সবাই মিলে একসঙ্গে ইফতার করার মুহূর্ত 🥰 ১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


GridArt_20220416_001903312.jpg


২বৈশাখী , ১৪২৮ বঙ্গাব্দ
১৫এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ
১৩রমজান, ১৪৪৩ হিজরী
শুক্রবার।
বসন্তকাল।


আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর পোষ্ট করে থাকে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম।


🌸তাহলে চলুন শুরু করা যাক🌸


সবাই মিলে অনেক দিন পর ইফতার পার্টি। হঠাৎ করে আমরা ডিসিশন নিলাম আমরা সবাই মিলে একসঙ্গে ইফতার করব। আগে রমজান মাসে বেশিরভাগ দিন বাইরে বন্ধু এবং বড় ভাইদের সঙ্গে বেশি ইফতার করা হতো। এখন আর আগের মতো বাইরে সবার সঙ্গে ইফতার করা হয় না ফ্যামিলি কে বেশি টাইম দিতে হয়। দিনটা ছিল শুক্রবার মসজিদে জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম। মসজিদ থেকেই আমাদের সিদ্ধান্ত হলো আমরা আজ সবাই একসঙ্গে ইফতার করব এবং রোজার মাসে যে চারটি শুক্রবার আছে আমরা সবাই এই চারটি শুক্রবারের ইফতার সবাই একসঙ্গে করব। এই বলে আমরা মসজিদ থেকে নামাজ পড়ে চলে আসলাম। আমাদের সবার সাথে কথা ছিল যে আমরা বিকেল সাড়ে চারটার মধ্যে কলেজ ফিল্ডে হাজির হব।


IMG_3176.JPG


Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/zinc.genotype.crowd

IMG_3182.JPG


Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/zinc.genotype.crowd

IMG_3184.JPG


কথা তো কাজ সবাই চলে আসলো কলেজ মাঠে। সবার কাছ থেকে পরিমাণমতো চাঁদা তুলে ইফতারি করার জন্য সকল জিনিসপত্র কিনতে গেলাম কয়েকজন আর সবাই মাঠে বসে থাকল। সবকিছু কি না শেষ হলে আমরা কলেজ মাঠে চলে আসি। তারপরে আমরা সবাই মিলে কলেজ মাঠে গোল হয়ে বসলাম। তারপর সবাই ভাগাভাগি করে কাজ শুরু করলাম। সবাই মিলে করলে যেকোনো কাজ অতি দ্রুত হয়ে থাকে। দুঃখের বিষয় হলো আমরা ইফতারের জন্য যে তরমুজ কিনেছিলাম সেটা বেশি লাল ছিল না। শুনেছি তরমুজের রং লাল হবে ততো নাকি খেতে মিষ্টি হয় কিন্তু কি আর করার তারপরও একেবারে খারাপ ছিল না। আমার সব সময়ই ইফতারের খাবার যেমনই হোক না কেন শরবত আমার খুবই ভালো হতে হবে কারণ ইফতারের সময় আমি একাই চার, পাঁচ গ্লাস শরবত খেয়ে ফেলি।


IMG_3185.JPG


Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/zinc.genotype.crowd

IMG_3188.JPG


আমাদের শরবত তৈরি করার দায়িত্ব নিয়েছিল হাসিব ছোট ভাই। আর যত কাটাকাটির কাজের দায়িত্ব নিয়েছিল রাশেদ মামা। এ সকল কাজ রাশেদ মামা অনেক ভালো পারে শুনেছি এইজন্যই নাকি মামার বিয়ে হয় না হাহাহা। কলেজ মাঠের পাশেই কয়েকজন লোক একটি বিল্ডিং এ কাজ করছিল ইফতারের সময় হয়ে যাতে আমরা গিয়ে তাদের ডেকে নিয়ে আসি আমাদের সঙ্গে ইফতার করার জন্য। আসলে উনাদের বাসা অনেক দূরে ছিল তাদের বাসায় যেতে যেতে ইফতারের সময় পার হয়ে যেত।


IMG_3189.JPG


Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/zinc.genotype.crowd

IMG_3192.JPG


তারপরে আমরা সবাই মিলে ইফতার তৈরি করে ফেললাম। দুঃখের বিষয় গুতা লেগে শরবতের বোতল কাত হয়ে পরে যায় অনেক শরবত মাটিতে। যাইহোক কিছু সময় পর মসজিদের দিক থেকে মরজেমের আযানের ধনি ভেসে আসলো আমরা ইফতার করতে শুরু করলাম।


IMG_3195.JPG


Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/zinc.genotype.crowd

IMG_3196.JPG


Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/zinc.genotype.crowd

IMG_3199.JPG


আসলে সবার একসাথে ইফতার করার মজাই আলাদা। তারপরে আমাদের ইফতার শেষ হয়ে গেল। আমরা সবাই মিলে কলেজ মাঠের উপর জামাতে নামাজ আদায় করলাম। আমাদের মধ্যে লোক ছিল অনেক এবং আমাদের সঙ্গে একজন হুজুরও ছিল। নামাজ শেষ করে কিছু সময় সবাই মিলে আড্ডা দিলাম কারণ রোজার মাসের জন্য অনেক দিন সবাই এক হওয়া হয় না। সবাই মিলে বেশ ভালো একটি সময় পার করলাম। চিন্তা করেছি নেক্সট শুক্রবারে আমার কলিজার বন্ধুদের সঙ্গে ইফতার করব। ওরা একদিন ইফতার করেছে আমাকে কল করেছিল কিন্তু আমি একটু ব্যস্ততার জন্য ওদের সাথে অ্যাটেন্ড করতে পারিনি। হয়তোবা ওরা অনেক কষ্ট পেয়েছে কিন্তু আমার করার কিছু ছিল না। এটাই ছিল আমার সবাই মিলে বিকেলে একসাথে ইফতার করা।


আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।



20201128165947_IMG_0479.jpg

আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

standard_Discord_Zip.gif

Sort:  
 4 years ago 

এভাবে সবাই মিলে ইফতার করার মজাই আলাদা। আর যদি হয় বন্ধু তাহলে তো কোন কথাই নাই। আপনার তোলা ছবি দেখে আমারও বন্ধুদের কথা মনে পরে গেলো।আমরা বন্ধুরা অনেকবার একসাথে ইফতারি করেছি।ভালো লাগলো। ধন্যবাদ

 4 years ago 

ঠিক বলেছেন আপনি এভাবে সবাই মিলে ইফতার করার মজাই আলাদা। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

ভাই আপনাদের সবাই মিলে ইফতার করার আনন্দঘন মুহুর্তটি দেখে তো অনেক মিস করলাম। মন চাচ্ছিল যেনও একসাথে গিয়ে আপনাদের সাথে শরিক হই। একটা সময় আমরাও এরকম অনেক আনন্দঘন মুহূর্ত একসাথে কাটিয়েছি বন্ধুরা মিলে। তবে সময়ের পরিক্রমায় এখন আর সেই সুযোগ নেই জানিনা কোন একদিন আসবে কিনা। খুবই ভালো লাগলো ভাই সবাই মিলে একসাথে ইফতার করার আনন্দঘন মুহুর্তটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা অবিরাম আপনার জন্য।

 4 years ago 

মাঝে মাঝে এইভাবে সবার সঙ্গে ইফতার করার মজাই আলাদা। ধন্যবাদ আপনাকে

 4 years ago 

বন্ধুদের সাথে খুব ভালোভাবে এবং খুব মজা করে ইফতার করেছেন। আমাদেরও খুব শখ এভাবে ইফতার করার, যার কারনে দুই বন্ধু একটা প্রোগ্রাম সেট করতেছি, বিশেষ করে আপনার ফটোটি একটা বন্ধুকে পাঠিয়েছি এবং আমাদের ও প্ল্যান সেট করতেছি এভাবে স্কুল মাঠে ইফতার করার জন্য, ধন্যবাদ ভালো থাকবেন।

Screenshot_20220416-014728_WhatsApp.jpg

 4 years ago 

খুবই সুন্দর একটি সময় পার করেছি ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

এভাবে বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে ইফতার করার মজাই আলাদা মনে হচ্ছে। সবাই মিলে কত সুন্দর করে ইফতারের আয়োজন করছেন আবার আড্ডা দিচ্ছেন আমার কাছে ভালই লাগছে। ইফতারও করা হলো খুব সুন্দর একটি সময় কাটানো হল খুব ভালো সময় পার করেছেন আপনি।

 4 years ago 

ঠিক বলেছেন আপনি এভাবে বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে ইফতার করার মজাই আলাদা। ধন্যবাদ আপনাকে।

ভাই আপনাকে অনেক ধন্যবাদ ইফতারের আগ মুহূর্তে আপনি এত সুন্দর একটি পোষ্ট স্টেপ টু স্টেপ করে আমাদের মাঝে পোস্ট করেছেন। সবাই একসাথে মিলে ইফতারি করার মজাই অন্যরকম । আমরা বন্ধুরা অনেকবার একসাথে ইফতারি করেছি।

 4 years ago 

প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পোস্টটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

সবাই মিলে একসঙ্গে বসে ইফতার করা যেমন অনেক পুন্যের কাজ ঠিক তেমনি মজাও হয় অনেক বেশি। আপনি অনেক আনন্দ করে সবাই মিলে বসে ইফতার করেছেন দেখে খুব ভালো লাগলো। আপনার ইফতারের আনন্দঘন মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

আপনার কথাটি শুনে খুবই ভালো লাগলো সবাই মিলে একসঙ্গে বসে ইফতার করা যেমন অনেক পুন্যের কাজ ঠিক তেমনি মজাও হয় অনেক বেশি। ধন্যবাদ আপনাকে

 4 years ago 

সবাই মিলে একসঙ্গে ইফতার করার মুহূর্ত মজাই আলাদা। আসলে আমি কিছুদিন আগে আমাদের মসজিদে একসাথে ইফতারি করেছিলাম সেখানে অনেক মজা হয়েছিল। দেখে তো মনে হচ্ছে আপনি আমার চেয়ে অনেক মজা করেছিলেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে এই ধরনের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

কলেজ মাঠে বসে সবাই মিলে একসাথে ইফতার করার মজাই আলাদা। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

সবাই মিলে একসাথে ইফতার পার্টি করার মধ্যে রয়েছে অনেক আনন্দ অনেক মজা। আসলে বন্ধুদের সাথে নিয়ে একসাথে ইফতার করার মধ্যে অনেক আনন্দ রয়েছে। যাইহোক আপনাদের সবাইকে নিয়ে একসাথে ইফতার করার মুহূর্তটা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। সকলের সুস্থতা কামনা করছি।

 4 years ago 

খুবই সুন্দর একটি কথা বলেছেন আপনি সবাই মিলে একসাথে ইফতার পার্টি করার মধ্যে রয়েছে অনেক আনন্দ অনেক মজা। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন সকলের সঙ্গে এই ইফতার পার্টিতে। মাঝে মাঝে এরকম সকলের সঙ্গে একত্রে ইফতার করতে অনেক বেশি ভালো লাগে। খুবই চমৎকার ভাবে আপনি আপনার এই মুহূর্তটা আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে

 4 years ago 

আমার সুন্দর একটি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে খুবই ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

সবাই মিলে একসঙ্গে ইফতার করার মজাই আলাদা। যেটা আপনি উপভোগ করেছেন সেটা আমিও কিছুদিন আগে উপভোগ করেছিলাম। খোলা আকাশের নিচে এভাবে ইফতার পার্টির আয়োজন করলে অনেক ভালো লাগে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 years ago 

ইনশাল্লাহ সবাই মিলে একসাথে একদিন ইফতার পার্টি হবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63789.91
ETH 1863.22
USDT 1.00
SBD 0.38