নাটক রিভিউঃ মনের মতো বউ ১১- পর্ব ২
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিম আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লার রহমতে অনেক ভালো আছি।
হ্যালো আমার বাংলা ব্লগ বাসি কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে এর আগে একটি বাংলা নাটক রিভিউ নিয়ে হাজির হয়েছিলাম।সেটা ছিলো নাটকের প্রথম পর্ব। আজ আমি আপনাদের মাঝে সেই নাটকের দ্বিতৃয় পর্ব নিয়ে আবারও হাজির হলাম।নাটকটি আমার কাছে বেশ ভালো লেগেছে তাই আপনাদের মাঝে নাটকটি শেয়ার করলাম। আশা করি আপনাদেরও নাটকটি অনেক ভালো লাগবে।
| পোস্টের ধরন | নাটক রিভিউ |
|---|---|
| নাটকের নাম | মনের মতো বউ ১০ |
| পরিচালক | সোলায়মান |
| অভিনয়ে | সবুজ আহমেদ, আফরিবা খান মুমু,সাগরিকা ইসলাম মিনহা মিমো, মনি, সাগর ও রাফি আরও অনেকেই। |
| দৈর্ঘ্য | ৩৬ মিনিট ৪১ সেকেন্ডে |
| মুক্তির সময় | ২৮ সেপ্টেম্বর ২০২৩ইং |
নাটকের প্রথম অংশে দেখা যায় মেজ বউর সাথে নায়কের ঝগড়া চলছে। মাঝখান থেকে বড় বউ তাদেরকে থামানোর চেষ্টা করলে তারা দুজনে তাকে খারাপ ভাবে কথা বলতে থাকে।
একটা তিন নম্বর বউকে অনেক ভালোবাসে কারো সে বিশ্বাস করে এবার সে বাবা হতে পারবে।
পরের দিন সকালে দেখা যায় মেজো বউ এবং ছোট বউ ঝগড়া করতে। তারা দুজনে নানা বিষয় নিয়ে একে অপরের ঝগড়া করতে দেখা যায়।
এতদিন পথের মধ্যে মেজ বউয়ের বোনের সাথে ছোট বউয়ের দুলাভাইয়ের সাথে দেখা হয়। তাদের মধ্যে অনেক ঝগড়া শুরু হয়। ছোট বউয়ের দুলাভাই বলে তোমার বোনের বাচ্চা হয় না তাই সে বিয়ে করেছে তাতে তার সমস্যা কোথায়।
একদিন দুপুরে খেতে দেওয়ার সময় বড় বউ জানতে পারে তার সতীন মা হতে চলেছে। এই কথা শুনে সে খুবই খুশি হয়। আর শাশুড়ী কে এই কথা বলে।
নায়ক এবং ছোট বউ একদিন ডাক্তারের কাছে গিয়ে চেকআপ করতে যাই। চেকআপ করার পরে ডাক্তার বলে আপনার স্ত্রী গর্ভ কোন সন্তান নেই। পরে ডাক্তার নায়ককে পরামর্শ দেয় সেও যেন একবার চেকআপ করে নেয়। এ কথা শুনে খুব রাগ করে এবং সেখান থেকে চলে আসে।
ডাক্তারের কাছ থেকে আসার পর নায়ক তার তিন বউয়ের সাথে ঝগড়া লাগিয়ে দেয়। তারা তিন বউ মিলে না এক সাথে কথা কাটাকাটি করে।তারা সবাই জানতে পারে যে তাতে তিন বইয়ের মধ্যে কোন সমস্যা নেই যত সব সমস্যা নায়কের। তাদের কথা শুনে নায়ক বলে আমি আবার একটা বিয়ে করব আর বিয়ে করে দেখিয়ে দিতে চাই আমার ভেতরে কোন সমস্যা নাই। এই কথা বলে নায়ক বাড়ি থেকে বের হয়ে চলে যায়।
কয়েক দিন পর নায়ক আবার বিয়ে করে নিয়ে আসে। এই দেখে তার বড় বউ বাদে অন্য বউরা খুব রেগে যাই। বড় বউ বাদে আর দুই জন বউ বাপের বাড়ি চলে যাবে বলে হুমকি দেয়।
তারপর বড় বউ নতুন বউকে রাত্রের খাবার নিজের হাতে মুখে তুলে দেয়। তার অনেক সেবা যত্ন করে। তখন ছোট বউ বুঝতে পারে এই বাড়িতে সব থেকে ভালো মানুষ হলো বড় বউ।
একদিন নায়ক তার বাকি দুই বউয়ের সাথে অনেক গল্প করে সেখানে নায়ক তার সব সমস্যার কথা তাদেরকে খুলে বলে নায়ক স্বীকার করে যে সব সমস্যা তার। তার বউদের কোন সমস্যা নেই। এই কথা শোনার পর নায়কের বউ থাকে নানা রকম কথা বলে। তারপর তাদের দুই বউ বলে তুমি যখন জানোই যে সমস্যা তোমার তাহলে তুমি কেন চতুর্থ বিয়ে করলে? তখন সে সব ঘটনা খুলে বলে।
একদিন নায়েক পথ দিয়ে হাঁটছিল হঠাৎ দেখা একজন মহিলা আত্মহত্যা চেষ্টা করছে তখন না গিয়ে তাকে বাচাই এবং জানতে চাই সেখানে আত্মহত্যা করছে তখন সে মহিলা বলে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে আমার পেটে এখন বাচ্চা আমি কি করব কোন উপায় না পেয়ে এখন আত্মহত্যা পথ বেছে নিয়েছি। নায়ক বলে তুমি আত্মহত্যা করোনা যতদিন তোমার স্বামীকে না পাও ততদিন তুমি আমাদের বাসায় থাকবে এই বলে তাকে তার বাসায় নিয়ে আসে।
কয়েকদিন যাওয়ার পর নায়কের ছোট বইয়ের বাচ্চা হয় আসলে বাড়ির সবাই তার বউ হিসেবে জানে কিন্তু সে তার বউ না। বাচ্চা দেখে বাড়ির সবাই খুব আনন্দে ফেটে পড়ে।
বেশ কয়েক কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন নাকের বাড়িতে একজন লোক আসে তার বউকে খোঁজার উদ্দেশ্যে
তখন সেই লোকটির বউ বাড়ি থেকে বের হয়ে আসে এবং তাকে বলে তুমি কোথায় ছিলে এতদিন তখন সে সব ঘটনা খুলে বলে। তখন সে দেখতে বলে চলো আমরা দুজনে মিলে এখন সংসার করি।
তখন সে মহিলা বলে আমি তোমার সঙ্গে যাবো কিন্তু আমার সন্তান আমাদের সাথে যাবে না। সত্যি বলে কেন আমার সন্তান আমাদের সাথে যাবে না তো কোথায় থাকবে। তোমাকে মহিলাটি বলে আমার সন্তান আমি আমার বড় বোনকে দিয়ে যাচ্ছি। কারণ সে খুব বড় মনের মানুষ তাকে আমার অনেক ভালো লাগে সে নিঃসন্তান তাই তাকে আমার সন্তানকে দিয়ে যেতে চাই। এরপর সে তার সন্তানকে তাকে দিয়ে চলে যায়। এরপর নায়কের মা বলে কত বউ এলো গেলো আমার মনের মতো বউ রয়ে গেলো। তখন নায়ক বলে ওঠে আজ আমার বলতে লজ্জা নেই তো পুতুলই আমার মনের মত বউ। এরপর নাটকটি শেষ হয়ে যায।
| পোস্টের ধরন | নাটক রিভিউ |
|---|---|
| ডিভাইস | রেডমি নোট ১১ |
| লোকেশন | কালিগঞ্জ |
মনের মত বউ নাটকটা আমি দেখেছিলাম সোনিয়ার সাথে। যার কারনে আপনার রিভিউটা পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে এই নাটকটার রিভিউ পোস্ট করেছেন। আসলে আমার কাছে নাটক দেখতে অনেক ভালো লাগে। আর নাটকের রিভিউ পোস্টগুলো পড়তেও আমি অনেক পছন্দ করি। আশা করছি আপনি পরবর্তী পর্ব টাও আমাদের মাঝে শেয়ার করবেন।
খুব সুন্দর নাটক রিভিউ করেছেন । মনের মতো বউ এই নাটকটি আমি দেখি নি তবে আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। আপনার নাটক রিভিউ বেশ দুর্দান্ত হয়েছে। সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য। ভালো থাকবেন
ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। এই নাটক এখনো দেখা হয়নি তবে আপনার রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। রিভিউ পড়ে বুঝতে পারলাম এর কাহিনী খুব সুন্দর। সময় পেলে অবশ্যই দেখবো। বর্তমানে বাংলা নাটক গুলো দেখতে অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু আপনার মূল্যবান মন্তব্যব প্রকাশ করার জন্য।
এই নাটকটা আমি দেখেছিলাম। আসলে এই নাটকের প্রত্যেকটা পর্ব আমার শুরু থেকে দেখা হয়েছে। আর আপনি আমাদের মাঝে রিভিউর মাধ্যমে এই নাটকের পর্ব শেয়ার করছেন দেখে অনেক ভালো লেগেছে। এই নাটকটার কাহিনী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যার কারণে নাটকের রিভিউ পোস্ট পড়তে আরো ভালো লেগেছে। এখন তো অপেক্ষায় থাকলাম এর পরবর্তী পর্বে কি হয় তা দেখার জন্য।
ধন্যবাদ আপু সুন্দর মতামত প্রকাশ করার জন্য।
বর্তমানে নাটক দেখার সুযোগ তেমন একটা হয় না। তবুও মাঝে মাঝে রিভিউ পড়ে কিছুটা হলেও নাটকের স্বাদ উপলব্ধি করি। ধন্যবাদ আমাদের মাঝে এই রিভিউটি শেয়ার করার জন্য ভালো থাকবেন।
আপনিও ভালো থাকবেন সব সময় দোয়া করি