নাটক রিভিউঃ নামাজ ও সম্পত্তি পর্ব-৭।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।


আজ ০১ মে ২০২৪ ইংঃ রোজ বুধবার। ।

বাংলায় ১৮ বৈশাখ ১৪৩০ খ্রিষ্টাব্দ।

আরবি ২১ শাওয়াল ১৪৪৫ হি:।


আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আমি নামাজ ও সম্পত্তি নাটকের সপ্তম পর্ব নিয়ে কথা বলবো। ঈগল টিমে নাটক আমার কাছে খুবই ভালো লাগে যার কারনে আমি পর্বের নাটক গুলা আপনাদের মাঝে রিভিউ করি। আর চেষ্টা করছি এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য। আসলে ঈগল টিম বেশ চমৎকার নাটক তৈরি করে। আজ কালকার দিনে যেসব নাটক তৈরি হচ্ছে সেগুলো পরিবারের সাথে একসাথে বসে দেখার মত অবস্থা নেই। অন্যদিকে ঈগল টিম তার ব্যতিক্রম ভাবে কাজ করছে। তাদের নাটক গুলো খুবই সামাজিক এবং শিক্ষনীয়। যার কারনে আমি ঈগল টিমে নাটক গুলা দেখার চেষ্টা করি। চলুন তাহলে কথা না বাড়িয়ে আসল কথায় যাওয়া যাক।


নাটকের পোস্টার

IMG_20240501_055109.jpg

পোস্টের ধরননাটক রিভিউ
নাটকের নামনামাজ ও সম্পত্তি পর্ব-৭
পরিচালকমোঃহাসান হাফিজুর রহমান।
অভিনয়েইফতি, মিনহা, জান্নাতুল মাওয়া আরও অনেকেই।
দৈর্ঘ৩২ মিনিট ১৪ সেকেন্ড
মুক্তির সময়২৪ মার্চ ২০২৪ খ্রিঃ


IMG_20240501_060005.jpg

নাটকের শুরুতে দেখা যায় নায়িকার পরিবারের সবাই অনেক চিন্তা গ্রস্ত হয়ে বসে আছে। কারণ নকিবরা তাদের চলাচলের রাস্তায় বেড়া দিয়ে ঘিরে দিয়েছে। যার কারণে তাদের চলাচলায় খুবই সমস্যা হচ্ছে। তারা চেয়ারম্যানকে বিষয়টি সম্পর্কে জানানোর চিন্তা-ভাবনা করে কিন্তু চেয়ারম্যান নকিবকে অনেক ভালবাসে যার কারনে তারা তার নামে অভিযোগ দিতে ভয় পাচ্ছে।

IMG_20240501_060429.jpg

এর পরের অংশে হাবিবা তুষারকে চা দিতে আসলে তুষার হবিবার হাত চেপে ধরে। এটা দেখে হাবিবা অনেক বিরক্ত হয়ে যায় তুষার কে বলে আপনি যখন তখন আমার হাত ধরবেন না। এটা দেখে বোঝা যায় হাবিবা তুষারকে মোটেও পছন্দ করেনা।

IMG_20240501_060658.jpg

এরপর নকিবের সাথে শোয়েবের দেখা হয়। শোয়েব নকিবকে বলে ভাই আমাদের পথ থেকে এই বেড়াটা সরিয়ে ফেলা যায় না। কিন্তু নকিব সবসময় উগ্র মেজাজে তার সাথে কথা বলে। শোয়েবের এই কথা শুনে নকিব বলে তুই ডিগবাজি দিয়ে প্রাচির পার হয়ে বাড়ি আসা যাওয়া করবি।

IMG_20240501_060907.jpg

এরপর নকিব সাবিনার কাছে ফোন দেয়। ফোন দিয়ে নাকিব নানা রকম কথা বলতে থাকে। নকিবকে বিয়ে করার জন্য রাজি হওয়ার কথা বলে এটা শোনার পর সাবিনা অনেক রেগে যায় এবং রাগ করে নকিবের ফোনটি কেটে দেয়। এরপর নকিবের রাগ আরো বেড়ে যায়।

IMG_20240501_061343.jpg

এর পরের ঘটনায় দেখা যায় শোয়েব নকিবকদের বাড়িতে গিয়ে তার চাচা তাদের সাথে কথা বলতে। এই জায়গায় একটি বিষয় গোপন করা হয়েছে যেটা প্রকাশ করা হয়নি। শোয়েবের কথা শুনে নকিবের বাবা তাদের পথ থেকে বেড়া সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। শোয়েব বলে আমি যে কথা বললাম এই কথা যেন এদের আগে কেউ জানতে না পারে। এই কথা বলার পর ওয়েব সেখান থেকে চলে আসে।

IMG_20240501_061552.jpg

এরপর সাবিনা ও তার বাবা মিলে যায় নকিবদের বাড়িতে। তারা চেয়ারম্যান কে সাথে করে নিয়ে যায় বেড়া সরানোর জন্য কিন্তু সেখানে গিয়ে তারা কোন বেড়া দেখতে পাই না এর ফলে সাবিনা ও তার বাবা অনেক লজ্জায় পড়ে যায়।

IMG_20240501_061720.jpg

এরপরের অংশে সাবিনার বাবাকে দেখা যায় তার সম্পত্তি বিক্রি করার জন্য একটি লোকের সাথে কথা বলতে। এমন সময় সেখানে নকিব চলে আসে এবং সে ঝামেলা সৃষ্টি করে এর ফলে যিনি জমি কিনতে এসেছিলেন সে জমি না কিনে সেখান থেকে চলে যায়।

IMG_20240501_061903.jpg

এটা দেখার পর সাবিনার বাবা অনেক রেগে যায় এবং নকিবের গালে একটি চড় মারে। চড় মারা দেখে নকিব অনেক রেগে যায় এর ফলে তার চাচাকে সে ঘাড় ধরে মাটিতে ফেলে দেয়।

IMG_20240501_062104.jpg

এরপর নাটকটি শেষ হয়ে যায়.............


নাটক দেখার লিংক


নাটক দেখার পর আমার অনূভুতি ও রেটিং


এই পর্বটি আমার কাছে মোটামুটি ভালো লাগছে। তেমন আকর্ষণীয় কোন ঘটনা ছিল না। একদম স্বাভাবিক ঘটনা নাটকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তবে একটি বিষয় এই নাটকে গোপন রাখা হয়েছে যেটা হয়তো পরবর্তী কোনো পর্বে জানা যাবে। নাটকটির রেটিং ০৮/১০ দিলাম।
পোস্টের বিষয়নাটক
পোস্টকারীমোহাঃ আশিকুর রহমান
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার অমিল ও ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner.png

20230619_1852241.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

ঈগল টিমের নাটকগুলো আমি আগে দেখতাম। তবে এখন খুব একটা দেখা হয় না। আসলে এখন ঈগল টিমের নাটক না, অন্য কোন নাটকই দেখা হয় না ব্যস্ততার কারণে। কিন্তু এখন ঈগল টিমের নাটক গুলো ভালোই শিক্ষনীয় হয়ে থাকে। আজ আপনি নামাজ ও সম্পত্তি নাটকটার ৭ তম পর্বের রিভিউ শেয়ার করেছেন, যেটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। এই নাটকের কাহিনী আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী পর্বের রিভিউ আপনি খুব তাড়াতাড়ি শেয়ার করবেন।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি ঈগল টিমের খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। আপনার রিভিউ পড়ে অনেক ভালো লাগে। এই নাটক আমিও দেখেছি। আমার কাছে এর কাহিনী খুব ভালো লাগে। আপনি সম্পূর্ণ নাটকের রিভিউ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।

 2 years ago 

আমার কাছে এর কাহিনী খুব ভালো লাগে।

বিষয়টা জেনে খুবই ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য।

 2 years ago 

গুরুত্বপূর্ণ একটি টপিকসের উপর নাটক তৈরি করেছে দেখছি। আপনার রিভিউটি দেখে নাটক সম্পর্কে বেশ ধারণা পেলাম। আপনি খুব সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

বর্তমান ঈগল টিম খুবই সুন্দর সুন্দর নাটক আমাদের মাঝে উপহার দিয়ে থাকেন। যাইহোক আপনি দেখতে দেখতে ৭ টি পর্ব আমাদের মাঝে শেয়ার করছেন। সব গুলো পর্ব পড়া হয়নি তবে আজকের পর্ব টি পড়ে খুবই ভালো লাগলো। আপনি সুন্দর ভাবে নাটকটির রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করছেন। সময় করে নাটকটি দেখে নিবো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য।

 2 years ago 

ঈগল টিমের নাটকগুলো আমি সবসময় দেখে থাকি। তবে এই নাটকটা আমার দেখা হয়নি এখনো পর্যন্ত। নামাজ ও সম্পত্তি এই নাটকটা আমি দেখব ভেবেছিলাম, কিন্তু সময়ের কারণে এখনো দেখা হয়নি। নকিবের একেবারেই উচিত হয়নি এরকম ভাবে তার চাচাকে ফেলে দেওয়াটা। কারণ তার থেকে তিনি অনেক বেশি বড়, আর বড়দেরকে সম্মান করাটা বেশি জরুরী। উনাকে ফেলে দেওয়ার পরে কি ঘটেছিল এটা আশা করছি পরবর্তী পর্বে আমরা জানতে পারবো। তাই পরবর্তী পর্বটার রিভিউ পড়ার জন্য আমি অপেক্ষায় থাকলাম।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি বেশ অনেকদিন ধরে লক্ষ্য করে দেখতেছি ভাইয়া আপনি এই নাটকটা আমাদের মাঝে শেয়ার করে চলেছেন। এই নাটকটা আমার কাছে বেশ শিক্ষামূলক মনে হয়। অনেক সুন্দর একটি নাটক এখানে বোঝার অনেক কিছু রয়েছে। বেশ ভালো লাগে আপনার এই রিভিউ করা নাটকটা দেখলে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার পোস্টে সুন্দর কমেন্ট করার জন্য।

 2 years ago 

আজকে আপনি নামাজ ও সম্পত্তি নাটকের সপ্তম পর্ব আমাদের মাঝে রিভিউ আকার শেয়ার করেছেন। আপনার এই ভিডিওটা দেখে বেশ ভালো লেগেছে। সুন্দর একটি নাটকের অসাধারণ পর্ব সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। খুবই ভালো লাগলো এই পর্বটা দেখে।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

নাটক দেখতে আমার অনেক ভালো লাগে৷ সবসময় নাটক দেখার চেষ্টা করি৷ তবে এখন সময় স্বল্পতার কারণে তেমন একটা নাটক দেখা হয় না৷ আজকে আপনার কাছ থেকে এই সুন্দর নাটকের রিভিউ দেখে খুবই ভালো লাগলো৷ খুব সুন্দরভাবে আপনি এই নাটক এর রিভিউ শেয়ার করেছেন এবং আপনার কাছ থেকে এই সুন্দর নাটকটি থেকে খুব ভালো লাগলো৷ অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত ব্যাক্ত করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান মন্তব্যের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ জানাই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

 2 years ago 

সু স্বাগতম ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65011.48
ETH 1955.53
USDT 1.00
SBD 0.37