স্বরচিত কবিতা - আমার ভালোবাসা

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

image.png

image source

ভালোবাসি, তাই ভালোবাসা নিয়ে লিখি হাজারো কবিতা। জোর করে কখনো ভালোবাসা যায় না। মন থেকে একবার ভালোবেসে দেখুন অন্তরে নাড়া দেবে হাজারো কথা, যা কবিতা যা সুরে সুরে ভালোবাসার মানুষের কাছে পৌঁছে যায়।

ভালোবাসার কবিতা যেমন লিখতে ভালো লাগে তেমনি পড়তেও ভালো লাগে। ভালোবাসা নিয়ে হাজারো কাহিনী উপন্যাস গুলো মন ছুঁয়ে যায়। সত্যি এটাই যে আপনি জীবনে যা কিছুই পাননা কেন, একটা মনের মত মানুষ আর ভালোবাসা না পেলে জীবনটাই যেন বৃথা। জীবনের রংগুলি যেন হারিয়ে যায়, ভালোবাসা যেমন পাথরে ফুল ফোটাতে পারে তেমনি একটা মরে যাওয়া মনকেও সতেজ করে তুলতে পারে।

মানুষের জীবনটা খুবই অল্প দিনের। আর এই অল্প সময় গুলো শুধু ভালোবাসার মানুষকে ভালোবেসে কাটিয়ে দেয়ার মত সুন্দর মুহূর্ত আর কিছুই হতে পারে না। আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে আমার ভালোবাসা নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

আমার ভালোবাসা

লেখা - আইরিন ইসলাম

তোমায় আদর করে ডাকবো আমি
আমার জান পাখি,
আমার হৃদয় মাঝে আঁকবো আমি
তোমার দুটি আঁখি ।

তোমায় ভালোবেসে ডাকবো আমি
আমার কলিজা,
আমার অন্তরের এই চার দেয়ালে
তোমার মনের বাগান গালিচা।

তোমায় ভালোবেসে ডাকবো আমি
সোনা চান পাখি,
তোমায় আদর দিয়ে রাখবো বেঁধে
ভালোবাসায় মাখি।

তোমায় ভালোবেসে ডাকবো আমি
ঘুঘু, ময়না, টিয়া,
পাড়ি দেবো সাত সমুদ্র
তোমার সাথে নিয়া।

তোমায় আদর করে ঘুম পাড়াবো
গান গুনগুনিয়ে সুরে,
তোমায় নিয়ে থাকবো আমি
ভালোবাসার নীড়ে।

তোমায় ছুঁয়ে ভুলিয়ে দেবো
যাতনা কষ্ট গুলো,
খুব যতনে মুছে দেব
তোমার পায়ের ধুলো।

আদর করে রাখবো ঢেকে
ডাকবো আমার জান,
তোমায় ভালোবেসে নিঃস্ব হবো
যাক না গেলে প্রাণ।

সত্যি তোমায় ভালোবাসি,
তাইতো তোমায় ভেবে লিখি
হাজারো ছন্দ ভাষা।
তুমিও আমায় বাসবে ভালো,
সারাটি জীবন রাখবে পাশে
এটাই আমার আশা।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

ভালোবাসা নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। এই কবিতাটি খুবই সুন্দর ছিলো। পড়ে ভালো লেগেছে আমার। কবিতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার ভালোবাসা নামের কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো আপু। কবিতার প্রতিটি লাইন ছিল ভালোবাসায় গাঁথা। ভালোবাসার মানুষটিকে ভালোবেসে আমরা কতো নামেই না ডাকি।ভালোবাসার অনুভূতি দিয়ে চমৎকার এই কবিতাটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন আপু।

 3 years ago 

ভালোবাসা নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন কবিতাটি পড়ে আমার মন ছুয়ে গেল। আপু আপনি ঠিক বলেছেন আসলে জীবনে যদি মনের মত একটি মানুষ ও ভালোবাসা না পাওয়া য়ায তাহলে জীবনটাই বৃথা হয়ে যায়। আপনি কবিতা লিখতে ভালোবাসেন এটা আমরা জানি।
আর আপনার কবিতাগুলো অনেক সুন্দর হয় তাই চেষ্টা করি আপনার কবিতাগুলো সব সময় পড়ার জন্য। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

দারুন লিখেছেন আপু সহজ ভাষায় সুন্দর একটি কবিতা লিখে তুলে ধরেছেন কবিতার লাইনগুলো যেন ভালোবাসায় পরিপূর্ণ। চমৎকার একটি কবিতা লিখে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু আপনার লেখা "আমার ভালোবাসা" শিরোনামের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে ভালোবাসার প্রিয় মানুষকে সুন্দর সুন্দর নামে ডাকতে খুবই ভালো লাগে। আর সুন্দর নামে ডাকার মধ্য দিয়ে ভালোবাসার মানুষের সাথে অকৃত্রিম ভালোবাসার বিনিময় করা সম্ভব হয়। চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার কবিতা লেখাটি চমৎকার হয়েছে। তাছাড়া ও কবিতার অনুভূতি অসাধারণ ছিল। আপনি ঠিক বলছেন আপু মনের মানুষ যদি কোন পাত্তা না দেয়। তাহলে সে জীবনটা মনে হয় ব্যর্থ জীবন। সারা জীবন এই ব্যাথা বুকে ধারণ করে জীবন চলতে হয়। আসলে ভালোবাসার আঘাত কখনো ভুলা যায় না। অসাধারণ একটি ভালবাসার কবিতা লিখলেন বেশ ভালই লেগেছে পড়তে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 64542.43
ETH 1914.32
USDT 1.00
SBD 0.39