রেসিপি পোস্টঃ কাঁচা আমের টক মিষ্টি খাটা রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

আজ ২৬ মে ২০২৪ ইং: রোজ বৃহস্পতিবার ।

বাংলায় ১২ জ্যৈষ্ঠ ১৪৩০ খ্রিষ্টাব্দ।

আরবি ১৭ জ্বিলকদ ১৪৪৫ হি:।


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তবে গমর অনেক বেশি যার জন্য একটু সমস্যায় পড়তে হচ্ছে। বৃষ্টি হলে অনেক ভালো হতো। মানুষের ভেতর একটু হলেও স্বস্তি ফিরে আসতো। এই প্রচন্ড গরমে মন ভেতরে একটু টক খাওয়ার স্বাদ জাগলো। ভাবলাম কি করা যায় পরে দেখলাম বাসায় দুইটা আম পড়ে আছে। হঠাৎ করে মাথায় আসলো যেহেতু আমি সকালে ও রাত্রে রুটি খাই তাই এই আম গুলা দিয়ে খাটা রান্না করবো। একদিকে টক খাওয়ার ইচ্ছা পূরন হবে অন্যদিকে আমি আয়েশ করে রুটি খেতে পারবো। যেমন চিন্তা ভাবনা ঠিক তেমনি কাজ। তাড়াতাড়ি আম দুইটি ছুলে বাকি প্রয়োজনীয় উপকরণগুলো প্রস্তুত করেই শুরু করে দিলাম আমের খাটা তৈরি করতে। আজকে আমি সেই খাটা রান্না করার রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে আমার তৈরি কাঁচা আমের টক মিষ্টি খাটা রেসিপিটা অনেক ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করে দেয়।

ফাইনাল লুক

IMG_20240526_105341.jpg

IMG_20240526_105404.jpg

প্রয়োজনীয় উপকরণ
কাঁচা আম
আঁখের গুড়
হলুদ
লবন
রসুন
সরিষা
দারুচিনি
এলাচ
তেজপাতা


প্রথম ধাপ

IMG_20240525_073911.jpg

প্রথমে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এরপর তেল গরম হলে এর ভেতরে রসুন বাটা ও সরিষা দিয়ে নিয়েছি। এরপর চুলার জ্বাল হালকা রেখে উপকরণ দুইটি গরম তেলে ভেজে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

সরিষা ও রসুন বাটা ভাজা হয়ে গেলে এর ভিতর আমি পরিবর্তন পানি দিয়ে আগে থেকে তৈরি করে নেওয়া কাঁচা আমের ফালি গুলো কড়াইতে দিয়ে নিয়েছি। এরপর পরিমান মতো লবন ও হলুদের গুড়া দিয়ে দিয়েছি। এই অবস্থায় কিছুক্ষণ আমি জ্বাল করে নিয়েছি লবণ ও হকুদের গুড়া সম্পূর্ণভাবে পানির সাথে মিশে না যাওয়া পর্যন্ত।

তৃতীয় ধাপ

IMG_20240526_110355.jpg

এবার আমি পরিমান মতো আঁখের গুড় দিয়ে নিয়েছি। মিষ্টির পরিমান কেমন দেবেন সেটা নির্ভর করবে আপনার স্বাদের উপরে আপনি যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে গুড় বেশি দেবেন আর যদি একটু টক মিষ্টি খেতে চান তাহলে অল্প করে গুড় দিবেন। যেহেতু আমি টক মিষ্টি খাটা রান্না করবো সেহেতু আমি গুড়ের পরিমান একটু কম দিয়েছি।

চতুর্থ ধাপ

IMG_20240525_071356.jpg

এরপর ছোলা চাল একটু বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ জ্বাল করে নিয়েছে। একপর্যায়ে গুড় সম্পূর্ণভাবে গিলে গেলে এর ভেতরে আমি তেজপাতা, দারুচিনি ও এলাচ ফল দিয়ে নিয়েছি। এর ফলে আমের খাটা খাওয়ার সময় খুব সুন্দর ঘ্রান বের হবে।

পঞ্চম ধাপ

IMG_20240526_110527.jpg

বেশ কিছুক্ষণ জ্বাল দেয়ার পর আমগুলো সিদ্ধ হয়ে গেলে আমি বেশ কিছু আম চামচ দিয়ে গলিয়ে দিয়েছে এর ফলে খাটার পানি ঘন হবে আর দেখতেও অনেক সুন্দর দেখাবে। চুলার জ্বাল কমিয়ে দিয়ে আমি বেশ কিছু ক্ষন ধরে চুলার উপর বসিয়ে দেখেছি যাতে করে খুব সুন্দর ভাবে সব কিছু সেট হয়ে যায়। জাল দিতে দিতে একপর্যায়ে খাটার রং পরিবর্তন হয়ে যাবে এবং পানি ঘন হয়ে আসবে। তখন বুঝতে হবে খাটা নামানো জন্য প্রস্তুত হয়ে গেছে।

ষষ্ঠ ধাপ

IMG_20240526_152634.jpg

পোস্টের ধরনরেসিপি পোস্ট
তৈরিকারকমোঃ আশিকুর রহমান
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।



Logo.png

Banner_New.png

20230619_1852241.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। কাঁচা আম দিয়ে এভাবে টক মিষ্টি খাটা কখনো রান্না করে খাওয়া হয়নি। আপনার রেসিপিটা দেখে লোভনীয় লাগছে। কালার দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।। এভাবে একবার ট্রাই করে দেখব। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যা আপু খেতে অনেক মজা হয়েছিলো। বাসাই তৈরি করে খেতে পারেন। ধন্যবাদ সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাই আপনি দেখতেছি শরীরের প্রতি বেশ যত্নশীল। সকাল এবং রাতে রুটি খান জেনে বেশ ভালো লাগলো। কাঁচা আমের যেকোনো রেসিপি খাইতে আমি অনেক বেশি পছন্দ করি। কাঁচা আমের টক মিষ্টি খাটা রেসিপি অনেক সুন্দর ভাবে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ভাই শরীর অনেক মোটা হয়ে যাচ্ছে তাই দুই বেলা রুটি খাই । ধন্যবাদ অনেক সুন্দর করে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি কিন্তু দারুণ একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। এ জাতীয় আমের রেসিপিগুলো খুবই ভালো লাগে খেতে। অনেক সুন্দর হয়েছে আপনার রেসিপি তৈরি করা। রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগলো।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে আমার পোস্টে সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

কাঁচা আমের টক মিষ্টি খাটা খেতে খুব ভালো লাগে। অনেক দিন হয়েছে এই রেসিপি তৈরি করা হয়না। ছোটবেলায় মা কে দেখেছি কাঁচা আম দিয়ে এভাবে খাটা তৈরি করতে। আমার তো নাম শুনেই জিভে জল চলে আসলো। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে আমার পোস্টে প্রসংশা মুখরিত মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

কাঁচা আমের আচার খেতে ভীষণ ভালো লাগে আমার।যেহেতু এই সময় অনেক কাঁচা আম পাওয়া যায় তাই আমের আচার করে রাখলে সারা বছর খাওয়া যায়।আপনি চমৎকার সুন্দর করে কাঁচা আমের খাটা বানিয়েছেন এবং আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আমারও কাছেও অনেক ভালো লাগে আপু। ধন্যবাদ আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য।

 2 years ago 

কাঁচা আমের টক আর গমের আটার রুটি সত্যিই খেতে খুব সুস্বাদু।
আমার কাছে তো বেশ প্রিয় এ বছরেও দু-তিনবার খাওয়া হয়েছে।
আপনি মজাদার ভাবে রেসিপিটি প্রস্তুত করে উপস্থাপন করেছেন ।
রেসিপিটি দেখে খুব লোভ হচ্ছে নিশ্চয়ই খুব মজা হয়েছিল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

এই গরমে টক জাতীয় খাবার খেতে সত্যি অনেক বেশি ভালো লাগে। তবে এভাবে কখনো কাঁচা আমের টক মিষ্টি খাটা রেসিপি খাওয়া হয়নি। আমি অবশ্যই একদিন বাসায় তৈরি করার চেষ্টা করবো ভাইয়া। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনি আমাদের মাঝে ইউনিক একটা রেসিপি শেয়ার করেছেন। এই আমের খাটা রেসিপিটি আমার কাছে অনেক ভালো লাগে। আমার তো নাম শুনেই জিভে জল চলে আসছে। অনেক সুন্দর হয়েছে আপনার তৈরি করা আমের মজাদার খাটা রেসিপি দেখে বোঝাই যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমার পোস্টে সুন্দর মতামত শেয়ার কারার জন্য।

 2 years ago 

সু স্বাগতম আপনাকে।

 2 years ago 

ভালো থাকবেন।

 2 years ago 

ভাইয়া আমের সিজন আসলে এই রেসিপিটা দেখা যায়। আবার অনেক সময় আম শুকিয়েও এমন রেসিপি তৈরী করে থাকে। গরমের সময় ভাত দিয়ে এই রেসিপিটা খেতে ভালোই লাগে। রেসিপিটা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64938.98
ETH 1924.48
USDT 1.00
SBD 0.39