আর্ট পোস্ট: কার্ডবোড ও রঙ তুলি দিয়ে তৈরি ফুল গাছ ও প্রাকৃতিক দৃশ্যের ছবি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

🌿আমি মো: আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

আজ ২০ আগষ্ট ২০২৪ ইং: রোজ মঙ্গলবার ।

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার বাংলা ব্লগের অনেক সদস্যরা অনেক সুন্দর সুন্দর আর্ট পোস্ট শেয়ার করে থাকেন। তাদের আর্ট গুলা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে আমি আর্ট করতে পারি না। এই কাজে আমি খুবই দূর্বল। তবে আজ আমি চেষ্টা করলাম একটু আর্ট করার। তবে খুব একটা সুন্দর করতে পারি নাই। রঙ তুলি দিয়ে এই প্রথম আমি আর্ট করলাম। আর্ট করার সময় আমাকে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কি কি হয়েছে সেটা আর না বলি। যাই হোক আর কথা না বাড়িয়ে আমার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করে ফেলি।


ফাইনাল লুক

1000002733.jpg

1000002729.jpg

1000002730.jpg

প্রয়োজনীয় উপকরণ
কার্ড বোর্ড
রঙ ও তুলি

1000002727.jpg

প্রথম ধাপ

1000002711.jpg

1000002714.jpg

প্রথমে আমি একটি কার্ডবোর্ড সাইজ করে কেটে নিয়েছি। তারপর কার্ড বোর্ডের উপরে সাদা এবং গোলাপি রং একসাথে মিশিয়ে রং করে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

1000002717.jpg

এরপর আমি সবুজ রং দিয়ে কার্ডবোর্ডের ওপরে বেশ কয়েকটি সবুজ ঘাসের মতো করে এঁকে নিয়েছে। গাছগুলো দেখতে খড়ের ঘাসের মত দেখাবে।

তৃতীয় ধাপ

1000002718.jpg

এরপর আমি প্রতিটা ঘাস পাতার উপর হলুদ রঙের ছোট ছোট ফোটা এঁকে নিয়েছি।

চতুর্থ ধাপ

1000002720.jpg

এরপর সাদা রঙ দিয়ে হদুল ফোটার চারপাশে বেশ কয়েকটি করে পাপড়ি এঁকে নিয়েছি। এবং ফুল গাছের গোড়ায় সবুজ রঙ দিয়ে ছোট ছোট ঘাস এঁকে নিয়েছি।

পঞ্চম ধাপ

1000002721.jpg

এবার আমি উপরে সাদা রঙ দিয়ে আকাশ এঁকে নিয়েছি আকাশের নিচে একটি সূর্য এবং এর দূর দিয়ে উড়ে যাওয়া কিছু পাখি এঁকে নিয়েছি। সূর্যের নিচে আলোর প্রতিফলন এঁকে নেওয়ার চেষ্টা করেছি যদিও আমি তেমন একটা ছবি আঁকতে পারি না।

ষষ্ঠ ধাপ

1000002731.jpg

1000002733.jpg

1000002732.jpg

শেষ মেশ আমি কার্ডবোর্ডের উপর ফুল ও প্রাকৃতিক দৃশ্যের ছবি তৈরি করতে সক্ষম হয়েছি।


পোস্টের ধরনআর্ট পোস্ট
ডিভাইসগ্যালাক্সি এ ১৫
লোকেশনপাবনা


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।



Logo.png

Banner_New.png

Sort:  
 2 years ago 

বেশ অসাধারণ ছিল আপনার আজকের এই চিত্র অংক। অনেক অনেক ভালো লাগলো আপনার এই সুন্দর আর্ট দেখে। যখন কোন কিছু আর করা হয় যদি সৌন্দর্য সৃষ্টি হয় খুবই ভালো লাগে। আর সেখানে যদি সুন্দর কমেন্ট পড়ে তাহলে আরো উৎসাহ জাগে নতুন নতুন আর্ট করায়। খুব ভালো লাগলো আপনার চমৎকার আর্ট দেখে।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন ভাই কমেন্টে যদি সুন্দর ও উৎসাহিতামূলক মতামত পড়ে তাহলে নিজের কাজের প্রতি আগ্রহ অনেক বেড়ে যায়। অসংখ্য ধন্যবাদ ভাই উৎসাহিতামূলক মতামত শেয়ার করে আমার পাশে থাকার জন্য।

 2 years ago 

খুব সুন্দর হয়েছে ভাইয়া কার্ডবোড ও রঙ তুলি দিয়ে তৈরি ফুল গাছ ও প্রাকৃতিক দৃশ্যের ছবি।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে ফুল গাছ ও প্রাকৃতিক দৃশ্যের অংকনটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ সুন্দর একটি আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আমার আর্টটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমার পোস্টে সুন্দর মতামত শেষ হওয়ার জন্য।

 2 years ago 

কার্ডবোর্ডের উপর পেইন্টিং করা মোটেও সহজ নয়। কার্ডবোর্ডের উপর পেইন্টিং করতে গেলে অনেকটা সময় লাগে। আপনি অনেক সুন্দর করে কার্ডবোর্ডের উপর ফুল গুলো পেইন্টিং করেছেন। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে উৎসাহিতামূলক মতামত আমার পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

নিজেকে দুর্বল ভাবা উচিত নয় ভাইয়া। কারণ আমরা কেউ প্রফেশনাল আর্টিস্ট না। সবাই চেষ্টা করে যাচ্ছি। আপনিও চেষ্টা করেছেন আর আর্ট করেছেন এটাই অনেক বেশি। আর্টের ধাপ গুলো তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। আপনার মতামত পড়ে নিজের কাছে অনেক ভালো লাগা কাজ করছে। ভালো থাকবেন ভাই

 2 years ago 

অসাধারণ ডাই পোস্ট শেয়ার করেছেন আপনি। কার্ডবোড ও রঙ তুলি দিয়ে তৈরি ফুল গাছ ও প্রাকৃতিক দৃশ্যের ছবি বেশ দুর্দান্ত হয়েছে। আপনার প্রাকৃতিক দৃশ্যের ছবি দেখে খুব ভালো লাগলো। এতো সুন্দর ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার তৈরি করা ছবিটির এর সুন্দর প্রসংশা করার জন্য। আপনার কাছে যে আমার অংকন করা ছবিটি ভালো লেগেছে এটাই আমার সার্থকতা।

 2 years ago 

কার্ডবোর্ডের ওপর অনেক সুন্দর একটি পেইন্টিং করেছেন আপনি। এ ধরনের পেইন্টিং গুলা করতে গেলে অনেক সময় লাগে। আপনি পেইন্টিং এর প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন সাথে বর্ণনা অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন। পেইন্টিংটি দেখতে খুবই চমৎকার লাগছে। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এর সুন্দর করে আমার পোস্টে আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

আমার মূল্যবান অভিমত আপনার কাছে অনেক ভালো লেগেছে জানতে পেলে আমি খুব খুশি হলাম। আপনিও ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 65388.44
ETH 1968.44
USDT 1.00
SBD 0.37