স্বরচিত কবিতা - জাগ্রত পৃথিবী

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

snow-8173264_1280.jpg

image source

আমরা সকলেই চাই আবারো জেগে উঠুক পৃথিবী, ধুয়ে যাক সব হিংসা বিদ্বেষ বেড়ে উঠুক মানুষে মানুষে মায়া মমতা। প্রকৃতিও সাজুক সেই লীলাভূমি রূপে যে সাজ হারিয়ে গেছে পৃথিবী থেকে।

ইচ্ছে করে আবারো ফিরে যাই সেই প্রকৃতিতে। যে প্রকৃতির মায়া মুগ্ধতা ছড়িয়েছিল বাল্যকালে। দেখতে ইচ্ছে করে আবারও সেই দিনগুলি, যে দিনগুলোতে মেঘ ছিল না আকাশে। ফিরে দেখতে ইচ্ছে করে আবার সেই সাদা মাটির মানুষগুলোকে।

তবে সেটা তো বাস্তবতায় সম্ভব নয়, তাই কবিতার মাধ্যমে মনের আবেগটা প্রকাশ করার চেষ্টা করলাম। আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে জাগ্রত পৃথিবী নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

জাগ্রত পৃথিবী

লেখা - আইরিন ইসলাম

কাল আবারও আকাশে পাখিরা উড়বে,
আবারো গাছে শিউলি ফুল ফুটবে।
দখিনা বাতাস ছুঁয়ে দিবে প্রকৃতি,
স্নিগ্ধতার মুগ্ধ আবেশে।

কাল আবারো প্রজাপতিরা ডানা মেলবে,
রংধনুতে রাঙিয়ে দেবে নীল আকাশ।
নদীর বুকে ভেসে চলবে ডিঙ্গি নৌকা গুলো,
শোনা যাবে খুশির পূর্বাভাস।

কাল আবারো মাঝিরা দল বেঁধে ছুটবে সাগরের বুকে,
কোলাহলে ভরে উঠবে চারিদিক।
হাসি ফুটবে জেলেদের মুখে,
সূর্যের দিক বিদিক।

আবারও রঙিন হয়ে উঠবে পৃথিবী,
হেলবে দুলবে কাশ ফুলগুলো।
জেগে উঠবে চঞ্চলতায় ঘেরা শিশুরা,
হাস্যজ্জল মুক্ত করার মত।

কাল আবারও ফুটবে বকুল ফুল,
সুবাস ছড়াবে চারিদিক।
মৌমাছিরা কুড়াবে ফুলের মধু,
ছুটে ফিরে চারিদিক।

কাল আবারো জেগে উঠবে মানবতা,
হিংসা বিদ্বেষ গুলো সরে যাবে দূরে।
মানুষে মানুষে গড়ে উঠবে পৃথিবী বন্ধন,
পৃথিবী দাঁড়াবে ঘুরে।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

আপনার কবিতাগুলো আমার খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দর সুন্দর কবিতা লেখেন। আজকে এই কবিতাটি অসাধারণ হয়েছে। জগত পৃথিবী কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু, আপনি অসাধারণ একটি কবিতা লিখেছেন। "জাগ্রত পৃথিবী" নামের অসাধারণ কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। বর্তমানে পৃথিবী ব্যাপি যে যুদ্ধ-বিগ্রহ,অনাচার ,হিংসা-বিদ্বেষ চলছে , তার অবসান ঘটুক। মায়া মমতায় ভরে উঠুক পৃথিবী সেই আশাবাদের কবিতা হয়ে উঠেছে আপনার রচিত কবিতা "জাগ্রত পৃথিবী"। কবিতার প্রতিটি লাইনে লাইনে আশাবাদ ও মানবতার জয়গান ছড়িয়ে আছে।আমি মুগ্ধ। কি অসাধারণ বলেছেন.....
"কাল আবারো জেগে উঠবে মানবতা,
হিংসা বিদ্বেষ গুলো সরে যাবে দূরে।
মানুষে মানুষে গড়ে উঠবে পৃথিবী বন্ধন,
পৃথিবী দাঁড়াবে ঘুরে।"
শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

আসলেই বাল্যকালটা যদি আবার ফিরে পাওয়া যেত তাহলে অনেক ভালো হতো।যাই হোক বেশ সুন্দর একটি কবিতা লিখেছেন। প্রতিটি লাইন বেশ অসাধারণ।

আবারও রঙিন হয়ে উঠবে পৃথিবী,
হেলবে দুলবে কাশ ফুলগুলো।
জেগে উঠবে চঞ্চলতায় ঘেরা শিশুরা,
হাস্যজ্জল মুক্ত করার মত।

লাইন গুলো বেশ ভালো লেগেছে। ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

আগের দিন গুলো আসলেই সুন্দর ছিল। দিন যত যাচ্ছে ততই মনে হচ্ছে মানুষের ভালোবাসা কমে যাচ্ছে বরং হিংসা বিদ্বেষ বেড়ে যাচ্ছে। আপনার আজকের কবিতাটি সত্যিই অসাধারণ হয়েছে। দারুন লিখেছেন আপু। বিশেষ করে শেষের দিকের লাইন গুলো বেশি ভালো ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

জাগ্রত পৃথিবী কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে আমার। আপনার কবিতার ভাষা অসাধারণ ছিলো। বিশেষ করে এই লাইন গুলো অসাধারণ লেগেছে আমার কাছে।

আবারও রঙিন হয়ে উঠবে পৃথিবী,
হেলবে দুলবে কাশ ফুলগুলো।
জেগে উঠবে চঞ্চলতায় ঘেরা শিশুরা,
হাস্যজ্জল মুক্ত করার মত

 3 years ago 

আসলেই পৃথিবীতে হিংসা বিদ্বেষ অনেক বেড়ে গিয়েছে। বেশিরভাগ মানুষ একে অপরকে হিংসা করে। কিছু কিছু মানুষ প্রকৃতিকে প্রতিনিয়ত ধ্বংস করে যাচ্ছে কারণ অকারণে। আশা করি একটা সময় সবকিছু ঠিক হয়ে যাবে। পৃথিবীতে মানুষজন খুব ভালোভাবে বসবাস করতে সক্ষম হবে। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। আপনার কবিতা গুলো জাস্ট অসাধারণ হয় সবসময়। কবিতার প্রতিটি লাইন চমৎকার লেগেছে। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

পৃথিবীতে হিংসা, বিদ্বেষ বেড়েই চলেছে।ভালোবাসা আজ বড্ড দূরে।সবুজে আবার ভরে উঠবে পৃথিবী। পৃথিবী আবার জেগে উঠবে।দারুন লিখেছেন আপু কবিতাটি।ধন্যবাদ আপনাকে সুন্দর অনুভুতি নিয়ে দারুন ছন্দে সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু ঠিকই বলেছেন সবারি ইচ্ছা হয় মন থেকে হিংসা বিদ্বেষ সব ভুলতে নতুন করে সবার মাঝে চলে আসুক মায়া মমতা। বাল্যকালের জীবনটা আসলেই অন্যরকম। আপনার কবিতাটি পড়ে অনেকে ভালো লাগলো। আর নতুন করে বলার কিছুই নেই আপনার কবিতা আমার বরাবরই ভালো লাগে।আজকের কবিতাটিও অনেক সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65880.77
ETH 1934.19
USDT 1.00
SBD 0.38