স্বরচিত কবিতা - আমার স্বপ্ন
আমাদের স্বপ্ন গুলো এমনি, না স্বপ্নের কোনো শেষ আছে আর না ইচ্ছের। আমরা এই জীবনে অনেক কিছুই পেয়েছি আবার অনেক কিছুই পাওয়ার বাকি। তবে সেই স্বপ্ন গুলো পূরণ হয়ে গেলেও আমাদের মনের ইচ্ছেরা থেকেই যাবে ৷ আর এটাই বাস্তবতা।
সুন্দর একটি জাইগা দেখলেও আমরা সেই জাইগা নিয়ে স্বপ্ন দেখতে শুরু করি, যদিও আমরা জানি সেই স্বপ্ন গুলো পুরন করা আমাদের পক্ষে সম্ভব না। তবে তবুও কি স্বপ্ন দেখা বন্ধ আছে?
আর সত্যি বলতে এটাই যে আমরা প্রতিটি মানুষ স্বপ্ন দেখতে ভালবাসি, সেটা পুরন হোক বা না হোক। আর এটা একমাত্র কাজ করে ভালবাসার জন্য। আজ তাই আমার স্বপ্ন গুলো আপনাদের সাথে ভাগ করে নিলাম। যাইহোক, আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে আমার স্বপ্ন নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......
আমার স্বপ্ন |
|---|
যা ধরার আগেই উড়ে যায়,
আমার স্বপ্ন হলো একটি চাঁদ
যাকে হাজার তারাদের ভীরেও দেখতে পাই।
যা অল্পতেই রঙিন হয়ে যায়,
আমার স্বপ্ন হলো একটি পাখি
যা আকাশে ডানা মেলে উড়ে বেড়ায়।
যা সূর্যের কিরণে দেখা যায়,
আমার স্বপ্ন হলো একটি আলো
যা রাতের অন্ধকারে ঢেকে যায়।
যা আমার কাছে অনেক দামী,
আমার স্বপ্ন হলো একটি রঙিন ফুল
যাকে অনেক অনেক ভালোবাসি আমি।
যা দেখা যায় ওই নীল আকাশে,
আমার স্বপ্ন হলো একটি মেঘ
যা উড়ে বেড়ায় একসঙ্গে মিশে।
যা গানে গানে ছন্দ ছড়ায়,
আমার স্বপ্ন হলো একটি ছবি
যা দেখে গোটা পৃথিবী জুড়ায়।
যা বুকের গহিনে বাসা বাধে,
আমার স্বপ্ন হলো একটি মায়া
যাকে পাওয়ার জন্যে মন কাদে।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
মানুষের জীবনে স্বপ্ন দেখে বলে মানুষ বেঁচে থাকে। স্বপ্ন না থাকলে মানুষ বাঁচতে পারত না। যদিও স্বপ্ন কখনো সত্য হয় কখনো বা মিথ্যে পরিণত হয়ে যায়। কিন্তু তারপরও মানুষ এর মাঝে বেঁচে থাকে। আপনার লেখা কবিতা আমার স্বপ্ন পরিবেশ ভালো লেগেছে আপু প্রতিটা লাইন আপনি খুব চমৎকার ভাবে লিখেছেন। পরবর্তীতে এমন সুন্দর কবিতা লিখবেন সে আশা করি।
আপু কোথায় যেন আপনার সাথে আমার স্বপ্নে মিল খুঁজে পেলাম। আসলে আমরা প্রতিটা মানুষই স্বপ্ন দেখতে ভালোবাসি। কিন্তু সে স্বপ্নগুলো হয়তো সবসময় পূরণ হয় না। তবুও আমরা স্বপ্ন দেখে যাই। বেশ সুন্দর লিখেছেন আপু কবিতাটি । ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
আসলেই আপু মানুষ সবসময় স্বপ্ন দেখতে অনেক বেশি পছন্দ করে সেটা পূরণ হোক কিংবা না হোক। সব মানুষ স্বপ্ন নিয়ে বেঁচে থাকে। বাহ্ আপু আপনার স্বরচিত "আমার স্বপ্ন" কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার মত এরকম সুন্দর স্বপ্ন হলো তো বেশ ভালই হয়। অনেক সুন্দর একটি কবিতা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
বাহ আপু আপনি দারুন একটি কবিতা আজকে আমাদেরকে উপহার দিলেন। আসলেই আপু আমাদের অনেক অনেক স্বপ্ন থাকে কিছু স্বপ্ন আমরা ছুতে পারি, আর কিছু স্বপ্ন আমাদের অছোয়া থেকে যায়। আপনার কবিতাটি বেশ ভালো লাগলো। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
স্বপ্ন কিংবা ইচ্ছের কোন আসলেই শেষ নেই। স্বপ্ন ভেঙ্গে যায় মানুষ আবার স্বপ্ন দেখে।কবিতাটা বেশ ভালো হয়েছে।
লাইনগুলো খুব সুন্দর। ধন্যবাদ
স্বপ্ন আছে বলেই মানুষ বেঁচে আছে। অনেকে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে, আবার অনেকেই পারে না। হয়তো অনেকেই অনেক স্বপ্ন দেখে যেগুলো তারা জানে কখনোই পূরণ হবে না, তবুও স্বপ্ন দেখতে তো আর বারন নেই। তাই তারা নিজেদের মতো করে স্বপ্ন দেখে। আপনি আজকে আমার স্বপ্ন কবিতাটা খুব সুন্দর করে লিখেছেন আপু। আপনার লেখা কবিতাটা একেবারে মন ছুঁয়ে গিয়েছে। ছন্দ গুলো খুব সুন্দর করে মিলিয়েছেন। কবিতার ভাষা জাস্ট অসাধারণ ছিল। বিশেষ করে কবিতা লেখার টপিকটা খুবই দারুণ ছিল আপু।
প্রতিটি মানুষ জীবনে অনেক অনেক স্বপ্ন দেখে থাকে। এর মধ্যে অনেক স্বপ্ন পূরণ হয়,আবার অনেক স্বপ্ন পূরণ হয় না। কিন্তু তবুও মানুষ একের পর এক স্বপ্ন দেখতেই থাকে। এটাই হচ্ছে বাস্তবতা। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। আপনার কবিতা গুলো পড়তে আসলেই খুব ভালো লাগে। আপনি দারুণ লিখেন আপু। কবিতার প্রতিটি লাইন জাস্ট অসাধারণ হয়েছে। যাইহোক এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।