গোল বৃত্তে সূর্যোদয়ের প্রাকৃতিক দৃশ্য অঙ্কন

in আমার বাংলা ব্লগ3 years ago

সূর্যোদয়ের প্রাকৃতিক দৃশ্য

1.jpg

অঙ্কন এখন প্রায় করা হয় আর আমার সপ্তাহে দুই থেকে তিনটা পোস্ট থাকে অঙ্কনের। আর সব সময় চেষ্টা করি একেক সময় একেক রকম অঙ্কন করার ও অঙ্কনের মধ্যে নতুন কিছু নিয়ে আসার। আজকের আমি অনেক দিন পর এমন বৃত্তের মধ্যে অঙ্কন করেছি। অনেকদিন পর বলার কারণ হচ্ছে এর আগেও আমি বেশ কয়েকবার এমন বৃত্তের মধ্যে সুন্দর কিছু দৃশ্য অঙ্কন করে পোস্টের মাধ্যমে সকলের সাথে শেয়ার করেছিলাম। আমার ইদানিং এর অঙ্কনের মধ্যে ম্যান্ডেলা অঙ্কন গুলো একটু বেশি কিন্তু আগে আমি কখনো ম্যান্ডেলা আর্ট গুলো করতামনা কারণ এই আর্ট গুলো আমার কাছে অনেক কঠিন মনে হতো।

তবে সবকিছুরই একটা ভালো দিক আছে। একবার দুইবার ট্রাই করার পর যেন শুধু ম্যান্ডেলা আর্ট গুলো করতেই বেশি ভালো লাগে, তবে সবসময় একই রকমের আর্ট করতে ও শেয়ার করতে আমি ইচ্ছুক না তাই অঙ্কনের মধ্যে ভিন্নতা আনার চেষ্টায় আজকের এই গোল বৃত্তে সূর্যোদয়ের প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করেছি ও সেই সাথে আপনাদের সাথেও সুন্দর ভাবে উপস্থাপন করেছি। খুবই সাধারণ ভাবে অঙ্কনটি করেছি তবে ছবিও কথা বলে এটা আমার বিশ্বাস। এই দৃশটির দিকে তাকালে আপনার মনেপড়ে যাবে সেই গ্রাম বাংলার সূর্যোদয়ের কথা যা দেখতে সত্যি অসাধারণ হয়ে উঠে।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে গোল বৃত্তে সূর্যোদয়ের প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করেছি। এই অঙ্কনটি করার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমি একে একে শেয়ার করেছি। আপনারা আমার পোস্টটি দেখলেই বুঝতে পারবেন কি ভাবে গোল বৃত্তে সূর্যোদয়ের প্রাকৃতিক দৃশ্য অঙ্কনটি সম্পূর্ণ করা হয়েছে। আশাকরি আপনাদের কাছে আমার আজকের গোল বৃত্তে সূর্যোদয়ের প্রাকৃতিক দৃশ্য অঙ্কনটি ভালো লাগবে।

আজকে আমি আমার এই অঙ্কনটি করতে ব্যবহার করেছি - কলম, ওয়াটার কালার পেন্সিল ও আর্ট পেপার।
ধাপ-1.

02.jpg

ধাপ-2.

2.jpg

ধাপ-3.

3.jpg

ধাপ-4.

5.jpg

ধাপ-5.

4.jpg

ধাপ-6.

6.jpg

ধাপ-7.

7.jpg

ধাপ-8.

8.jpg

আপনাদের কাছে আমার আজকের গোল বৃত্তে সূর্যোদয়ের প্রাকৃতিক দৃশ্য অঙ্কনটি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

আপু এ ধরনের প্রাকৃতিক দৃশ্যগুলো সাধারণত আমরা ফটোগ্রাফি করে থাকি। কিন্তু আপনি এমন বাস্তব চিত্রকে ছবির মাধ্যমে তুলে ধরেছেন যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। মনে হচ্ছে সত্যিই কোন সূর্য ডোবার মুহূর্ত আমি সরাসরি দেখছি। খুবই নিখুঁত হয়েছে আপনার ছবিটি আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

সূর্যোদয়ের প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করেছেন। দেখতে খুব সুন্দর লাগছে।আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

এক ধরনের আর্ট করলে কেমন যেন একটা একঘেয়েমি চলে আসে। তাই মাঝে মাঝে ভিন্ন কিছু চেষ্টা করা উচিত। তবে ভিন্ন কিছু করার চেষ্টায় আজকের আর্টটি কিন্তু বেশ সুন্দর ছিল আপু। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আশা করি আগামীতে আরো সুন্দর সুন্দর আর্ট আমরা দেখতে পাবো আপনার থেকে।

 3 years ago 

সূর্যের চিত্র অংকটি দেখতে সত্যিই অনেক সুন্দর লাগছে। একটি গোলাকার বৃত্তের মধ্যে সূর্যের চিত্র অঙ্কন এবং সূর্যের সামনে দারুন একটি গাছের চিত্র অঙ্কন করেছেন আপনি। খুবই চমৎকার একটি চিত্র অঙ্কনের পোস্ট শেয়ার করার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপু সবসময়ই আপনার আর্ট আমার কাছে অনেক ভালো লাগে। আপনি যেমন ভালো ও মজাদার রেসিপি শেয়ার করেন তার পাশাপাশি আপনি খুব সুন্দর আর্ট এবং পেইন্টিং ও শেয়ার করেন। আপনার আজকের গোল বৃত্তে সূর্যোদয়ের প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60266.77
ETH 1581.59
USDT 1.00
SBD 0.42