আলু ও পুল্লা দিয়ে খরশালা মাছের চচ্চড়ি 🐟 ১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


GridArt_20220521_215113431.jpg


০৭ জ্যৈষ্ঠ , ১৪২৯ বঙ্গাব্দ
২১মে, ২০২২ খ্রিস্টাব্দ
১৯শাওয়াল , ১৪৪৩ হিজরী
শনিবার।
গ্রীষ্মকাল ।


আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর রেসিপি পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


উপকরণ:
১. খরশালা মাছ ১৫ টি।
২. পেঁয়াজ ১০ টি।
৩. কাঁচা মরিচ ১১ টি।
৪. আলু ৪ টি।
৫. পুল্লা ২ টি।
৬. হলুদের গুঁড়া।
৭. ধনিয়া গুড়া।
৮. জিরা গুড়া।
৯. লবণ।
১০. সরিষার তেল।


তাহলে চলুন শুরু করা যাক


ধাপ-১

IMG_4205.JPG

  • প্রথমে আমি সবজি এবং কাঁচা মরিচ ও পেঁয়াজ আলাদা করে রেখেছি রান্না করার জন্য।

ধাপ-২

IMG_4206.JPG

  • মাছ চচ্চড়ি জন্য সব সময় সবজি গুলো ছোট করে কাটতে হয় এই জন্য আমি সবজি গুলো অনেক ছোট করে কেটেছি এবং পেঁয়াজ ও কাঁচামরিচ ও ছোট করে কেটেছি।

ধাপ-৩

IMG_4212.JPG

  • তারপরে আমি খরশালা মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি।

ধাপ-৪

IMG_4208.JPG

  • প্রথমে আমি কড়াইতে কেটে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়েছি।

ধাপ-৫

IMG_4209.JPG

  • তারপরে আমি ছোট করে কেটে রাখা আলু এবং পুল্লা দিয়েছি।

ধাপ-৬

IMG_4213.JPG

  • তারপরে আমি লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুড়া এবং জিরা গুড়া পরিমাণমতো দিয়েছি।

ধাপ-৭

IMG_4214.JPG

  • তারপরে আমি পরিমাণমতো সরিষার তেল দিয়ে সবজি এবং মসলাগুলো সুন্দর করে মাখিয়ে নিয়েছি।

ধাপ-৮

IMG_4215.JPG

  • তারপরে আমি মাখানো সবজির মধ্যে খরশালা মাছগুলো দিয়েছি।

ধাপ-৯

IMG_4216.JPG

  • সবজি এবং মসলার সঙ্গে মাছ গুলো খুবই সুন্দর ভাবে মাখিয়ে নিতে হবে যেন মাছের সঙ্গে মসলা ভালোভাবে মিশতে পারে।

ধাপ-১০

IMG_4217.JPG

  • তারপরে মাছ এবং সবজি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণমতো পানি দিতে হবে।

ধাপ-১১

IMG_4219.JPG

  • মাঝে মাঝে চামচ দিয়ে নেড়ে দিতে হবে যেন সুন্দর ভাবে সিদ্ধ হতে পারে।

ধাপ-১২

IMG_4222.JPG

  • অবশেষে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি এখন শুধু পরিবেশনের পালা।

আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।



20201128165947_IMG_0479.jpg

আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

standard_Discord_Zip.gif

Sort:  
 4 years ago 

আলু বাদে সবকিছুই আমার কাছে নতুন মনে হল। পুল্লা ও চিনলাম না আবার খরশালা মাছও কেমন আনকমন লাগছে। আমাদের এইদিকে হয়তো অন্য নামে ডাকে। তবে আপনার রেসিপি ভাল ছিল ভাই। ভাল লিখেছেন সব কিছু। অনেক ভালবাসা ও শুভ কামনা নিবেন।

 4 years ago 

ঠিকই বলেছেন আমার কাছে একই রকম মনে হয়ে তাকে। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আপনার কাছ থেকে আরো বড় এমাউন্টের ভোট আশা করি। 😁😁😁

 4 years ago 

আজকে আমি প্রথম পুল্লা নামের কোন সবজির নাম শুনলাম। আর খরশালা মাছের নামের প্রথম আজকে শুনলাম। তবে এই চচ্চড়ি রেসিপি গুলো আমার কাছে বেশ ভাল লাগে ভাই। গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে বলে বোঝানো সম্ভব না। আমি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন। যা দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

হয়তোবা ভাই আপনাদের অঞ্চলে অন্য কোন নামে পরিচিত আছে। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

পুল্লা আর খুরসালা বাসের নাম এই প্রথম শুনলাম। এই মাছের কি অন্য কোন নাম আছে? আপনি খুব সুন্দর ভাবে যত্নসহকারে রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করার রেসিপি আমার অনেক ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে-ধাপে রেসিপি আমাদের মাঝে বর্ণনা করেছেন। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

হয়তো বা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত আমাদের এলাকায় এই নামে পরিচিত। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আলু ও পুল্লা দিয়ে খরশালা মাছের চচ্চড়ি রেসিপি দেখে তো লোভ সামলাতে পারলাম না খেতে ইচ্ছা করছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 4 years ago 

এই ধরনের সবজি দিয়ে এই মাছগুলো রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আপনার রেসিপি টা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মাছের নামটি আজ আমি প্রথম শুনেছি কিন্তু দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

ভীষণ ভালো লাগার মতো একটি রেসিপি ভাই। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

এই খরশালা মাছ আমি এর আগে খাই নি। আজই প্রথম নাম শুনলাম। যাইহোক আলু ও পোল্লা দিয়ে খরশালা মাছের চচ্চড়ি রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে ভাইয়া। রেসিপিটি দেখে তো আমার লোভ লেগে গেলো ভাইয়া। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 4 years ago 

যেহেতু খাননি একদিন এই মাছ কিনে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

বেশ চমৎকার একটি রেসিপি দেখলাম, খুব ভালো লাগলো বিশেষ করে ছবি দেখে মনে হচ্ছে একটা দারুণ মজাদার রেসিপি হয়েছে এটা তবে, কিছু নাম একটু অপরিচিত

পুল্লা

এটি আমি প্রথম শুনলাম এই নাম আগে শোনা হয়নি, এটা কি কোন সবজি?

 4 years ago 

জ্বি ভাই এটি একটি পরিচিত সবজির নাম হয়তবা আপনাদের এলাকায় অন্য কোন নামে পরিচিত। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

খাবারটি অনেক সুস্বাদু মনে হচ্ছে। যেকোনো ছোট মাছের চচ্চড়ি খেতে খুব সুস্বাদু লাগে। রান্নার পদ্ধতিটি অনেক সুন্দর হয়েছে।

 4 years ago 

আমারও যে কোন ছোট মাছ খুবই ভালো লাগে খেতে। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

পুল্লা অনেক দিন খাওয়া হয়না বেশ কিছুদিন পরে এটার রেসিপি দেখলাম জিবে জল এসে যাচ্ছে রেসিপি দেখে ভাই দারুন হয়েছে গুছিয়ে উপস্থাপনা করেছেন শুভ কামনা রইলো।

 4 years ago 

তাহলে আর দেরি নয় এখনই বাজার থেকে কিনে এনে রান্না করে খেয়ে নিন। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63928.05
ETH 1855.83
USDT 1.00
SBD 0.39