জল রঙের আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

জল রঙের আর্ট

1.jpg

আজকে আমি জল রং দিয়ে নতুন আরো একটি অঙ্কন করেছি। জল রং দিয়ে অঙ্কন করার প্রতি আমার রয়েছে আগ্রহ ভালোবাসা ও অভিজ্ঞতা যা আমি অনেক আগে থেকেই করে আসছি। আর মাঝে মাঝেই আমার নিজের আগ্রহ থেকে অঙ্কন করতে বসি। দৃশ্য অঙ্কনের নেই কোনো শেষ তবুও কেন জানি অঙ্কন করার সময় মাথায় আসেনা কিছুই। অনেক সময় নিয়ে ভেবে চিনতে অঙ্কন করতে হয় আমার। অঙ্কনের ধরণ, দৃশ্য , কালার ডিজাইন একেক বার একেক ভাবে ভিন্ন কিছু দিয়ে অঙ্কন করার চেষ্টা করি। আজকে আমি জল রং দিয়ে কালারফুল ভাবে নতুন একটি দৃশ্য অঙ্কন করার চেষ্টা করেছি ও প্রতিটি ধাপ দেখিয়ে অঙ্কনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে উপস্থাপন করেছি।

আজকে আমি আমার এই অঙ্কন করা দৃশটির মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি একটি কালারফুল দৃশ্য। রাতের আঁধারে পাতা বিহীন একটি গাছ ও সেই গাছে একটি হারিকেনের বাতি জ্বলছে। আকাশে তাঁরার মেলা জমেছে। আর এই তাঁরার মেলার কারণে সবকিছু যেন রঙিন ভাবে ফুটে উঠেছে। আমি আমার দক্ষতা দিয়ে চেষ্টা করেছি এই দৃশ্যটিকে সুন্দর ভাবে ফুটিয়ে তোলার ও সুন্দর ভাবে এর কিছু অনুভূতি শেয়ার করার।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে জল রং দিয়ে কালারফুল একটি দৃশ্য অঙ্কন করেছি। এই অঙ্কনটি করার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমি একে একে শেয়ার করেছি। আপনারা আমার পোস্টটি দেখলেই বুঝতে পারবেন কি ভাবে জল রং দিয়ে কালারফুল দৃশ্যের অঙ্কনটি সম্পূর্ণ করা হয়েছে। আশাকরি আপনাদের কাছে আমার আজকের অঙ্কনটি ভালো লাগবে।

আজকে আমি আমার এই অঙ্কনটি করতে ব্যবহার করেছি - জল রং, রং তুলি, পেন্সিল ও আর্ট পেপার।
ধাপ-1.

2.jpg

ধাপ-2.

3.jpg

ধাপ-3.

4.jpg

ধাপ-4.

5.jpg

ধাপ-5.

6.jpg

ধাপ-6.

7.jpg

ধাপ-7.

8.jpg

ধাপ-8.

9.jpg

ধাপ-.9

10.jpg

ফাইনাল ধাপ

11.jpg

1.jpg1.jpg

আপনাদের কাছে আমার আজকের জল রঙের দৃশ্য অঙ্কনটি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

জল রঙের আর্ট করেছেন। খুব দারুণ লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

জলরং দিয়ে খুব সুন্দর এঁকেছেন আপু। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে চিকন চিকন গাছের ডালে ঝুলে থাকা ওই ল্যাম্পটি।

 3 years ago 

আপু অংকনের প্রতি আপনার বেশ আগ্রহ ও অভিজ্ঞতা রয়েছে তা আমরা সকলেই জানি। আর তাই মাঝে মাঝেই আপনার খুবই চমৎকার চমৎকার অংকনগুলো আমরা দেখতে পাই। আজও আপনি জল রং দিয়ে খুবই আকর্ষণীয় দৃশ্যের অঙ্কন করেছেন। যা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি অংকনের প্রতিটি ধাপ সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেছেন, এজন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপু, আপনি জল রং দিয়ে খুবই চমৎকার একটি চিত্র অঙ্কন করেছেন। রাতের আঁধারে পাতাবিহীন গাছে হারিকেনের চিত্র অঙ্কনটি দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। পাতাবিহীন গাছে হারিকেনটি খুবই সুন্দর দেখাচ্ছে। দারুন একটি চিত্র অংকনের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার আঁকা হারিকেনটি যদি আমার জীবনে একটু জ্বলে উঠতো তাহলে খুব ভালো হতো 😉😉। লাস্ট কয়েকদিনের যতগুলো ছবি আঁকা দেখেছি আপনার তার ভেতর আজকেরটা সব থেকে সেরা লেগেছে আমার কাছে। কালার কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি। ছবিটি বাঁধাই করে আমাকে কুরিয়ারে পাঠিয়ে দেবেন। অপেক্ষায় রইলাম কিন্তু আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60461.97
ETH 1591.47
USDT 1.00
SBD 0.42