মন কেমন করে... (স্বরচিত কবিতা)

হঠাৎ তুমি এলে, দরজার ওপাশে দাঁড়িয়ে,
দেখছো কি করে বুঝি রই পড়ে এই ধারে,
নির্ঘুম রাত পড়ে রয় এক স্বপ্নের খেলাঘরে;
যেথায় তুমি, আমি আর ঐ নীল আকাশ।

novi-sad-1189337_960_720.jpg
Image

মাঝে মাঝে মনে হয় যেন ঘুমের ঘোরে,
দেখি তোমাকে আর এই মন কেমন করে,
বাধা হয়ে পড়ে রয় আমার এই জীবন তরে,
তরীতে নদীপানে যার যাত্রা -- বিদগ্ধ প্রকাশ।

জানি, হয়তো গিয়েছ ভুলে এ আমায় কতকালে,
পুরানো দিনের কথা, সে কি করে মনে এসে পড়ে,
সময়ের সাথে নতুন করে বেঁধেছ ঘর, তটিনীর নীড়ে,
হয়তো,সন্ধ্যাতারায় দিয়া জ্বলে এ মনে --নেই হিসাব-নিকাশ।

কিন্তু, এ মন কাঁদে কেমন করে, কার লাগি হয়ে বিবাগী,
পথের ধূলায় রই পড়ে,তুমিতো আছো বেশ, মহাসুখের নিগড়ে,
কেন জানি তুমিটাকে পারিনা ভুলতে এখনো কার পানে ছুটে,
এ মন যেথা চির নির্মল, সবুজ প্রেমে, গিয়েছি ভুলে নিজেকে।

এখন, এই আমিটা এক দিকভোলা পথিক, পথ জানা নেই,
কার জন্য একরাশ ধোঁয়া আকাশ মেঘে ছেয়ে যায় যেন তাই,
হয়ে দেশ থেকে দেশান্তরে পথের ধারে কখনো ঘাটের কিনারে,
খেয়ার তরীতে নেমে সেই বিকেলের হাটে --ও যে মন কেমন করে....

Sort:  
 5 years ago 

@aunik হ্যালো,

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করতে হলে সর্বপ্রথম আপনাকে একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।

পরিচিতিমূলক পোস্ট লিখার নিয়মঃ

একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে পোস্ট করতে হবে।

আশা করছি একটি পরিচিতিমূলক পোস্ট লিখে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে যাত্রা শুরু করবেন। ধন্যবাদ।

ভাই খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। প্রতি টা লাইন পরলাম খুবই ভালো লাগলো। এ রকম সুন্দর কবিতা আরো সুনার জন্য আসায় থাকবো। আমাদের মাঝে খুব সুন্দর করে কবিতাটা উপস্থাপনা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।

ধন্যবাদ, ভাইয়া।

 5 years ago 

জানি, হয়তো গিয়েছ ভুলে এ আমায় কতকালে,
পুরানো দিনের কথা, সে কি করে মনে এসে পড়ে

কবিতাটি আসলেই অসাধারন ছিল আপনি অনেক সুন্দর ভাবে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। কিন্তু ভাই আপনাকে প্রথমে পরিচয় মূলক পোস্ট করতে হবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64828.59
ETH 1882.16
USDT 1.00
SBD 0.38