স্বরচিত কবিতা - পাখির সাথে প্রেম

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

came-out-of-the-the-caterpillar-5294720_1280.jpg

image source

এই পৃথিবীতে কত শত সশ্র রকমের পাখি আছে। শত সশ্র রকমের পাখির শত সশ্র রকমের কালার, শত সশ্র রকমের কণ্ঠ, শত সশ্র রকমের সুরে শুনা তাদের ডাক। পাখিদের সুরে গান শুনতে কার না ভালো লাগে। রোজ সকালে কিচির মিচির শব্দে ঘুম ভাঙ্গে আমাদের , আর যে কোনো মানুষের পাখির গান শুনতে ভালো লাগে, ভালো লাগে সময় কাটাতে পাখিদের সাথে। মাঝে মাঝে ইচ্ছে করে হারিয়ে যায় পাখিদের মতো, কারণ পাখিদের নেই কোনো কষ্ট তারা উড়ে বেড়াই খোলা আকাশে ডানা মেলে।

মাঝে মাঝে ইচ্ছা করে পাখিদের মতো ডালা মেলে উড়ে বেড়াতে আকাশে বাতাসের সাথে মিশে। মনের মধ্যে আমাদের কত কিছুই না আসে, আর এই মনে আসা কথা গুলো নিয়েই আমরা কল্পনা করি আর সেই কল্পনা থেকেই জন্ম হয় সুন্দর কবিতার কিছু লাইন। তাই আজ পাখিদের প্রেমে মুগ্ধ হয়ে কবিতার কিছু লাইন লেখার চেষ্টা করলাম।

আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে (পাখির সাথে প্রেম) নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

পাখির সাথে প্রেম

লেখা - আইরিন ইসলাম

পাখি পাখি পাখি,
মায়াভরা টানা দুটি আঁখি।
তার সুন্দর্য অন্তরে মাখি,
ইচ্ছে করে যত্ন করে রাখি।

পাখি পাখি পাখি,
তার ছবি শুধু আঁকি।
শুধু তারে চেয়ে চেয়ে দেখি,
আমার মনে আপন করে রাখি।

পাখি পাখি পাখি,
নয়ন ভরে দেখি।
বিস্ময় ভরা প্রেমে মাখি,
উড়ে যাওয়া সুরের ছন্দে রাখি।

রং বেরংঙের ডানা মেলে
উড়ে বেড়ায় সুরে সুরে,
হঠাৎ করেই হারিয়ে যায়
সেই সুদূর নীল দূরে।

বলি পাখি পাখি ডেকে
শুনি কিচির মিচির বাঁকে,
আজ গান করবে তারা
হয়ে মন দিশেহারা।

মন ভুলানো গানে
আজ মুগধ হলাম আমি,
পাখি পাখি বলেই
যেন বিস্ময় হয়ে থামি।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

আরে বাহ আজ কে একবারে ভিন্ন ভাবে ইউনিক একটি কবিতা লিখেছেন আপু ৷ আসলে পাখির জীলনটাই মনে শ্রেষ্ঠ জীবন কোনো চিন্তা নেই অবিচল ৷ ভালো লাগলো আজকে নতুন কবিতা পড়লাম ৷ অসংখ্য ধন্যবাদ আপু পাখির সাথে পাখির প্রেম কবিতা টি ৷

 2 years ago 

আসলেই আপু পাখিদের সাথে সময় কাটাতে দারুণ লাগে। আমার একটি ময়না পাখি আছে এবং খুব সুন্দর করে কথা বলে ময়না পাখিটা। প্রতিদিনই ময়না পাখির সাথে কমবেশি সময় কাটিয়ে থাকি। পাখির কিচির-মিচির শব্দ শুনতে ভীষণ ভালো লাগে। পাখিদের মতো করে ডানা মেলে আকাশে উড়তে ইচ্ছে করে মাঝেমধ্যে। যাইহোক জাস্ট অসাধারণ একটি কবিতা শেয়ার করেছেন আপু। কবিতাটি পড়ে সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছি। আপনি সবসময়ই খুব সুন্দর সুন্দর কবিতা আমাদেরকে উপহার দিয়ে থাকেন। যাইহোক এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলেই আপু মাঝে মাঝে মনে হয় পাখি হয়ে যাই ৷ আকাশ জুরে ঘুরে বেড়াই আর পাখিদের মতোই গান করি বেসুরে ৷ তাদের মতোই হওয়ার ইচ্ছে জাগে মাঝে মাঝে ৷ যাই হোক , খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন এই সব কথার উপর ৷ বেশ চমৎকার হয়েছে কবিতাটি ৷ ছন্দে ছন্দ মেলানো কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো ৷ ধন্যবাদ আপু

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকার একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি সত্যি পড়তে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে পাখি প্রত্যেক মানুষ যত্ন করে ঘরে বসে রাখতে চাই। ঠিক বলেছেন আপু আপনি আসলে পাখিকে শুধু চেয়ে চেয়ে দেখতে মন চায়। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

যদি কোন একদিন পাখির মতো আকাশে বাতাসে উড়তে পারতাম, তাহলে কতই না ভালো হতো।দেশ বিদেশ উড়তে পারতাম। গাছের ডালে ডালে বসে থাকতাম এবং গাছের ডালে বাসা বাধতাম। আসলে পাখির জীবন অনেক বেশি সুন্দর। আপনি আজকে পাখির সাথে প্রেম নিয়ে একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

মাঝে মাঝে যে আমারও পাখি হতে ইচ্ছা করে না সেটা না। কিন্তু হঠাৎ মনে পড়ে যায় পাখি যে হবো পৃথিবীতে তো বন্দুকও আছে হা হা। সেজন্য আর পাখি হতেও ইচ্ছা করে না। পাখি কে নিয়ে কবিতা টা দারুণ লিখেছেন আপু। ছন্দ এবং অর্থের অসাধারণ একটা মিল রয়েছে কবিতার মধ্যে। যা এককথায় চমৎকার। ধন্যবাদ আমাদের সাথে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 65344.25
ETH 1930.51
USDT 1.00
SBD 0.39