অরিগামি পোস্টঃ সাদা কাগজ দিয়ে থ্রিডি তারা তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিম আইডির নাম @ayaan001

আজ ১৯ ডিসেম্বর ২০২৩ ইং:।

বাংলায় ০৪ পৌষ ১৪৩০খ্রিষ্টাব্দ।

আরবি ০৫ জমাদিউস সানি ১৪৪৫ হি:।

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আল্লাহর রহমতে দোয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি থ্রিডি তারা তৈরি করার অরিগামি শেয়ার করবো। এবং কিভাবে তৈরি করেছি সেই বিষয় নিয়ে আলচনা করব। কাগজের নানা রকম আরিগামি তৈরি করতে বেশ ভালোই লাগে আমার কাছে। যদিও এই বিষয়ে আমি খুব বেশি পারদর্শী না তারপরও চেষ্টা করি ভালো কিছু তৈরি করতে। যতটুকু পারি আশা করি সেটা আপনাদের অনেক ভালো লাগবে।

ফাইনাল লুক

IMG_20231219_183403.jpg

IMG_20231219_105404.jpg

প্রয়োজনীয় উপকরণ
সাদা কাগজ
কাঁচি


প্রথম ধাপ

IMG_20231219_183618.jpg

প্রথমে একটি A4 সাইজের সাদা কাগজ নিয়ে নিয়েছি। এরপর কাগজটিকে লম্বা ভাবে একটি ভাঁজ করে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

IMG_20231219_183747.jpg

তারপর কাগজের মাঝ বরাবর ধরে আরও একটি ভাঁজ দিয়ে নিয়েছি। এবার কাগজের একটি কোনা ধরে মাঝের যে পয়েন্ট সেই সোজা ধরে আরও একটি ভাঁজ দিয়ে নিয়েছি।

তৃতীয় ধাপ

IMG_20231219_183839.jpg

এই ভাঁজ গুলা দিয়ে নেওয়ার পর কাগজটি দেখতে ঠিক এমনটা দেখাবে।

চতুর্থ ধাপ

IMG_20231219_105505.jpg
এর পর আমারা আগে যেই ভাঁজ গুলা দিয়েছিলাম আবার সেই ভাঁজ গুলা দিয়ে নেবো। এবার ভাঁজ ঠিক ভাবে দিতে পারলে কাগজটি দেখতে এমনটা লাগবে।

পঞ্চম ধাপ

IMG_20231219_105542.jpg

ভাঁজ দেওয়ার পর বাকি যে কাগজের অংশ টুকু বাকি আছে সেই অংশ টুকু সমান ভাবে ভাঁজ করে নিতে হবে। সব কিছু ঠিক থাকলে কাগজটা দেখতে এমনটা লাগবে।

ষষ্ঠ ধাপ

IMG_20231219_105608.jpg

এরপর কাঁচি দিয়ে তারার আকারে কেটে নিয়ে হবে। ছবিতে আপনারা যেমনটি দেখতে পারছেন।

সপ্তম ধাপ

IMG_20231219_105749.jpg

কেটে নেওয়া হয়ে গেলে কাটা অংশটির ভাঁজ খুলে নিতে হবে। তার পর তারার প্রতিটি ভাঁজ সুন্দর করে আবার ভাঁজ করে নিতে হবে। এর ফলে তারাটি দেখতে থ্রিডি তারার মতো লাগবে।

পোস্টের ধরনঅরিগামি
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।
১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

Logo.png

Banner_New.png

20230619_1852241.gif

Sort:  
 3 years ago 

চমৎকার হয়েছে ভাইয়া ৷ সাদা কাগজ দিয়ে খুবই সুন্দর একটি থ্রিডি তারা তৈরি করেছেন ৷ এটা দেখতে অসাধারণ হয়েছে ৷এই কাজ গুলো আসলেই বেশ কঠিন ৷ তবে আপনি খুব সুন্দর এবং সহজ ভাবে এটি তৈরি করেছেন ৷ অনেক ভালো লাগলো আপনার পোস্টটি দেখে ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই। কষ্ট করে আমার পোস্টে সুন্দর কমেন্ট করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন

 3 years ago 

বিশ চমৎকার হয়েছে থ্রিডি আকৃতির এই সাদা কাগজের তারা তৈরি। চমৎকারভাবে তারার দৃশ্যটা তৈরি করা হয়েছে। আর এই জাতীয় ভাঁজগুলো শিখে রাখা একান্ত প্রয়োজন। কারণ এভাবে নিজে অনেক কিছু তৈরি করে দেখা তো সম্ভব। খুবই ভালো লাগলো সুন্দর এই তারা তৈরি করা দেখে।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

 3 years ago 

সাদা কাগজ দিয়ে থ্রিডি তারা খুব ভালো লাগলো দেখে। নতুন নতুন ইউনিক আইডিয়া গুলো দেখলে ভীষণ ভালো লাগে। আপনার হাতের কাজ বেশ নিখুঁত ভাইয়া। আপনার পোস্ট দেখে অনেক বেশি ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার প্রশংসা মুখরিত মতামত পড়ে আমারও বেশ ভালো লাগলো। এই ধরনের মতামত গুলা নিজের কাছে অনেক আত্মতৃপ্তির। ধন্যবাদ ভাই

 3 years ago 

খুব সুন্দর একটি অরিগামি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এইরকম থ্রিডি ডাইপোস্ট আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে এ অরিগামিটির ফাইনাল লুক আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এরকম একটি থ্রিডি অরিগামি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু খুব সুন্দর ভাবে আমার পোস্টে গঠন মূলক মন্তব্য প্রকাশ করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন

 3 years ago 

এইরকম থ্রিডি পোস্ট আমার কাছেও খুবই ভালো লাগে তৈরি করতে। আর প্রতিটি ধাপ আপনি খুব সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার হাতের কাজ বেশ অনেক ভালো ভাইয়া। আপনার পোস্ট দেখে অনেক বেশি ভালো লাগলো ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার প্রশংসা মূলক মন্তব্য পড়ে খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 3 years ago 

একেবারে ভীষণ সুন্দর ভাবে থ্রিডি একটি তারা তৈরি করলেন। এরকম থ্রিডি জিনিসগুলো তৈরি করতে বেশ সময় লাগে। আর আপনি ধীরে ধীরে সময় দিয়ে বেশ সুন্দর তারা তৈরি করবেন। এরকম সুন্দর জিনিস তৈরি করতে অনেক সময় লাগে। কারণ এরকম থ্রিডি ভাঁজগুলো করতে বেশি টাইম লেগে যায়। তাও আপনি সুন্দর ভাবে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত পড়ে নিজের কাছে অনেক ভালো লাগছে।

 3 years ago 

সাদা কাগজ ব্যবহার করে থ্রিডি প্রক্রিয়াতে তারা তৈরি করার দারুন পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ধরনের তারা গুলো অনেক সুন্দর দেখতে হয়। এগুলো তৈরি করা ও অনেক কঠিন কাজ।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

 3 years ago 

বাহ মামা আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে সাদা কাগজ দিয়ে থ্রিডি তারা তৈরি করে শেয়ার করেছেন। আসলে একজন ক্রিয়েটিভ মানুষের কাজ দেখলে সত্যি বেশ মুগ্ধ হয়ে যায়। এত সুন্দর আইডিয়াল আপনাদের মাথায় যে কিভাবে আসে আমি ভেবেই পাইনা। দেখতে আমার কাছে বেশ দারুন লেগেছে মামা তৈরি করা শেষে। ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ মামু এমন একটি কমেন্ট এর আশায় আমি ছিলাম। কারন আমি জানি এমন সুন্দর করে কেউ আমার পোস্টে কমেন্ট করতে পারবে না।

 3 years ago 

আমাদের কমিউনিটিতে সবাই কাগজ দিয়ে ভিন্ন ভিন্ন ধরনের জিনিস তৈরি করে যেগুলো দেখতে ভালই লাগে। আপনি আজকে সাদা কাগজ দিয়ে থ্রিডি তারা তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। এই ধরনের কাজকে সব সময় সাধুবাদ জানাই । প্রতিনিয়ত আরো সুন্দর সুন্দর কিছু তৈরি করে শেয়ার করবেন সেটাই প্রত্যাশা করি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার প্রশংসা মুখরিত মতামত প্রকাশ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64157.74
ETH 1886.81
USDT 1.00
SBD 0.38