ডাই পোস্টঃ রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিম আইডির নাম @ayaan001

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লার রহমতে অনেক ভালো আছি।

আজ ০২ সেপ্টেম্বর ২০২৩ ইং:।

বাংলায় ০১ ভাদ্র ১৪৩০খ্রিষ্টাব্দ।

আরবি ২৯ সফর ১৪৪৫ হি:।

চূড়ান্ত ফলাফল



IMG_20230905_112644.jpg

আমি আপনাদের মাঝেনতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি৷ আজকের বিষয় বস্তু হলো রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি। এখন থেকে একটি করে পোস্ট এই বিষয়ের উপর থাকবে। আমার শেয়ার করা রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করা আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণ
রঙিন কাগজ
পেন্সিল
আঠা
কাঁচি
স্কেল


IMG_20230905_111207_1.jpg

প্রথম ধাপ

IMG_20230905_094120.jpg

প্রথমে রঙিন কাগজের উপরে ৯ সেন্টিমিটার মাপে একটি বৃত্ত একে নিব।

দ্বিতীয় ধাপ

IMG_20230905_095414.jpg

বৃত্ত আঁকা হয়ে গেলে সুন্দর করে গোল করে কেটে নেব।কেটে নেয়ার পর তিনটা ভাঁজ দিয়ে গোলাকার কাগজটি ত্রিভুজের আকার করে নিবো।

তৃতীয় ধাপ

IMG_20230905_095621.jpg

এরপর নির্দিষ্ট মাপ অনুযায়ী তৈরি করা ত্রিভুজ আকৃতি কাগজটিতে দাগ কেটে নিবো।

চতুর্থ ধাপ

IMG_20230905_101126.jpg
দাগ কাটা হয়ে গেলে দাগ বরাবর ধরে কাঁচি দিয়ে সেগুলোকে লম্বা করে ধরে কেটে নেব।

পঞ্চম ধাপ

IMG_20230905_102100.jpg
এরপর কাটা অংশগুলো কাছের উল্টো পিঠ দিয়ে হালকা করে চাপ দিয়ে বাঁকা করে নেব যেন সেগুলো দেখতে ফুলের পাপড়ির মতো দেখায়।

ষষ্ঠ ধাপ

এরপর আঠা দিয়ে কাটা দুটি মাথা একসাথে জুড়ে দেব।

সপ্তম ধাপ

এভাবে জুড়ে দেয়া দুইটি ফুলকে মাঝ বরাবর আঠা লাগিয়ে একটি অপরটির উপর রেখে দিবো যাতে করে একটা অরেকটার সাথে লাগে যায়।

অষ্টম ধাপ

দুই সেন্টিমিটার প্রশস্ত কাগজ কেটে নিব তারপর চার ভাঁজ করে কাছে দিয়ে কুচি কুচি করে কেটে নেব। এবং ৪ সেন্টিমিটার আকারের আরও একটি কাগজ নেব। লম্বা ভাবে ভাঁজ করে কাছে দিয়ে কেটে নেব। তৈরি হয়ে যাবে ফুলের মাঝখানে অংশ ও পাতা।

নবম ধাপ

তৈরি করা ফুলের কলি আঠা দিয়ে মাঝখানে বরাবর লাগিয়ে দেবো।

দশম ধাপ

IMG_20230905_103004.jpg

তারপর সাদা কাগজ দিয়ে একটি লম্বা তৈরি করে নেবো।

একাদশ ধাপ

IMG_20230905_115705.jpg

তৈরি করা ফুল স্ত্রীর সাথে আঠা দিয়ে সুন্দর ভাবে লাগিয়ে দেবো। তাহলে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি হয়ে যাবে

সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আর যেভাবে আমাকে ভালোবেসে আমার পাশে আছেন, আশা করি এভাবে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।
১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


নিজেকে নিয়ে কিছু কথা

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি কালিগঞ্জ ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।

Banner_New.png

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনি আজকে আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ফুল তৈরি করে দেখিয়েছেন।যা দেখতে বেশ সুন্দর লাগছে। এই ফুল তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর কমেন্ট করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি খুবই সুন্দর হয়েছে। যেটা দেখতে মাইক ফুলের মত লাগছে। ছোট্টবেলা মাইক ফুল নিয়ে অনেক খেলাধুলা করেছি ।সেই দৃশ্যমান ফুলটি আপনি খুব সুন্দরভাবে রঙিন কাগজ দিয়ে তৈরি করেছেন ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ফুল তৈরি করেছেন ভাইয়া। প্রতিটি ফুল দেখতে অনেক সুন্দর লাগছে। অনেক সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ফুল তৈরি করেছেন। এই ফুল তৈরি প্রতিটা ধাপ খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। পাশাপাশি ফুলের খুব সুন্দর বর্ণনা দিয়েছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাহ অসাধারণ হয়েছে ভাই আপনার রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি। ফুলগুলো দেখতে সত্যিই চমৎকার লাগছে। আমার কাছে তো একদম বাস্তবের ফুল মনে হচ্ছে। বেশ সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ফুল তৈরি করেছেন ফুল গুলো দেখতে খুব সুন্দর লাগছে। দেখে বোঝা যাচ্ছে অনেক সময় ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি ফুল তৈরি করে আপনি আমাদের মধ্যে শেয়ার করেছেন দেখে আমি মুগ্ধ। বর্তমান সময়ে কমিউনিটিতে প্রায় সকলেই অনেক সুন্দর সুন্দর রঙিন কাগজের ডাই প্রজেক্ট তৈরি করে শেয়ার করছে যেটা সত্যি অনেক বেশি প্রশংসনীয়। বিভিন্ন রঙের কাগজ ব্যবহার করার কারণে এটি আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে বেশ সুন্দর ফুল তৈরি করেছেন যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার উৎসাহিত মূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি আপনার ফুল গুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে ।আসলে রঙিন কাগজের জিনিসগুলো তৈরি করতে এবং দেখতে দুটোই আমার কাছে ভীষণ ভালো লাগে । যদিও একটু সময় লাগে তারপর যখন হয়ে যায় দেখতে বেশ ভালো লাগে ।আপনার ফুলগুলো সত্যি চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

উৎসাহিত মূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64869.25
ETH 1924.05
USDT 1.00
SBD 0.38