আসল ঠিকানা

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

sunset-8437462_1280.jpg

image source

আমরা প্রতিটা মানুষ পৃথিবীতে অস্থায়ী। এই পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী নয়। দিনের পর দিন রংতামাশায় চলে যায় আমাদের সময় ,কিন্তু একদিন আমাদের ফিরে যেতে হবে আসল ঠিকানায়। পৃথিবীর এই বিলাস বহুল জীবন আমাদের বেশি দিনের নয়, সেটা আমাদের মেনে নিতে হবে।

সত্যি বলতে এটি বাস্তব একদিন আমাদের সবাইকে সব কিছু ছেড়ে চলে যেতে হবে, যতই টাকা পয়সা থাকনা কেন মৃত্যু যেদিন আসবে সেদিন কেউ আমাদের বাঁচাতে পারবে না। যার সময় শেষ হয়ে যাবে তাকে যেভাবেই হোক এই পৃথিবী ত্যাগ করতে হবে।

আজকের কবিতার মূল বিষয় হচ্ছে মৃত্যু, আমি সব সময় অনেক রকমের কবিতা আপনাদের উপহার দিয়ে থাকি তবে আমার মনে হয় কবিতার মাদ্ধমে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়া উচিত। কেননা সেটাই আমাদের আসল ঠিকানা আর দিন পার হওয়ার সাথে সাথে আমাদেরও সেই দিনের প্রস্তুতি নেয়া উচিত। যাইহোক, আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে (আসল ঠিকানা) নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

আসল ঠিকানা

লেখা - আইরিন ইসলাম

সময় গুলো যাচ্ছে ফুরিয়ে
ফুরিয়ে যাচ্ছে হায়াত,
চারিদিকে মৃত্যুর খবর
মৃত্যু আমার কাছেও আসছে বাড়িয়ে হাত।

করছি না ভালো কাজ
আমলের খাতাটা এখনো ফাঁকা,
থামবে না আমার এই জীবনের
হায়াতের বিশাল চাকা।

রঙিন পৃথিবীর ছদ্মবেশে
ফ্যাকাসে সবকিছু,
মিথ্যে মায়ায় আকৃষ্ট করাই তার কাজ
মিথ্যে ভালোবাসার পিছু।

পৃথিবীর মোহমায়া থাকবে না চিরদিন
বিদায় নেবে অচিরেই,
কখনো কি ভেবে দেখেছ কি জবাব দিবে
প্রশ্ন করে দেখ নিজেকে নিজে।

ভরা পৃথিবী একদিন হবে শূন্য
আপন মানুষগুলো হয়ে যাবে পর,
সেই দিন পাশে থাকবে না কেউ তোমার
যেদিন দেখা দেবে কিয়ামতের বিশাল ঝড়।

কোথায় পালাবে সেদিন
বৃত্তের ন্যায় এই পৃথিবী থেকে,
সূর্যের এই মিষ্টি আলো
সবইতো অন্ধকারে যাবে ঢেকে।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

পৃথিবীতে আমরা দুই দিনের মেহমান মাত্র। একদিন না একদিন আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। তাই সময় থাকতে সবার উচিত পরকালের জন্য বেশি বেশি নেক আমল করা। কারণ সময় যেভাবে দ্রুত কেটে যাচ্ছে, দেখতে দেখতে এই ছোট্ট জীবনটা শেষ হয়ে যাবে। যাইহোক চমৎকার একটি বিষয়বস্তুর উপর কবিতা লিখেছেন আপু। কবিতাটি পড়ে সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছি। প্রতিটি লাইন জাস্ট অসাধারণ হয়েছে। বরাবরের মতো আজকেও এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখছেন আপু কবিতা পড়ার সময় মনে হচ্ছিল আসলে আমাদের জীবন কতটা সংক্ষিপ্ত আর এই পৃথিবীতে যেন আমরা অতিথি মাত্র। সত্যি বলতে আপু কবিতাটা পড়ে মন নরম হয়ে গেল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আজকে আবারো আপনার মাধ্যমে সুন্দর একটি কবিতা উপহার পেলাম। প্রথমত এই কমিউনিটিতে যুক্ত হয়েছিলাম কবিতা শেয়ার করার জন্য। আর এই জন্যই কবিতার প্রতি আমি বেশি আসক্ত। কেউ কবিতা আবৃত্তি করলেও শুনতে ভালো লাগে, আবার কেউ কবিতা লিখে শেয়ার করলেও ভালো লাগে। কারণ এর মধ্য দিয়ে আমারও উন্নতি হয়।

 2 years ago 

আপু আপনি খুব চমৎকার ভাবে আসল ঠিকানা কবিতাটি লিখেছেন । আমাদের আসল ঠিকানার কথা আমরা ভাবি না। একদিন এই প্রিথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে যেনেও আমরা কেউই নিজের আসল ঠিকানার জন্য কোনো গুছগাছ করছিনা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু আপনার লেখা আসল ঠিকানা শিরোনামের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে মৃত্যুর পরবর্তী জীবন হলো আমাদের প্রকৃত জীবন। আর মৃত্যুর পরে আমরা যেখানে থাকবো সেটাই হলো আমাদের স্থায়ী ঠিকানা। তাই আমাদের সকলের উচিত ইহকালের ক্ষণস্থায়ী জীবন নিয়ে বেশি মজে না থেকে পরকালীন জীবনের কথা যথার্থভাবে চিন্তা করা ও সেই অনুসারে কাজ করে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65228.87
ETH 1903.69
USDT 1.00
SBD 0.38