স্বরচিত কবিতা - আমার মনে তুমি
মনে মনে আমরা অনেক সময় অনেক কিছুই ভাবি, পাশে থাকা ভালোবাসার মানুষটিকে ফাঁকি দিয়ে চলে যাবো অনেক দূর। অল্প মনোমালিন্য দুঃখ-যাতনা নিয়ে কত কিছুই না ভেবে থাকে আমাদের এই ছোট্ট মনটা। কিন্তু কখনো কি ভেবে দেখেছি সেই ভালবাসার মানুষটি আমাকে ছাড়বে কিনা? হাজারো ঝগড়া ঝামেলার পরেও মনের মাঝে টিকে থাকে সত্যিকারে ভালোবাসাগুলো।
তাই ভালোবাসার মানুষ যেমনই হোক হারাতে চায় না তাকে কখনোই, ফাঁকি দিয়ে চলে যাওয়ার চিন্তা-ভাবনা থাকলেও বাস্তবে কখনো তা সম্ভব হয় না যদি না মৃত্যু হার মানায়। তাই সেই প্রার্থনা করি সত্যিকারের ভালোবাসার কাছে হার মানে যেন প্রকৃতি। মিশে থাকোক জনম জনম ভরে সত্যিকারের ভালোবাসা।
আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে আমার মনে তুমি নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......
আমার মনে তুমি |
|---|
হারিয়ে যাবে তুমি ?
আমিই তো তোমার সুখে দুখে
আগলে রাখা ভূমি।
হবে মুসাফির?
আমিই তো তোমার দুর্বল সময়ে
উন্নত করি শির।
পার হবে সমুদ্র ?
সে সমুদ্রের বিশাল ঢেউয়ের মাঝে
তুমি যে অল্প ক্ষুদ্র।
ফিরে এসো আমার মাঝে,
আমি তো সেই বনুলতা
তুমি থেকেছিলে যার ভাজে।
আমি আছি তোমার পাশে,
কঠিন সময়েও খুঁজে দেখো
পাবে আমায় সবুজ ঘাসে ।
হবো না তো কভু পর,,
আসুক বাধা আসুক বিপত্তি
আসুক না বড় ঝড়।
আগলে রেখো বুকে,,
কথা দিচ্ছি খুব ভালোবাসবো তোমায়
রাখবো অনেক সুখে।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
আশা করি আপু ভালো আছেন। আজ আপনি বেশ সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতার প্রতিটি ছন্দ পড়ে খুব ভালো লাগলো। প্রিয়জনকে অনুভব করে হৃদয়ের অনুভূতি গুলো সুন্দর করে কবিতার ছন্দে উপস্থাপন করেছেন। আসলে সত্যি প্রিয়জনকে কোনভাবে চলে যেতে দেওয়া যায় না। কারণ প্রিয়জন থাকে হৃদয়ের মাঝে। হৃদয়ের সকল আবেগ অনুভূতি ভালোবাসা দিয়ে প্রিয়জনকে আগলে রাখা যায়। ধন্যবাদ আপু এত দুর্দান্ত কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য, ভালো থাকবেন।
আপু আপনার লেখা আজকের কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো।কবিতার লাইনগুলো জাস্ট অসাধারণ ছিল।আপনি কবিতায় নিজের অনুভূতি খুব সুন্দর করে প্রকাশ করেছেন।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
খুব সুন্দর ছিল আজকের কবিতাটি, অভিমান করে অনেক সময় আমরা আসলেই ভাবি অনেকটা দূরে চলে যাবো, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে কিন্তু সেটার করা হয়ে ওঠেনা, সবকিছুর উর্ধ্বে ভালোবাসা সম্পর্কটাই টিকে থাকে।
আবার মনে তুমি খুবই সুন্দর কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
বরাবরের মতো আরো একটি চমৎকার কবিতা উপহার দিয়েছেন আপু।আপনার কবিতা গুলো বেশিরভাগই আমি পড়ে থাকি। খুব ভালো লাগে আপনার কবিতাগুলো। কবিতার ভিতর অর্থের গভীরতা অনেক থাকে। আর সেটাই আমার ভালো লাগে। ধন্যবাদ আপু ভালো থাকবেন।
সত্যি আপু আপনি ঠিকই বলেছেন ভালবাসার মানুষ যেমনই হোক না কেন, সে ভালোবাসার মানুষ। আর ভালোবাসার মানুষকে কেউ সহজে হারাতে চায় না। আপু আপনি আজকে আমার মনে তুমি নিয়ে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত চমৎকার একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনি আজকে দারুন একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন । আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো এবং আপনার প্রিয় মানুষকে আপনি হারাতে চান না সে অনুভূতিটাই কবিতার মধ্যে প্রকাশ করেছেন । ধন্যবাদ আপু এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।