স্বরচিত কবিতা - মনের কিছু কথা

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

insect-8595108_1280.png

image source

মাঝে মাঝে নিজেকে খুব বেশি একা একা লাগে। আর একাকিত্ব সময়ে খুঁজে পাওয়া যায়না কাউকেই। নিঝুম রাতের অন্ধকারে আকাশ পানে তাকিয়ে কতোকিছুইনা তখন মনে পরে। চারদিকে সুনশান নীরবতার মাঝে টিপ টিপ বৃষ্টির সাথে কত স্মৃতিই না ভাসতে থাকে ছোট এই মনে। আর সেই স্মৃতি গুলোকেই ভালোবাসা দিয়ে ছন্দ মিলিয়ে কলম ঘুরিয়ে ডাইরির খাতায় আটকে রাখি আমি। ভালোলাগে লিখতে, ভালো লাগে ভাবতে, ভালোলাগে অনুভূতি গুলো কবিতার মাঝে ছড়িয়ে দিতে সবার সাথে।

সত্যি আজ আমি বড় একা, কেউ নেই সাথে। আকাশের দিকে তাকালে তাকেও দেখা যাই সেও একাই মিষ্টি করে হাসে। তাহলে কেন আমি এত দুঃখ পাবো ? আমাকেও হাসতে হবে, আমাকেও বাঁচতে হবে, আমাকেও ভালোবাসতে হবে। যতদিন বেঁচে আমি এই ভুবনে। যাইহোক, আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে মনের কিছু কথা নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

মনের কিছু কথা

লেখা - আইরিন ইসলাম

নিঝুম রাতের অন্ধকারে যখন
আমি বসে থাকি নিরালায়,
কতো কথা আসে মনে
শুধু হৃদয়ের কিনারায়।

এই নিশিরাতের মাঝে আমি
শুনতে পাই ঝিম ঝিম শব্দ,
চারিদিকে বিশাল নিরবতা
ক্লান্তির ভারে আজ সব নিস্তব্ধ।

তবুও বসে আছি আমি
কলমটি হাতে নিয়ে,
লিখব বলে অনেক কিছু
যা হেটে যায় মনের পথ দিয়ে।

আমি কি আজ তবে সত্যিই খুব একা
ওই বিশাল আকাশে রুপালি চাঁদের মতো,
তোমার হাতে কি আমি পরাতে পারবনা
আমার ভালবাসার সুতো।

আমার জিবনে শুধু ধুয়াশার মতো
অন্ধকারেই আসে ভেসে,
যার সাথে মিথ্যে আশা গুলো
দলবেঁধে চলে মিশে।

তবে কি আমি হেরে যাব
নিজের কাছেই নিজে,
স্বপ্নেরা আমার দলবেঁধে
চোখের জলে ভিজে।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

একাকীত্ব জীবন আসলেই খুবই কষ্টের । আপনি সেই অনুভূতি থেকে দারুন একটি কবিতা লিখেছেন। যেখানে নির্জন নীরবে সেই একাকীত্ব মুহূর্তটি ভালো উপলব্ধি করতে পারা যায়। আপনার লেখা কবিতায় অনেক কথাই প্রকাশ করেছেন ।জীবনের অনেক সুখ দুঃখের বিষয়টি কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন ভালো লাগলো। আপনার লেখা কবিতায় অনেক আত্মকথা উপলব্ধি করতে পারলাম। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করেছি মনের ভাবটা প্রকাশ করতে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলেই আপু অনেক সময় সত্যিই আমাদের একা একা লাগে। তখন মনটা একেবারে খারাপ হয়ে যায়। তবে ছোট্ট এই জীবনে আমাদের উচিত মন খারাপ করে না থেকে,আমাদের জীবনটা উপভোগ করা। যাইহোক দারুণ একটি কবিতা লিখেছেন আপু। আপনার কবিতা গুলো একেবারে মন ছুঁয়ে যায়। কবিতার প্রতিটি লাইন এককথায় দুর্দান্ত হয়েছে। বরাবরের মতো এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

মনের কিছু কথা খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আসলে কবিতাগুলো আপনি ডাইরি খাতায় লিখে রাখেন যখন মনে আসে ঠিক তখনি।আমিও তাই করি। আর এই কবিতাগুলো পড়তে খুবই ভালো লাগে আমার। আপনি ঠিকই বলেছেন বাঁচতে হবে এবং নিজের মতো করে সাজাতে হবে জীবন। যাইহোক আজকে আপনার মনের কিছু কথা এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন বাঁচতে হবে এবং নিজের মতো করে সাজাতে হবে জীবন

ছোট এই জীবন যদি হতাশায় কাটে তাহলে কি সেটা মানায়

 2 years ago 

দারুন কবিতা লিখেছেন আপু তবে কবিতার লাইনগুলোর সাথে কিন্তু বাস্তবতার অনেক মিল রয়েছে। রাতের বেলায় যদি নিরিবিলি একা বসে থাকা যায় তাহলে মনের অনুভূতির মাঝে জেগে থাকা কথাগুলো কলমের সাহায্যে লিখতে ইচ্ছে করে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক , হাজারো চিন্তা মাথায় এসে ঘুরপাক খায় তখন।

 2 years ago 

একাকীত্বতা অনেক কঠিন একটি জিনিস আপু যেটা আমি নিজেও উপলব্ধি করতে পেরেছি। কিছু কিছু সময় আমাদের জীবনে এমন এসে যায় যেগুলো অনেক বেশি কাঁদিয়ে ছেড়ে দেয়। তবুও মনের মাঝে কিছু আবেগ তাড়না করে চলে আমাদের। সেরকমই একটি কবিতা আজকে আপনি লিখেছেন আপু। কবিতাটি বেশ ভালো লাগলো। সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

কিছু কিছু সময় আমাদের জীবনে এমন এসে যায় যেগুলো অনেক বেশি কাঁদিয়ে ছেড়ে দেয়

তখনি উপলব্ধি করা যায় জীবনে আসলে কত কঠিন।

 2 years ago 

আপনার কবিতা আবৃত্তি করতে আমার খুবই ভালো লাগে আপু। আজকেও আপনি আমাদের মাঝে সুন্দর কবিতা লিখে শেয়ার করেছেন। অনেক সুন্দর অনুভূতি নিয়ে আপনি কবিতা রচনা করেছেন দেশী। কবিতা আবৃত্তি করতে করতে যেন নিজেই সেই অনুভূতির মধ্যে হারিয়ে গেছিলাম। অনেক সুন্দর হয়েছে কবিতা লেখা।

 2 years ago 

মাঝে মাঝে নিজেকে অনেক একা লাগে কথাটি একদম ঠিক বলেছেন আপু। নিঝুম রাতের অন্ধকারে আকাশ পানে চেয়ে দেখলে ছোট্ট মনের ভেতরে অনেক কিছুই মনে পড়ে। বেশ দারুন একটি কবিতা আপু আমাদের মাঝে শেয়ার করেছেন। আর আপনার কবিতা গুলো আমার বরাবরই ভালো লাগে। ধন্যবাদ আপু
সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

কবিতা গুলো আমার বরাবরই ভালো লাগে।

শুনে খুশি হলাম আপু , ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 64414.45
ETH 1745.85
USDT 1.00
SBD 0.44