রেসিপি রুই মাছ ভুনা 🐟 ১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


GridArt_20220525_000533886.jpg


১১ জ্যৈষ্ঠ , ১৪২৯ বঙ্গাব্দ
২৫মে, ২০২২ খ্রিস্টাব্দ
২৩শাওয়াল , ১৪৪৩ হিজরী
বুধবার।
গ্রীষ্মকাল ।


আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর রেসিপি পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


উপকরণ:
১. রুই মাছ।
২. পেঁয়াজ ৫ টি।
৩. কাঁচা মরিচ ১১ টি।
৪. জিরা।
৫. লবণ।
৬. হলুদের গুঁড়া।
৭. ধনিয়া গুড়া।
৮. সরিষার তেল।
৯. শুকনো মরিচের গুঁড়া।


🐟তাহলে চলুন শুরু করা যাক🐟


ধাপ-১

IMG_20220520_154512.jpg

  • প্রথমে আমি রুই মাছ গুলো সাইজ অনুযায়ী কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি রান্না করার জন্য।

ধাপ-২

IMG_20220520_155346.jpg

  • তারপরে আমি ১১ টি কাঁচা মরিচ নিয়েছি পরিমাণমতো জিরা নিয়েছি এবং পাঁচটি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি ছোট ছোট করে কেটেছি।

ধাপ-৩

IMG_20220520_161418.jpg

  • পেঁয়াজ এবং কাঁচা মরিচ বেলেন্ডার করে নিয়েছি। জিরা, হলুদের গুঁড়া, ধনিয়া গুড়া, শুকনো মরিচের গুঁড়া এবং লবণ পরিমাণমতো নিয়েছি।

ধাপ-৪

IMG_20220520_162705.jpg

  • তারপরে আমি মাছগুলো ভেজে নিয়ার জন্য মাছের গায়ে সুন্দর করে হলুদ গুঁড়া মাখিয়ে দিয়েছি।

ধাপ-৫

IMG_20220520_163019.jpg

  • তারপরে আমি মাছগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণমতো সরিষার তেল দিয়েছি।

ধাপ-৬

IMG_20220520_163334.jpg

  • তেল ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলো আমি দিয়েছি এবং সুন্দর করে মাছগুলো ভাজতে হবে।

ধাপ-৭

IMG_20220520_163939.jpg

  • তারপরে আমি আবার নতুন করে কড়াইতে সরিষার তেল দিয়েছি তারপরে মসলাগুলো দিয়েছি।

ধাপ-৮

IMG_20220520_164641.jpg

  • মসলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে যত সময় বাদামী রঙের না হয়।

ধাপ-৯

IMG_20220520_164810.jpg

  • মসলা ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমান মত পানি দিতে হবে।

ধাপ-১০

IMG_20220520_164916.jpg

  • তারপরে কিছু সময় পরে ভেজে রাখা রুই মাছ গুলো দিতে হবে।

ধাপ-১১

IMG_20220520_171307.jpg

  • অবশেষে তৈরি হয়ে গেল আমার আজকে রেসিপি এখন শুধু পরিবেশনের পালা।

আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।



20201128165947_IMG_0479.jpg

আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

standard_Discord_Zip.gif

Sort:  
 4 years ago 

আমার খুব পছন্দের একটি মাছের রেসিপি তৈরি করেছেন ভাইয়া আপনি। রুই মাছ যেভাবে রান্না করা হোক না কেন আমার খেতে খুবই ভালো লাগে। আর আপনিতো খুব সুন্দর করে মসলা দিয়ে রুই মাছ রান্না করেছেন। দেখতে খুবই লোভনীয় হয়েছে দেখে ইচ্ছে করছে একটু খেয়ে নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

আমার মনে হয় রুই মাছ যেকোনো ভাবে রান্না করলেই খেতে খুবই সুন্দর লাগে সবারই খুব পছন্দের একটি মাছ। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

এভাবে করে মশলা দিয়ে রুই মাছ ভুনা করলে খুব ভালো লাগে ।এরকম ছোট রুই মাছের মাথা গুলো খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপে ধাপে মাটির চুলায় খুব সুন্দর করে রুই মাছের রেসিপি শেয়ার করলেন ভাইয়া ভালো লাগলো অনেক।

 4 years ago 

ঠিক বলেছেন আপনি এইভাবে মসলা দিয়ে রুই মাছ রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

রুই মাছ খেতে আমি নিজেও অনেক পছন্দ করি। আর এই মাছের কাঁটা কম থাকার কারণে আমার বাচ্চারাও খেতে পছন্দ করে। যাইহোক আপনি খুব চমৎকার করে রুই মাছের ভুনা রেসিপিটি আমাদের মধ্যে শেয়ার করেছেন। রুই মাছের ভুনা রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। সুস্বাদু এই রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

আপনার মত আমিও রুই মাছ খেতে ভীষণ পছন্দ করি রুই মাছ আমার পছন্দের একটি মাছ। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

রুই মাছের সুন্দর মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন। সুন্দর করে ধাপ গুলো লিখেছেন। ভাল ছিল সবকিছু। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য

 4 years ago 

এইভাবে রুই মাছ ভুনা করলে খেতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

রুই মাছের ভুনা রেসিপি বেশ লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আপনি আপনার রান্নার পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন

 4 years ago 

রুই মাছ ভুনা শুধু লোভনীয় না খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

দাওয়াত দিবেন না একা একাই খান আর স্বাদ গ্রহণ করেন আমরা তো ভেসে এসেছি

 4 years ago 

কাল সকালেই চলে আস তোমাকে আবার নতুন করে দাওয়াত দেয়ার কি আছে

 4 years ago 

রুই মাছ দেখলেই মনে একটা শান্তি কাজ করেন। রুই মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনার যদি মাছের ঝোলের রেসিপি দেখে জিভে জল চলে আসলো ভাই। কালারটা অসাধারণ এসেছে। দেখে বোঝা যাচ্ছে যে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

আপনার মত আমারও রুই মাছ দেখলেই মনে একটা শান্তি কাজ করে। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

রেসিপি রুই মাছ ভুনারেসিপিটি খুবই অসাধারণ ভাবে করেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সর্বদা।

 4 years ago 

এইভাবে রুই মাছ ভুনা করে খেলে খুবই ভালো লাগে আর অবশ্যই ঝাল একটু বেশিই দিতে হবে। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

রুই মাছ ভেজে এভাবে কসিয়ে ভুনা করলে খেতে বেশ মজা লাগে।আমাদের বাসায় ও মাঝে মাঝে রান্না হয়।দেখে মনে হচ্ছে খেতে বেশ দারুন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আমার মনে হয় রুই মাছ ভেজে রান্না করলে বেশি খেতে মজা লাগে। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

রুই মাছ আমার অনেক পছন্দ। আপনি খুব সুন্দর ভাবে রুই মাছের রেসিপি তৈরি করেছেন। আমার কাছে রুই মাছ ভুনা বা কোন সবজি দিয়ে খেতে অনেক ভালো লাগে। সকালবেলা এমন রেসিপি দেখে খুব খেতে ইচ্ছে হচ্ছে। এতো সুস্বাদু ও মজাদার রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

রুই মাছ ভুনা রেসিপি টা সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি আপনাদের মাঝে যাতে সবার বুঝতে সুবিধা হয়। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

রেসিপি রুই মাছ ভুনা খেতে ভীষণ সুস্বাদু লাগে। আপনি আজকে চমৎকার ভাবে রেসিপি শেয়ার করেছেন। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন।

 4 years ago 

ঠিক বলেছেন আপনি গুগল মাছ ভুনা খেতে ভীষণ সুন্দর লাগে। আপনি এভাবে একদিন রান্না করে খাবেন। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63953.34
ETH 1800.94
USDT 1.00
SBD 0.39