স্বরচিত কবিতা - একলা আলোর এই শহরে

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

image.png

image source

কিছু ভালোবাসার মানুষ হারিয়ে যাওয়ার পর বুঝতে পারে ভালোবাসার মানুষটি তার কাছে কতটা দামি ছিল। হয়তো প্রতিনিয়ত তাকে অবহেলা করেই চলেছিল, কারণে অকারণের দূরত্ব বাড়াতে বাড়াতে আজ অসহায় হয়ে বুঝতে পেরেছে এটা ভালোবাসার মূল্য।

আজ শুধু তুমি আর তুমি, সত্যি কারের ভালোবাসাকে হারিয়ে যেন একটি মন সবকিছু উপলব্ধি করতে পারছে। তাই ভালোবাসাকে অবহেলা নয় ভালোবাসার মানুষকে কষ্ট দেয়া নয়, ভালোবাসাকে ভালোবাসা দিয়েই বুঝাতে হয়। অথবা ঠিক এভাবেই শেষ হয়ে যাবে জীবনের আলো রেখা গুলো।

আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে একলা আলোর এই শহরে নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

একলা আলোর এই শহরে

লেখা - আইরিন ইসলাম

আজ একলা আলোর এই শহরে
হারিয়ে ফেলেছি তোমায়,
আজ নিস্তব্ধ আলোর এক প্রহরে
আজ নিঃস্ব আমি অসহায়।

আজ হাজার মানুষের ভিড়ে
হারিয়ে খুঁজি তোমায়,
তুমি হীনা এই ব্যস্ত শহরে
আমি আজ আতর তৃষ্ণায়।

আবেগি মন আজ চুপিসারে কাঁদে
কোন প্লাবনে তোমায় ফিরে পাই,
আজ ভালোবাসাহীনা এ হৃদয়ে
বৃষ্টি ঝরে অঝোর ধারায়।

আজ পরে আছে কাঠগোলাপগুলো
তুলে দিতে কেউ নেই,
তুমি চাইতে বলে গুজে দিতাম আমি
কাঠগোলাপ গুলো খোঁঁপাতেই ।

আজ গন্ধরাজের খুশবুতে
মাতোয়ারা হয়নি আমার মন,
অন্তরে আমার আনন্দ ছিল
তুমি ছিলে যতক্ষণ।

আজ থেমে গেছে বাতাসের স্রোতে
পরতে থাকা শুকনো পাতা,
শুধু তুমি, তুমিহিনা আজ
শুকিয়ে গেছে বনুলতা।

তোমায় ভালবাসি বলে
আজও ভেবে যায় অচিরেই
মুক্ত ভালোবাসায় ফিরে এসো তুমি
আমি আজও ভালবাসি তোমাকেই।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

বাহ্ আপু আপনি খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। তার সাথে এর ব্যাখ্যা ও, আসলে আমাদের জীবনে আপন মানুষগুলোকে মূল্য দেওয়া উচিত। আর অভিমান রাগ যেদে দূরত্ব বেশি বাড়াই। তারই একটি নমুনাএই কবিতাটি। ধন্যবাদ আপু এভাবে আমাদের মাঝে সুন্দর সুন্দর কবিতা উপস্থাপন করবেন ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

যখন ভালোবাসার মানুষটি জীবনে থাকে তখন হয়তো তার মূল্য অনেকে দিতে জানে না। কিন্তু যখন হারিয়ে যায় তখন হয়তো হাজার খুঁজেও আর তার দেখা মেলে না। যাইহোক আপু আপনার লেখা কবিতাটি সত্যিই দারুণ হয়েছে। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।

 3 years ago 

আপু আপনার মনের অনুভূতি মনের কথাগুলো একলা আলোর এই শহরে কবিতার মাধ্যমে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ভালোবাসার মানুষ কাছে থাকলে তার মূল্য বুঝা যায় না। কিন্তু যখন সেই মানুষটি অবহেলা পেয়ে হারিয়ে যায় তখন ভালোবাসা কি বুঝা যায়। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। প্রতিটা লাইন খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

একলা আলো এই শহর কবিতা পড়ে খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু আপনার স্বরচিত কবিতা "একলা আলোর এই শহরে" বেশ দুর্দান্ত হয়েছে। কবিতাটিতে ভালোবাসার মানুষকে ভুলতে না পারার প্রচুর আক্ষেপ রয়েছে। সত্যিই ছন্দে ছন্দে কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু আপনার লেখা 'একলা আলোর এই শহরে' কবিতাটি পড়ে আমার বেশ ভালো লেগেছে। আসলে প্রিয় মানুষ যখন পাশে থাকে তখন মনটা এমনিতেই অনেক ভালো থাকে। আপনার লেখা এই কবিতার নিচে লাইনগুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

আজ গন্ধরাজের খুশবুতে
মাতোয়ারা হয়নি আমার মন,
অন্তরে আমার আনন্দ ছিল
তুমি ছিলে যতক্ষণ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64902.80
ETH 1947.74
USDT 1.00
SBD 0.37