নিজের দক্ষতা ও সৃজনশীলতা শেয়ার করুন আমার বাংলা ব্লগের মাধ্যমে
আমরা সবসময় বিভিন্ন ভাবে বিভিন্ন পোস্টের মাধ্যমে এই কথাটি বলে থাকি। নিজের দক্ষতা ও নিজের সৃজনশীলতা নিজের ভিতরে লুকিয়ে থাকা সকল রকম ক্রিয়েটিভিটি প্রকাশ করো সম্পূর্ণ নিজের মতো করে। স্টিমিটের ভিতরে আমার বাংলা ব্লগ এমন একটি কমিউনিটি যেখানে আপনি আপনার নিজের ভাষায় নিজের মনের ভাষায় নিজের মতো করে নিজেকে ও নিজের কাজকে প্রকাশ করতে পারেন। আমরা এখানে সবসময় দেখে আসছি ও নিজেও আমাদের নিজেদের প্রতিভা ও নিজের দক্ষতার প্রকাশ করছি শুরু থেকেই। সামনেও আরো ভালোভাবে নিজেকে তুলে ধরার চেষ্টা করবো ও নিজেকে আরো উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবো এই আমার বাংলা ব্লগের মাধ্যমে।
মানুষের ক্রিয়েটিভিটি একেক জনের একেক রকম হতে পারে। সকলের ক্রিয়েটিভিটি মোটেও এক রকম না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ একেক জন একেকটা কাজে পারদর্শী। আর তাই একজন আরেকজনকে প্রয়োজন হয়। আমরা আমাদের এই কমিউনিটিতেই অনেক রকমের ক্রিয়েটিভ মানুষ দেখি যেমন কেউ সুন্দর গান গাইতে পারে আবার কেউ খুব সুন্দর কবিতা আবৃতি করতে পারে। কেউ সুন্দর রেসিপি তৈরি করতে পারে আবার কেউ সুন্দর ফটোগ্রাফি করতে পারে এভাবেই একেক জনের একেক রকমের ক্রিয়েটিভিটি আমরা দেখছি ও দেখে আসছি শুরু থেকে।
আজকে আমি ওয়াটার কালার পেন্সিল ব্যবহার করে সুন্দর একটি ডিজাইন করে show your creativity on Amar Bangla blog লেখাটি লিখেছি। নিজের মতো করে লেখাটির ডিজাইন করে কালার করার চেষ্টা করেছি। এভাবে আগে যদিও কখনো লেখা বা ডিজাইন করা হয়নি তবুও নিজের ক্রিয়েটিভিটি থেকে নতুন কিছু ও ইউনিক কিছু শেয়ার করার চেষ্টাই আজকের এই পোস্টি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে। অঙ্কটি করার প্রতিটি ধাপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি।
ধাপ-1. |
|---|
ধাপ-2. |
|---|
ধাপ-3. |
|---|
ধাপ-4. |
|---|
ধাপ-5. |
|---|
ধাপ-6. |
|---|
ধাপ-7. |
|---|
ধাপ-8. |
|---|
ধাপ-9. |
|---|
ধাপ-10. |
|---|
ধাপ-11. |
|---|
ফাইনাল ধাপ |
|---|
আপনাদের কাছে আমার আজকের show your creativity on Amar Bangla blog লেখা ও ডিজাইন করে রঙিন করে তোলা অঙ্কনটি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
ঠিক বলেছেন এক এক মানুষের ক্রিয়েটিভিটি এক এক রকম হতে পারে। সবার ক্রিয়েটিভিটি একরকম না ।কিন্তু আপনার ক্রিয়েটিভিটি সবসময় ভিন্ন এবং অসাধারণ। আপনার আর্টের খুব বড় ফ্যান আমি। আপনার রং ছড়াছড়ি ব্যাপারটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কারণ আমি এত সুন্দর করে রং ছড়াতে পারিনা। খুব সুন্দর আপনার হাতের লেখা তেমন আপনার রঙের কাজ।
প্রথমত বলব যে আমরা মানুষ ছোট বড় খাটো কেউ লম্বা আবার কেউ বা মোটা বিভিন্ন জন বিভিন্ন রকম৷ ঠিক তেমনি একেক জনের জ্ঞান বিবেক বুদ্ধি ক্রিয়েটিভিটি সবকিছু ভিন্ন ৷ আর আমার বাংলা ব্লগে আমরা প্রতিনিয়ত দেখছি ৷ ভালো লাগলো আপনার নিজ হাতে লিখে রঙ তুলি করা ৷ অসংখ্য ধন্যবাদ আপু
আমিও মনে করি নিজের দক্ষতা আর সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগে নিজেকে প্রকাশ করা দরকার। আমরা যত ক্রেয়েটিভ পোস্ট করতে পারবো ততবেশী নিজেকে দক্ষ হিসাবে গড়ে তুলতে পারবো। তবে বিষয়টি কে আপনি অনেক সুন্দর করে আর্ট এর মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরেছেন আপু।
আপু, এটা সত্য কথা যে, সকলের ক্রিয়েটিভিটি একরকম নয়। তবে আমি আপনার ক্রিয়েটিভিটি দেখে সব সময় মুগ্ধ হই। আপনি ওয়াটার কালার পেন্সিল দিয়ে অত্যন্ত দক্ষতার সাথে অতি চমৎকারভাবে "show your creativity on Amar Bangla blog"লেখাটি ডিজাইন করেছেন। আপনার ডিজাইন করা এই লেখাগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। অসাধারণ সুন্দর একটি লেখার ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিকই বলেছেন আপু ,আমাদের প্রত্যেকের ভিতরেই এক একটা আলাদা আলাদা ক্রিয়েটিভিটি রয়েছে ।আর সকলের মধ্যে কিছু না কিছু গুণ অবশ্যই থাকে ।তাই আমাদের প্রত্যেকের প্রত্যেককেই প্রয়োজন। স্টিমিট হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের নিজেদের ভেতরের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরতে পারি ,ঠিক যেমন আপনি আজকে ওয়াটার কালার ব্যবহার করে একটি সুন্দর ডিজাইন করে show your creativity on Amar Bangla blog লেখাটি লিখেছেন। খুব সুন্দর দেখাচ্ছে লেখাটি,কালার কম্বিনেশনটা অসাধারণ হয়েছে।