রেসিপি বিভিন্ন ধরনের সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোল 🍤 ১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


GridArt_20220620_010056166.jpg


৬ আষাঢ় , ১৪২৯ বঙ্গাব্দ
১৯জুন, ২০২২ খ্রিস্টাব্দ
১৮জ্বিলকদ, ১৪৪৩ হিজরী
রবিবার।
গ্রীষ্মকাল।


আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর রেসিপি পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


উপকরণ:
১. চিংড়ি মাছ ১৩ টি।
২. কাঁঠালের আটি ১৪ টি।
৩. ঝিঙ্গা ২ টি।
৪. মিষ্টি কুমড়া।
৫. পেঁয়াজ ৪ টি।
৬. কাঁচা মরিচ ৯ টি।
৭. লবণ।
৮. সয়াবিন তেল।
৯. হলুদের গুঁড়া।
১০. ধনিয়া গুড়া।
১১. শুকনো মরিচের গুঁড়া।


তাহলে চলুন শুরু করা যাক


ধাপ-১

IMG_20220615_063625.jpg

  • আমি চিংড়ি মাছ গুলো সুন্দর করে কেটে নিয়েছি তারপরে ভালভাবে ধুয়ে নিয়েছি।

ধাপ-২

IMG_20220615_064232.jpg

  • ঝিঙ্গা, মিষ্টি কুমড়া এবং কাঁঠালের আঠি সাইজ অনুযায়ী কেটে নিয়েছি তারপরে আমি পেঁয়াজ এবং মরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি।

ধাপ-৩

IMG_20220615_065135.jpg

  • তারপরে আমি চুলার উপর কড়াই দিয়েছি কিছু সময় অপেক্ষা করতে হবে কড়াই গরম হওয়ার জন্য।

ধাপ-৪

IMG_20220615_065222.jpg

  • কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে পরিমাণমতো সয়াবিন তেল দিয়েছি।

ধাপ-৫

IMG_20220615_065330.jpg

  • তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি পরিমাণমতো মসলাগুলো দিয়েছি।

ধাপ-৬

IMG_20220615_065702.jpg

  • মসলা ভালোভাবে কষাতে হবে যত সময় বাদামী রঙের না হয়।

ধাপ-৭

IMG_20220615_065800.jpg

  • তারপরে আমি চিংড়ি মাছ গুলো দিয়েছি।

ধাপ-৮

IMG_20220615_070135.jpg

  • ভালোভাবে নাড়তে হবে যেন মসলার সঙ্গে চিংড়ি মাছ সুন্দর ভাবে মিশতে পারে।

ধাপ-৯

IMG_20220615_070333.jpg

  • তারপরে আমি কাঁঠালের আঠি গুলো দিয়েছি।

ধাপ-১০

IMG_20220615_070455.jpg

  • তারপর আবার ভালোভাবে নাড়তে হবে কাঁঠালের আঠি গুলো মসলা সঙ্গে মেশার জন্য।

ধাপ-১১

IMG_20220615_070914.jpg

  • তারপরে আমি কেটে রাখে সবজিগুলো দিয়েছি।

ধাপ-১২

IMG_20220615_072006.jpg

  • আবার সুন্দর করে নাড়তে হবে সবজিগুলো মেশার জন্য মসলার সঙ্গে।

ধাপ-১৩

IMG_20220615_072112.jpg

  • তারপরে সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণমতো পানি দিতে হবে। বেশি ঝোল রাখতে চাইলে বেশি পানি এবং কম ঝোল রাখতে চাইলে অল্প পানি।

ধাপ-১৪

IMG_20220615_073207.jpg

  • অবশেষে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি এখন শুধু পরিবেশনের পালা।

আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।



20201128165947_IMG_0479.jpg

আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

standard_Discord_Zip.gif

Sort:  
 4 years ago 

চিংড়ি মাছ আমার এমনিতেই ভীষণ পছন্দ। যা দিয়েই রান্না করেন না কেন খেতে চমৎকার লাগে। তবে আপনি যে সবজি গুলো ব্যবহার করেছেন তারমধ্যে কাঁঠালের বীজ হচ্ছে আমার সবচাইতে প্রিয়। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

কমবেশি সবারই চিংড়ি মাছ ভীষণ পছন্দের ব্যক্তিগতভাবে আমার অনেক পছন্দের। ধন্যবাদ আপনাকে।

চিংড়ি মাছ আমার অত্যন্ত ফেভারিট একটি মাছ। এই মাছটি আজকে বিভিন্ন সবজি দিয়ে এত সুন্দর কালারের সমন্বয় করে তৈরি করেছেন দেখে আমার আর লোভ সামলানো যাচ্ছে না। আপনার উপস্থাপনা এককথায় অসাধারণ ছিলো। ভাই আপনার প্রতি আমরা কৃতজ্ঞ

 4 years ago 

আপনার মত আমারও চিংড়ি মাছ খুবই ফেভারেট একটি মাছ। ধন্যবাদ আপনাকে।

 4 years ago (edited)

কুমড়ো , ঝিঙে ও কাঁঠালের বিচি চিংড়ি মাছের সমন্বয়ে আপনি খুব সুন্দর একটা রেসিপি তৈরি করেছে। রেসিপিটির কালার একদম পারফেক্ট এসেছে। চিংড়ি মাছ গুলো আমার দিকে তাকিয়ে আছে 😳😳।

খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাইয়া। ধন্যবাদ সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

বিভিন্ন ধরনের সবজি দিয়ে চিংড়িমাছ রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

ভাইয়া আপনি ৩ ধরনের সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোল করেছেন। দেখে তো মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। কারণ তিনটাই খুব মজার কাঁঠালের বিচি এবং চিংড়ি দিয়ে খুব ভালোভাবে আপনি একটি রেসিপি করেছেন। মনে হচ্ছে আপনি খুব ভালো রান্না করতে পারেন। মজার রেসিপি টা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভেচ্ছা রইল।

 4 years ago 

এই তিন ধরনের সবজি দিয়ে চিংড়িমাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে আপনি যদি ট্রাই করে দেখবেন। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোল রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে আসলে চিংড়ি মাছ আমার অনেক প্রিয় চিংড়ি মাছ দিয়ে সুস্বাদু রেসিপি তৈরি করেছেন উপস্থাপন আমার অনেক ভালো লেগেছে শুভকামনা রইল

 4 years ago (edited)

শুধু দেখতে না খেতেও খুবই সুস্বাদু হয়েছিল খাবার টি। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

রেসিপি বিভিন্ন ধরনের সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোল লোভনীয় ছিল।
তরকারির রং এবং স্বাদ অসাধারণ হয়েছে মনে হয়। এই তরকারিটা ভীষণ পছন্দ করি আমি।
ধন্যবাদ উপস্থাপন করার জন্য।

 4 years ago 

তরকারির রং এবং স্বাদ অসাধারণ হয়েছিল এবং খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

বিভিন্ন ধরনের সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোল রেসিপি করেছেন যা দেখতে ভালোই হয়েছে সাথে এর স্বাদও মনে হয় অনেক হয়েছে। কাঠালের বিচি এই সময়ের একটি নতুন সবজি যা খেতে খুব সুস্বাদু লাগে আমার। আপনি বর্ষার সমইয়ের সব সুন্দর সবজি দিয়ে একটি রান্না রেসিপি প্রকাশ করেছেন যা আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য

 4 years ago 

আমার মনে হয় বিভিন্ন ধরনের সবজি দিয়ে চিংড়িমাছ রান্না করলে বেশি সুন্দর লাগে । ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

চিংড়ি মাছ আমার খুব প্রিয় একটি মাছ। আর চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন সবজি দিয়ে আপনি রেসিপি তৈরি করেছেন। দেখেই বুঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। তবে একটু খেয়ে দেখার ইচ্ছে জাগে। আমাদের সাথে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।

 4 years ago 

আপনার সাথে আমার দেখতে অনেক মেয়ে আমার ওতো চিংড়ি মাছ খুবই প্রিয় একটি মাছ। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

বিভিন্ন ধরনের সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোল রেসিপিটি অনেক চমৎকার হয়েছে। কয়েক রকমের রেসিপি একসাথে রান্না করলে অনেক মজা হয়। আর চিংড়ি মাছের তরকারি তে এমনিতেই অনেক সুস্বাদু। আমার কাছে অনেক ভালো লাগে চিংড়ি মাছ। আপনার এসিপিটি খুবই ভালো লেগেছে।

 4 years ago 

চিংড়ি মাছ বেশি ঝাল দিয়ে ভুনা করলেও খেতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64236.74
ETH 1844.25
USDT 1.00
SBD 0.38