কিছু ভুল না চাইলেও হয়ে যায়

in আমার বাংলা ব্লগ3 years ago

কিছু ভুল না চাইলেও হয়ে যায়

image.png

image source

মানুষ কখনো কখনো নিজের অজান্তে এমন কিছু বোকামি করে বসে যার মাসুল দিতে হয় দিনের পর দিন। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যার ব্রেন অনেক বেশি স্লো কাজ করে, যার কারণে একটা সিদ্ধান্ত নিয়ে বেশ সময় লেগে যায়। সে অল্প সময়ের মধ্যে একটা কাজের সিদ্ধান্ত নিতে পারে না আর যখন সেই কাজটা কিংবা সেই জিনিষটা হারিয়ে ফেলে তখন সেটার মূল্য বুঝতে পারে ও সেই জিনিসটার জন্য আফসোস করতে থাকে। জীবনে যদি আপনার কোনো কিছু কিংবা কোনো মানুষকে নিজের ভুল সিদ্ধান্ত কিংবা বোকামির কারণে হারিয়ে ফেলেন সেটা হয়তো আর কখনো ফেরত পাওয়া সম্ভব না।

এখানে আপনি অনেক কিছুকেই মিন করতে পারেন, সেটা হতে পারে কোনো কাজ, হতে পারে কোনো জিনিস , হতে পারে কোনো মানুষ। আমরা যখন একটা জিনিস খুঁজতে শুরু করি কিংবা কিছুর সন্ধানে নামি আর সেই জিনিসটা যদি খুব বেশি সহজে পেয়ে যায় ঠিক তখন সেই জিনিসটার প্রতি আমাদের আকর্ষণ থাকে খুব কম। আমাদের মনের মধ্যে উঁকি দিতে থাকে হাজারো সমস্যা, যেমন - জিনিষটা কি ভালো না খারাপ ? এটা কি আমার জন্য শুভ না অশুভ ? এটা নিয়ে কি আমি কোনো বিপদে পড়তে পারি নাকি ভালো কিছু হতে পারে ? এমন আরো হাজারো রকমের প্রশ্ন আমাদের মাথায় খুরপাক খেতে থাকে।

তবে ঠিক সেই কাজটি কিংবা সেই জিনিসটি যদি আপনি অনেক কষ্ট করার পর কিংবা অনেক কিছুকে হারানোর পর পেয়ে থাকেন তখন সেটা যেমনি হোকনা কেন সেটার মূল্য আপনার কিংবা আমার কাছে অনেক বেশি থাকে। সেটা কোনো কাজ কিংবা কোনো জিনিসের খেত্রে হয়তো অনেক কষ্ট হলেও খুঁজে পাওয়া সম্ভব তবে একটা মানুষকে যদি আপনি কখনো আপনার ভুলের কারণে কিংবা আপনার ভুল সিদ্ধান্তের কারণে হারিয়ে ফেলেন সেটাকে হয়তো আর কোনো দিন খুঁজে পাওয়া সম্ভব না। জীবনে এমন বোকামি অনেক মানুষ করে থাকে আর আর বোকামি কিংবা ভুলের মাসুল দিতে থাকে সারাজীবন।

আমাদের মাথায় যথেষ্ট জ্ঞান আছে। আমাদের বিবেক আছে। আমাদের ভালোমন্দ চিন্তা করার ক্ষমতা আছে। তাই আমি বলবো আপনার কাছে যদি কোনোকিছু খুব সহজে চলে আসে সেটাকে অবহেলা না করে জ্ঞান দিয়ে, বুদ্ধি খাটিয়ে, বিবেক দিয়ে বিবেচনা করার। খুব সহজে পেয়ে গেছেন কিংবা খুব সহজে চলে এসেছে বলে সেটিকে তুচ্ছ মনে করে উড়িয়ে দেয়াটা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। সেই জিনিসটিকে হারিয়ে হয়তো আপনি নিজেই বোকা হয়ে যাবেন ও সেই জিনিসটিকেই খুঁজতে খুঁজতে হয়তো একদিন আপনার পায়ের জুতো ক্ষত হয়ে যাবে তবুও খুঁজে পাবেন না। কারণ সময় যেমন গতিশীল ঠিক তেমনি কোনো কিছু আপনার জন্য থেমে থাকবেনা কিংবা পরে থাকবেনা। সেটা কারোর না কারণ প্রিয় কাজ কিংবা প্রিয় জিনিস অথবা প্রিয় মানুষ হয়ে চলে যাবে চিরদিনের জন্য।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

সত্যিই আমাদের জীবনের সিদ্ধান্ত বুঝে শুনে নেয়া উচিত, কারন একটা ভুল সিদ্ধান্ত জীবন তছনছ করে দেয়। প্রত্যেকের জীবনে এরকম ভুল থাকে যা হয়তো কাছের মানুষকে দূরে ঠেলে দেয়। তবে অনেকেই রয়েছেন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না, তাদের ধীরস্থির হয়ে যেকোন সমস্যা নিয়ে গভীর চিন্তা করা উচিত।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি আপু প্রতিটা মানুষ কিন্তু একরকম ভাবে জন্ম নেয়নি। একেক জন একেক রকম ভাবে সিদ্ধান্ত নেয়। কেউ খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলে কেউ অনেক স্লোভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলে কিন্তু কখনো মানুষ নিজের অজান্তে এমন কিছু বোকামি করে বসে যার জন্য সত্যিই সারাজীবন দিনের পর দিন মাশুল দিতে হয়।জি আপু অনেক কষ্টের পর যখন যে জিনিসটা আমরা পেয়ে থাকি না সেটার মূল্য আমাদের কাছে অনেক বেশি।ওটার প্রতি আমাদের দায়িত্বশীল হতে হবে। আমরা কোন কিছু পেলেই আবেগ দিয়ে জীবন চালাতে ব্যস্ত হয়ে যায় কিন্তু আবেগ দিয়ে জীবন চলে না। বিবেক দিয়ে জীবন চালাতে হয়। সব সময় ভালো জিনিস খুঁজতে খুঁজতে মানুষ আসল জিনিসটা হারিয়ে ফেলে । প্রতিটা মানুষ কিন্তু এক অবস্থানে থাকে না এবং কেউ কারো জন্য থেমে থাকে না। জীবন জীবনের মত চলতেই থাকবে।

 3 years ago 

কথাটা ঠিক বলেছেন আপু। সহজে কিছু পেয়ে গেলে আমরা সেটা ঠিক ভালোভাবে নিতে পারি না। নানান ধরনের চিন্তা আসে আমাদের মনে। আর সত্যি এমন কিছু ভুল আছে যেগুলো আমাদের অনেক দিন ধরে তাড়া করে বেড়ায়। আমাদের ভালো থাকতেই ভুলিয়ে দেয়।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সত্যি আপু কোন কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের বুঝে শোনে নেওয়া উচিত। এটা একদম ঠিক বলেছেন সহজে পেয়ে গেলে আমরা এটাকে কম মূল্যায়ন করি।আর এগুলো একবার চলে গেলে হাজার খুজলেও আর ফিরে পাওয়া সম্ভব হয় না। ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।

 3 years ago 

একদম ঠিক বলছেন আপু আসলে এমন কিছু কিছু ভুল আছে অনিচ্ছাকৃতভাবে হয়ে যাই। তাছাড়া আপনার বর্ণনা গুলো খুবই ভালো লেগেছে। সেটা প্রতিটি মানুষের ক্ষেত্রেই ঘটেই থাকে। আসলে এমন কিছু জিনিস আছে যা খুব সহজে পাওয়া যায়। সেটার মূল্য আমরা দিতেই জানিনা। আসলেই মূল্য দেওয়া উচিত। আমরা শুধু সেই বিষয় বা জিনিসকেই মূল্য দিতে চেষ্টা করি। যেটা কষ্টের বিনিময়ে পেয়ে থাকি। কিন্তু সৃষ্টিকর্তা এমন কিছু জিনিস দেন যা আমাদেরকে কষ্ট ছাড়াই পেয়ে থাকি। সেই জিনিসটাকে যদি আমরা মূল্যায়ন না করি আবার ফেরত নিয়ে যাই। বেশ ভালোই লাগলো লেখা গুলো। আশা করি আপনার কথা গুলো মেনে চলার চেষ্টা করব।

 3 years ago 

আসলেই আপু আমরা অনেক সময় খুব সহজে কিছু পেয়ে গেলে সেটার মূল্যায়ন করি না,কিন্তু একই জিনিস অনেক কষ্ট করে অর্জন করলে সেটার মর্মতা ঠিকই বুঝি। এমন অসংখ্য ঘটনা আমি দেখেছি। যেমন অনেক ছেলে কোনো মেয়েকে প্রপোজ করার পর, খুব সহজে মেয়েটি রাজি হয়ে গেলে,পরবর্তীতে সেই মেয়েকে ততোটা মূল্যায়ন করে না। কিন্তু অনেক ছেলে বছরের পর বছর অপেক্ষা করার পর যদি একটি মেয়েকে পায়,তাহলে অনেক বেশি মূল্যায়ন করে। সব মানুষ একরকম হয় না। অনেক মানুষের সিদ্ধান্ত নিতে অনেক দেরি হয়, আবার অনেক মানুষ দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এটাই স্বাভাবিক। তবে সময়ের কাজ সময়ে করা উচিত, নয়তোবা সারাজীবন আফসোস করতে হয়। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64643.36
ETH 1912.74
USDT 1.00
SBD 0.37