স্বরচিত কবিতা - অমর ভালোবাসা

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

flowers-8457960_1280.jpg

image source

ভালোবাসার মানুষকে অনেক ভালোবাসি বলেই শুধু তাকে নিয়েই কবিতা লিখতে ইচ্ছা করে। আসলে সত্যিকারের কাউকে ভালোবাসালে তাকে নিয়ে গল্প, ছন্দ, এবং কবিতা লিখতে ভালোই লাগে। তাকে নিয়ে ভাবতে ভালো লাগে আর তখন চারপাশে সবকিছুতে যেন শুধু তারই স্মৃতি জড়িয়ে থাকে।

সত্যিকারের কাউকে ভালবাসলে শত কষ্ট দুঃখ বেদনার পরও শুধু একবার ভালোবাসার মানুষের মুখটা দেখলেই যেন মনে হয় সারা পৃথিবীর সুখ নিজের কাছে আর এক মুহূর্তে কেটে যায় সকল দুঃখ কষ্ট।

আর সে জন্যই ভালোবাসার মানুষকে নিয়ে কবিতা লিখতে ভালো লাগে, ভালো লাগে তার জন্য লেখা কবিতা তাকে শোনাতে। যাইহোক, আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে অমর ভালোবাসা নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

অমর ভালোবাসা

লেখা - আইরিন ইসলাম

তুমি আমার ছোট জীবনে
ছোট্ট একটি আশা,
তোমার মাঝে আমি খুঁজে পাই
আমার মনের সকল ভাষা।

দিবারাত্রি তুমি আমার
কল্পনাতে থাকো,
স্বপ্নের রাজ্যে তুমি আমায়
চুপিসারে ডাকো।

কোটি কোটি বালুকনার ভিড়ে
তুমি আমার হারিয়ে যাওয়ার মুক্ত,
তোমার সাথে আমার হৃদয়
জীবনের শুরু থেকেই যুক্ত।

যার কারণে আজকে আমি
তোমার জন্যই আছি,
আজকে আমি সবার ভিড়ে
শুধু তোমায় নিয়েই বাঁচি।

তুমি আমার রক্ত মাখা
লাল গোলাপের ছায়া,
শুধু তোমার জন্যই অন্তরে আমার
অনেক অনেক মায়া।

শুরু থেকেই তোমার কাছে
আমার অনেক আশা,
যার কারনে তুমি আমার
অমর ভালোবাসা।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

আপু এটা সত্যি কথা যে ভালোবাসাটা মন থেকে হলে ৷ ভালোবাসার মানুষের জন্য কবিতা গান গল্প যাই হোক সবই ভালো লাগে ৷আর ভালোবাসার চেয়ে আর নেই এটাই হলো সবচেয়ে বড় কথা ৷ যা হোক আপু আপনি এই ভালোবাসা মনে ধারন করে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ৷কবিতার চরন গুলো ছিলো অসাধারণ ৷ অসংখ্য ধন্যবাদ আপু এভাবেই আপনার লেখা কবিতা পাবো এমনটাই প্রর্তাশা করি ৷

 2 years ago 

আসলেই ভালোবাসার মানুষকে দেখলে এবং ভালোবাসার মানুষের কাছ থেকে সাপোর্ট পেলে, সব কষ্ট নিমিষেই দূর হয়ে যায়। ভালোবাসার শক্তি অনেক বেশি। ভালোবাসার মানুষকে নিয়ে ভাবতে ভালো লাগে না, এমন মানুষ নেই বললেই চলে। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। কবিতার লাইনগুলো একেবারে মন ছুঁয়ে গিয়েছে।

তুমি আমার রক্ত মাখা
লাল গোলাপের ছায়া,
শুধু তোমার জন্যই অন্তরে আমার
অনেক অনেক মায়া।

এই চারটি লাইন সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু আপনার লেখা অমর ভালবাসা শিরোনামের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আপনার এই কবিতার মাঝে ভালোবাসার প্রিয় মানুষের প্রতি তীব্র ব্যাকুলতা চমৎকারভাবে ফুটে উঠেছে। অনেক সুন্দর একটি ভালোবাসার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার কবিতা গুলো সব সময় অনেক সুন্দর এবং ইউনিক হয়। আজকের কবিতাটি তার ব্যতিক্রম কিছু নয়।এত সুন্দর ও মনোমুগ্ধকর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলেই আপু , ভালোবাসা মানুষটিকে নিয়ে ভাবতে লিখতে অসম্ভব ভালো লাগে ৷ আপনি আজ দারুন একটি কবিতা লিখেছেন প্রিয় মানুষকে অনুভব করে ৷ আপনার এই কবিতা সত্যিই দারুন হয়েছে ৷ আপনার সুন্দর অনুভূতি ভালোবাসা প্রকাশ পেয়েছে কবিতার লাইনে লাইনে ৷ অনেক ভালো লাগলো কবিতাটি পড়ে আমার ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

অমর ভালোবাসা নামের চমৎকার এই কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো আপু। আপনি সব সময় সুন্দর সুন্দর কবিতা শেয়ার করেন।সব সময় চেষ্টা করি পড়ার।এটা ঠিক বলেছেন ভালোবাসার মানুষটিকে দেখলে সব দুঃখ-কষ্ট গুলো এক নিমিষেই উধাও হয়ে যায়। আপনাদের ভালোবাসা ও অমর হয়ে থাকুক এই কামনাই করি। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

সত্যি আপু কাউকে সত্যিকারের ভালোবাসলে সব কষ্ট গুলোই মেনে নেওয়া যায়। আসলে ভালোবাসা মানেই হয়তো অন্য রকমের অনুভূতি। আর একটু ভালো থাকার চেষ্টা। আপু আপনার লেখা কবিতার লাইন গুলো চমৎকার হয়েছে। আমার কাছে বেশ ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60518.90
ETH 1591.54
USDT 1.00
SBD 0.42