রেসিপি সুস্বাদু টেংরা মাছের ঝোল 🐟 ১০% লাজুক খ্যাকের জন্য
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।
১৪ জ্যৈষ্ঠ , ১৪২৯ বঙ্গাব্দ
২৮মে, ২০২২ খ্রিস্টাব্দ
২৬শাওয়াল , ১৪৪৩ হিজরী
শনিবার।
গ্রীষ্মকাল ।
আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর রেসিপি পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
উপকরণ:
১. টেংরা মাছ আড়াইশো গ্রাম।
২. আলু ২ টি।
৩. পটল ৩ টি।
৪. শাকের ডাটা।
৫. পেঁয়াজ ৫ টি।
৬. কাঁচা মরিচ ১০ টি।
৭. জিরা।
৮. সরিষার তেল।
৯. লবণ।
১০. হলুদের গুঁড়া।
১১. শুকনো মরিচের গুঁড়া।
১২. ধনিয়া গুড়া।
- প্রথমে আমি টেংরা মাছ গুলো সুন্দর করে কেটে নিয়েছি তারপরে ভালভাবে ধুয়ে নিয়েছি।
- তারপরে আমি আলু-পটল এবং শাকের ডাটা সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। তারপরে আমি কাঁচা মরিচ এবং পেঁয়াজ ছোট ছোট করে কেটেছি।
- তারপরে আমি রান্না করার জন্য কড়াইতে পরিমাণমতো সরিষার তেল দিয়েছি।
- তেল গরম হয়ে গেলে আমি পরিমাণমতো মসলাগুলো দিয়েছি।
- মসলা ভালোভাবে কষাতে হবে যত সময় বাদামী রঙের না হয়।
- মসলা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি কেটে রাখা সবজি গুলো দিয়েছি।
- তারপরে ভাল ভাবে নাড়তে হবে যেন সুন্দরভাবে সবজির সঙ্গে মসলা মিশতে পারে।
- সবজি গুলো ভালোভাবে মসলার সঙ্গে মিশার পরে আমি টেংরা মাছ গুলো দিয়েছি।
- তারপরে আবার ভালোভাবে নাড়তে হবে যেন সুন্দরভাবে সবজি এবং মসলার সঙ্গে মাছ মিশতে পারে।
- তারপরে পরিমাণমতো পানি দিতে হবে। বেশি ঝোল রাখতে চাইলে বেশি পানি এবং কম ঝোল রাখতে চাইলে অল্প পানি।
- অবশেষে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি এখন শুধু পরিবেশনের পালা।
আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।
আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

আপনার টেংরা মাছের ঝোল রেসিপি অনেক চমৎকার হয়েছে। টেংরা মাছ আমার খুবই প্রিয়। আপনি দেখছি আবার সাথে আলু পটল রেসিপি যুক্ত করেছেন। তাছাড়া শাকের ডাটা ও এর স্বাদ আরও বাড়িয়ে তুলেছে। আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার মনে হয় সবার কাছেই টেংরা মাছ খুবই পছন্দের একটি মাছ। আলু দিয়ে টেংরা মাছ ভুনা করলে খেতে দারুন লাগে। ধন্যবাদ আপনাকে।
ভাইয়া খুবই ভালো লাগলো আপনার টেংরা মাছের ঝোল রেসিপি টি। টেংরা মাছ আমার কাছে খুবই ভালো লাগে। আমিও একবার টেংরা মাছ দিয়ে আলু চচ্চড়ি রেসিপি শেয়ার করেছিলাম। আপনার টেংরা মাছ কোন রেসিপি দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে। দেশি এসব মাছ আমার খুবই পছন্দ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া টেংরা মাছের ঝোল রেসিপি টা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।
আপনার মত আমার কাছেও টেংরা মাছ খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে ভোট দিয়ে আমার পাশে থাকার জন্য। 😬
ইস আপনার টেংরা মাছ গুলো দেখে আমার অনেক লোভ লাগছে। টেংরা মাছ গুলো অনেক ফ্রেশ লাগছে দেখতে। টেংরা মাছ আমার অনেক পছন্দ অনেকদিন হলো খাওয়া হয়না ।টেংরা মাছ এভাবে হাল্কা ঝোল করে রান্না করে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি আবার সরিষার তেল দিয়ে রান্না করেছেন সরিষার তেল দিয়ে রান্না করলে খাবার মনে হয় ভালোই লাগে ।
দুদিন আগে এইভাবে টেংরা মাছের একটি রেসিপি দেখে আমারও ভীষণ লোভ লেগে ছিল। ধন্যবাদ আপনাকে।
টেংরা মাছ খেতে আমি অনেক পছন্দ করি টেংরা মাছ আমার কাছে কাঁচা মরিচ ও পেঁয়াজ দিয়ে ভুনা করে খেতে বেশি ভালো লাগে। টেংরা মাছের সঙ্গে আপনি বেশ কয়েকটি সবজি দিয়ে রেসিপি করাতে মাছের সঙ্গে সঙ্গে সবজিগুলোও খেতে অনেক সুস্বাদু হবে। আমরা অনেকেই আছি শুধু সবজি খেতে খুব একটা পছন্দ করি না। সবজি ও টেংরা মাছের ঝোল রেসিপিটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার মত কম বেশি সবার কাছেই টেংরা মাছ খুবই পছন্দের একটি মাছ। ধন্যবাদ আপনাকে।
টেংরা মাছের নাম শুনলে মাথা ঠিক থাকে না। আপনার সুস্বাদু টেংরা মাছের ঝোল রেসিপি দেখে সত্যি ভাই অনেক খেতে মন চাচ্ছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাই।
আপনার মত আমারও টেংরা মাছের নাম শুনলেই মাথা ঠিক থাকেনা মনে হয় এখনই খেয়ে আসি। ধন্যবাদ আপনাকে।
টেংরা মাছ আমার খুবই পছন্দের। টেংরা মাছ সবসময় আলু দিয়ে ঝোল করে খেয়েছি কিংবা এমনিতেই টেংরা মাছ ভুনা খেয়েছি। আলু পটল ও শাকের ডাটা দিয়ে টেংরা মাছ রান্না করে খাওয়া হয়নি কখনো। আপনার এই টেংরা মাছের রেসিপি দেখে খুবই খেতে ইচ্ছা করছে। রেসিপিটি শিখে নিলাম এরপর বাসায় ট্রাই করবো। ধন্যবাদ গুছিয়ে শেয়ার করার জন্য।
টেংরা মাছ আলু দিয়ে ভুনা করলে খেতে দারুন লাগে। ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনার টেংরা মাছের ঝোল রেসিপিটা খুবই সুন্দর করে রান্না করেছেন। দেখতে খুবই লোভনীয় লাগছে। খেতেও নিশ্চয়ই খুবই সুস্বাদু হয়েছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।
ঠিকই বলেছেন খেতে খুবই সুস্বাদু লেগেছিল আমি এক বসায় অনেকগুলো ভাত খেয়েছি হাহাহ। ধন্যবাদ আপনাকে।
রেসিপি সুস্বাদু টেংরা মাছের ঝোল। টেংরা মাছ খেতে অনেক সুস্বাদু লাগে। আমি তো মাঝে মধ্যেই খাই। ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে রেসিপি শেয়ার করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
আমার বাসাতেও মাঝেমধ্যেই টেংরা মাছ রান্না করা হয়। ধন্যবাদ আপনাকে।
ভাইয়া টেংরা মাছ আমার এমনিতেই খুবই প্রিয়, আর আপনি তো দেখতেছি অনেক প্রকারের উপকরণ দিয়ে টেংরা মাছের ঝোল রান্না করেছেন, আমার জানা মত খুবই সুস্বাদু হয়েছে, এভাবে টেংরা মাছ রান্না করলে সত্যি অনেক মজাদার হয় ভাইয়া, এছাড়াও আপনি রান্নার পদ্ধতি গুলো অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন, এজন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
আপনার মত আমারও টেংরা মাছ প্রিয় একটি মাছ। টেংরা মাছ হলে আমার আর কিছু লাগেনা। ধন্যবাদ আপনাকে।