুলো শব্দের পরে শব্দ সাজিয়ে প্রকাশ করলেন। আসলে কবিতায় সম্ভব এত সুন্দর করে প্রকাশ করা।কবিতা আপনি ভালই লিখেন। আশাকরি আরো ভালো কবিতা সামনে আপনার থেকে উপহার পাবো আমরা। অবিরাম ভালোবাসা শিরোনামে কবিতাটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

ভালোবাসা সত্যিই অনেক সুন্দর। আমি মনে করি প্রতিটি মানুষের জীবনে সুন্দর ভালোবাসার প্রয়োজন রয়েছে। আজকে আপনার স্বরচিত অবিরাম ভালোবাসা কবিতাটি পড়ে বেশ ভাল লাগল আপু। সুন্দর একটি কবিতা বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রতি সপ্তাহে আপনি আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করে থাকেন আপু। আজকেও তেমন একটা অসাধারণ কবিতা আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে খুবই ভালো লাগলো। এ জাতীয় কবিতাগুলো সত্যিই আমার কাছে খুবই ভালো লাগে। আশা করব এভাবে আপনি মনোমুগ্ধকর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার মধ্য দিয়ে আমাদের কবিতা লেখায় উৎসাহ প্রদান করবেন।

 2 years ago 

একটা মনের মত মানুষ আর ভালোবাসা না পেলে জীবনটাই যেন বৃথা।

একেবারে যথার্থ বলেছেন আপু, প্রতিটি মানুষের জীবনে এমন একজন মানুষ থাকা দরকার, যে মানুষটা প্রকৃতভাবে ভালোবাসবে। যে মানুষ কারো প্রকৃত ভালোবাসা পায় না, তার মতো দুর্ভাগা মানুষ আর নেই। তবে শুধু চাইলেই হয় না,বর্তমান যুগে প্রকৃত ভালোবাসা পেতে ভাগ্য লাগে। তবুও আমরা কিন্তু সেই আশায় বুক বেঁধে থাকি। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জোর করে ভালোবাসা পাওয়া যায় না একথা সত্যি, তবে ভালোবাসা পেতে হলে অনেক বেশি পরিশ্রম করতে হয় এটাও সত্যি। এটা আপনি ঠিক বলেছেন যে, মনের মত মানুষ আর ভালোবাসা না পেলে জীবনটাই বৃথা । আপনার লেখা কবিতাটা খুব মনোযোগ সহকারে পড়লাম। কবিতার ভিতরে ভালোবাসার আবেগ বা অনুভূতিটাকে অনেক সুন্দর এবং সাজিয়ে গুছিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আপনি। আপু, আমার কাছে অনেক ভালো লাগলো আপনার লেখা এত সুন্দর কবিতাটি পড়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64670.05
ETH 1868.19
USDT 1.00
SBD 0.38