শখের ফটোগ্রাফি ।। প্রকৃতি- পর্ব - ৪

in আমার বাংলা ব্লগ3 years ago

শখের ফটোগ্রাফি

IMG-20230426-WA0023.jpg

শখের ফটোগ্রাফি চতুর্থ পর্বে আমি এমন কিছু প্রাকৃতিক দৃশ্য ও ফটোগ্রাফি শেয়ার করেছি যা দেখলে মন এমনি ভালো হয়ে যাবে। আসলে আমরা যারা গ্রামের মানুষ ও গ্রামেই সবকিছু তারা সবাই এই দৃশ্য দেখে অভ্যস্ত। তাদের কাছে এই দৃশ্য কিংবা ফটোগ্রাফি গুলো কোনো মূল্য না থাকলেও যারা শহর থেকে গ্রামে আসে কিংবা অনেক দিন পর এমন ধানের জমিনের আশেপাশে যাই তখন তাদের কাছে এমন দৃশ্য গুলো সত্যি অনেক বেশি ভালো লাগে ও অতীতের পুরোনো স্মৃতির কথা মনে পরে যায়। চারদিকে খোলা আকাশ। ধানের গন্ধ যুক্ত বাতাস। কাঁচা পাকা ধানের সমারোহ। মাথার উপরে সূর্য মামার দেয়া গরম তাপ আর গ্রামের গরু মহিষের খোলা মাঠে ঘাস খাওয়ার এক রকম প্রাকৃতিক দৃশ্য।

আজকে আমি গ্রামের সুন্দর প্রাকৃতিক কিছু দৃশ্যের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছি। আমাদের চারপাশের প্রকৃতি সবসময়ের জন্য সুন্দর। প্রকৃতি মানেই সৌন্দর্যে ঘেরা। আর আমাদের চারপাশে এত বেশি প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে যা আমরা খালি চোখে সবসময় দেখতে পারিনা। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হয় মন থেকে ও সুন্দর চোখ দিয়ে। আমরা সবসময় এমন কিছু সৌন্দর্য এড়িয়ে যায় যা আমরা প্রতিদিন দেখি। কিন্তু প্রতিদিনের এই প্রাকৃতিক সৌন্দর্য গুলো ফটোগ্রাফি করতে পারলে বুঝা যায় প্রকৃতি আসলেই কত সুন্দর। আজকে আমি এমনি কিছু গ্রামের প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করেছি যা আমরা অনেকেই প্রতিদিন দেখি ও তার সৌন্দর্য উপভোগ করি। আশাকরি আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।


কৃষকদের কাছে একেকটা ধান মানে একেকটা ডায়মন্ডের মতো। দিনরাত অনেক কষ্ট করার পর এই ফসল উৎপাদন করে তারা। জমির এই সুন্দর ধান গুলোই যেন তাদের এক রকম স্বপ্ন। কাঁচা পাকা ধানের কিছু ফটোগ্রাফি করলাম।

IMG-20230426-WA0029.jpg

IMG-20230426-WA0036.jpg

সবুজ ঘাস, যা ধামের জমিনের আশেপাশে নিজ থেকেই হয়ে থাকে। প্রকৃতিক সৌন্দর্য গুলো এই সুন্দর ঘাস গুলোর জন্য আরো বেশি বৃদ্ধি পায়। সবুজ সুন্দর ঘাসের ফটোগ্রাফি করলাম।

IMG-20230426-WA0028.jpg

IMG-20230426-WA0035.jpg

বিশাল এক মাঠ যেখানে শুধু কাঁচা পাকা ধানের জমি। কিছু কিছু জমিনের ধান পেঁকে যাওয়ার কারণে কাটা হয়ে গেছে। আর সেখানে ঘুরে বেড়াচ্ছে গ্রামের গরু মহিষ।

IMG-20230426-WA0025.jpg

IMG-20230426-WA0026.jpg

IMG-20230426-WA0027.jpg

IMG-20230426-WA0031.jpg

আমার ভাতিজি। সারাদিন আমার সাথেই থাকে। আমি যেখানে যাবো সেখানেই সে আমার সাথে। বাড়ির পাশে ধানের জমিনের দিকে যখন হাটতে বের হয়েছি তখন সে আমার সাথেই ছিল। কিছু ফুল হাতে ধরিয়ে দিয়ে তারও একটা ফটোগ্রাফি করি। সাথে কিছু ধান ক্ষেতের ফটোগ্রাফি।

IMG-20230426-WA0042.jpg

IMG-20230426-WA0043.jpg

IMG-20230426-WA0044.jpg

মাথার উপর সূর্য মামা। শুরুতে হালকা আলোর তাপে ভালোই লাগছিলো কিন্তু কিছুক্ষন থাকার পর আর থাকতে পারলাম না। আস্তে আস্তে আলোর সাথে তাপটাও বাড়ছিল। সূর্য মামাকেও মোবাইলে বন্ধি করে নিলাম।

IMG-20230426-WA0015.jpg

IMG-20230426-WA0018.jpg

what3words.com লোকেশন


সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

ক্যামেরাXiaomi Redmi Note 10 Pro Max
ক্যাটাগরিফোটোগ্রাফি
লোকেশনশাহবাজপুর,ব্রাহ্মণবাড়িয়া
তারিখ28.04.2023
250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে আপনার ফটোগ্রাফির মাধ্যমে। গ্রামীণ এই ফটোগ্রাফি গুলো খুবই নজর কাড়া। এ ধরনের ফটোগ্রাফি গুলো আমার অনেক বেশি ভালো লাগে। আপনার ভাতিজি খুব সুন্দর ভাবে ফুল হাতে দাঁড়িয়ে ছবি তুলেছে। ধান ক্ষেতের ছবি খুব চমৎকার হয়েছে আপু।

 3 years ago 

আসলে আমরা এখন যারা ফটোগ্রাফি করি তারা সবাই। শখের বশে করে থাকি। আপু আপনার তোলা শখের ফটোগ্রাফি দেখতে জাস্ট অসাধারন লাগতেছে। আমরা আসলে সবাই প্রকৃতি প্রেমী। প্রকৃতির সাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। ভালো লাগলো ফটোগ্রাফি দেখে।

 3 years ago 

অসাধারণ ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

গ্রামের খোলা মাঠ আর ফসলি জমি দেখতে অনেক ভালো লাগে। ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আপু আপনার ভাতিজি দেখতে ভারী মিষ্টি। এই মিষ্টি ভাতিজি সব সময় আপনার সাথে থাকে জেনে ভালো লাগলো। আপু আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

বেশ সুন্দর গ্রামের প্রকৃতি নিয়ে অনেকগুলো ফটোগ্রাফি উপহার দিলেন আজ। ফটোগ্রাফি করার সময় চরম গরমের মধ্যে সূর্যি মামার ফটোকপি ফটোগ্রাফি করতেও কিন্তু ভুলেন নি। ধন্যবাদ আপু ফটোগ্রাফির মাধ্যমে এত সুন্দর সুন্দর ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য

 3 years ago 

আচ্ছা আপু আপনি এই রোদের ভেতরে জমির পাশে কি করতে গিয়েছিলেন সেটা আগে বলেন তো? বিকেল হলে সেটা একটা কথা ছিল। হিহিহিহি। তবে ছবিগুলো খুব ভালো লাগছিল দেখতে। আর সব থেকে বেশি চমৎকার ছিল সূর্যের ছবি টাই।

 3 years ago 

আমার বাড়ির পাশেই ধানের জমিন। আমি চাইলেই যেকোনো সময় যেতে পারি। আর সত্যি বলতে কিছু ফটোগ্রাফি করার জন্য এই দুপুরবেলায় সেখানে যাওয়া।

 3 years ago 

আপু, আপনার শখের ফটোগ্রাফি গুলো আমি যতই দেখছি আমি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। আপু বাংলার কৃষকরা তাদের ফসলকে সন্তানের চোখে দেখে। তাই তারা তাদের ফসল নিয়ে নতুন নতুন স্বপ্ন দেখে। ধান ফসলের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।

 3 years ago 

এটাও প্রকৃতির সৌন্দর্যের একটি অংশ।
ধানক্ষেতের সৌন্দর্যটা ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন। আর আপনার ভাতিজি মনে হয় আপনাকে অনেক বেশি ভালোবাসে এই জন্যই সব সময় আপনার সাথেই থাকে।

Loading...

Hello!

Please support @steemit-market as witness here: https://steemitwallet.com/~witnesses. We are developing a store with payment in steem. Every week we send increased cashback to those who vote for us! Have a good day!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65219.96
ETH 1963.52
USDT 1.00
SBD 0.37