লাইফস্টাইল: আইয়ান বাবুর ৩য় তম জন্মদিন পালন।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

০৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ।

রোজ সোমবার ।


1000006012.jpg

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি লাইফস্টাইল পোস্ট নিয়ে হাজির হলাম। কয়েক দিন আগে আমার ছেলের জন্মদিন ছিলো। তবে আমার ইচ্ছা ছিল না ছেলে জন্মদিন পালন করার। কিন্তু আমার ছেলে যেদিন থেকে জানতে পারলো যে তার জন্মদিন অনেকদিন থেকেই সে কেক কাটবে বলে আমাকে বার বার জানাই। তবে সব থেকে আশ্চর্যের বিষয় এই যে আমার ছেলে আমাকে একদিন বলছে আব্বু আমি হ্যাপি টুই টুই করবো। প্রথমে তার কথা আমি বুঝতে পারছিলাম না সে কি বলতে চাইছিল। তার মুখ থেকে কয়েক বার শোনার পর হঠাৎ করে আমার মাথায় আসলো যে কয়েকদিন পর তার জন্মদিন। তাকে আমি জিজ্ঞাসা করলাম আব্বু তুমি কি হ্যাপি বার্থডে পালন করার কথা বলছো। তখন আমার ছেলে আমাকে বলল আমি কেকে কাটবো। এই কথা শোনার পর আমি সিয়র হলাম যে আমার ছেলে আমাকে হ্যাপি বার্থডে পালন করার কথায় বলছে।

1000006003.jpg

আমি উৎসাহের সাথে জিজ্ঞাসা করলাম আব্বু তুমি এই কেক কাটা কোথায় দেখেছো। তখন সে আমাকে বলল আব্বু আমি তাসিন ভাইয়ার হ্যাপি টুই টুই করা দেখেছি। এ কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম কারণ অনেকদিন হয়ে গেল আমার চাচা শশুরের নাতি ছেলের জন্মদিন পালন করেছিলাম সেই সময় আইয়ানের বয়স হয়তো ২ বছর বা তার কম বেশি হতে পারে। সে কিভাবে এত দিনের পুরনো কথা মনে রাখতে পেরেছে এটা জেনে আমার কাছে খুবই ছাড়তে লাগছিল। তবে মনে মনে আমি অনেক খুশি হয়েছি যে তার এই বিষয়টা আজও মনে আছে। তার মুখ থেকে একথা শোনার পর আমি তার জন্মদিন পালন করার প্রতি আগ্রহ প্রকাশ করি। ছেলের জন্য তো তেমন কিছুই করা হয় না আর এই এটুকু বয়সে শখ করেছি হ্যাপি বার্থডে পালন করবে তাহলে তো না বলার কোন কথায় আসে না।

সল্প পরিসরে অফিসের বড় ভাইদের সাথে নিয়ে পালন করা হলো আইয়ানের শুভ জন্মদিন। ভেবেছিলাম কাউকে জানাবো না কোন কেক কাটাকাটি হবে না ছেলে কেকে খাওয়ার শখ হয়েছে সে কেক খেলেই হলো। পরে ভাবলাম সব কিছুই যখন করছি আর এই টুকু করতে সমস্যা কোথায়। বিকালে অফিসের সবাইকে বিষয়টা জানালাম। সবাই দেখলাম শুনে অনেক খুশি হলো। এমনিতেই আইয়ানকে আমার অফিসের সবাই অনেক ভালোবাসে।

1000006037.jpg

সেখানে পনিরুল ভাইয়ের ছেলে ছিলো যে আইয়ানের কয়েক মাসের ছোট। সে তার বন্ধুর জন্মদিনে এসে খুবই খুশি হয়েছিলো। যেহেতু পনির ভাইয়ের ছেলে তেমন কিছুই খেতে পারে না। কারন তার খাওয়াতে হলে সব কিছু ব্লেন্ড করতে হয়। যাই হোক আমারা সবাই অনেক আনন্দ করেছিলাম। খুব সুন্দর ভাবেই আইয়ান বাবুর জন্মদিন পালন করা হয়।


সমাপ্ত


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেনো এই দিনটা তার জিবনে বার বার ফিরে আসে। এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন পোস্টের মাধ্যমে। আল্লাহ হাফেজ।


পোস্টের বিষয়লাইফস্টাইল
পোস্টকারীমোহাঃ আশিকুর রহমান
ডিভাইসগ্যালাক্সি এ ১৫
লোকেশনপাবনা


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner.png

1000006187.jpg

1000006183.png

1000006185.png

Sort:  
 2 years ago 

1000006188.jpg

1000006191.jpg

1000006190.jpg

 2 years ago 

দেখতে দেখতে আপনার ছেলে অনেক টা বড় হয়ে গেল। এবছর আপনার ছেলের জন্মদিন উপলক্ষে খুবই সুন্দর একটি আয়োজন করা হয়েছে, দেখে বেশ ভালো লাগলো। আপনার ছেলের জন্য দোয়া ও ভালোবাসা রইলো। আশা করছি আপনার ছেলে একদিন আপনার পুরো পরিবারের মুখ উজ্জ্বল করবে।

 2 years ago 

আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। দোয়া করবেন আমার ছেলের জন্য।

 2 years ago 

প্রথমে আইয়ান বাবুর জন্মদিন উপলক্ষে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। দেখতে দেখতে ছেলেটা তিন বছর পূর্ণ হল। দোয়া করি অনেক বড় হোক । ছেলে নিজের মুখেই তার জন্মদিন পালন করার কথা বলেছে আর আপনারা খুবই সুন্দরভাবে তা পালন করলেন দেখে ভালো লাগছে। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

শুকরিয়া আপু এত চমৎকার করে আপনার মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

ছোট বাচ্চারা এমনি ভাইয়া জন্মদিনে এলে তাদের আনন্দ শুরু হয়ে যায়।বাবু তো জন্মদিন পালন করতে পেরে অনেক খুশি। ওর জন্য জন্মদিনের অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। বড় হয়ে যেন একজন ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 2 years ago 

আপনার ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। ওর জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। খুব সুন্দর ভাবে বার্থডে সেলিব্রেট করেছেন আপনি। সবাই মিলে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। দারুন এই মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে আপনার মতামত শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

ভাইয়া আপনার ছেলের জন্মদিনে দারুন সময় কাটিয়েছেন। আপুর পোস্টের মাধ্যমে আপনার ছেলের জন্মদিন সম্পর্কে জানতে পেরেছিলাম। আর আজকে আপনার পোস্ট দেখে ভালো লাগলো ভাইয়া।

 2 years ago 

জ্বি আপু ওই মুহুর্তটা অনেক সুন্দর ছিলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু ভালো থাকবেন।

 2 years ago 

আইয়ান বাবুকে জন্মদিনে অনেক শুভেচ্ছা। জন্মদিন এলে বাচ্চাদের আনন্দের কোন সীমা থাকে না। দোয়া করি বাবু অনেক বড় হোক মানুষের মত মানুষ হোক। জন্মদিন উপলক্ষে বেশ দারুন একটি আয়োজন দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রথমে আইন বাবু কে জানে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনগুলো বাবুর সুন্দর কাটুক।জন্মদিন মানেই বিশেষ একটি দিন সবার জীবনে। ধন্যবাদ ভাই সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক শুকরিয়া আপু আপনি ভালো থাকবেন সেই কামনাই করছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64603.72
ETH 1877.42
USDT 1.00
SBD 0.38