সুখের রংয়ে রাঙানো এক সুন্দর দিন
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।
আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম।
গতকাল আমি খুবই সুন্দর একটি দিন অতিবাহিত করেছি। আমি এই পোস্টটি গতকালকেই আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু বিভিন্ন ব্যস্ত সময় পার করার জন্য শেয়ার করতে পারিনি।
অনেকদিন পর আমি এত সুন্দর একটি ওয়েদার পেলাম। এই জন্যই বলা হয় সব থেকে সুন্দর এবং ভালো ঋতু হচ্ছে বসন্তকাল। গতকালকে ঘুম থেকে উঠতে আমার বেশ দেরি হয়ে যায়। কারণ তার আগের দিন রাতে আমি একটু দেরিতেই ঘুমিয়ে ছিলাম। সকালটা আমার আম্মুর ডাকে ঘুম ভাঙলো। খুব আলসে লাগছিল তারপরও আম্মু অনেকবার করে ঢাকাতে আমার আরামের বিছানাটা আর ধরে রাখতে পারল না। বিছানার আবেগ ভালোবাসা রেখেই উঠে পড়লাম। প্রথমেই ঘরের দরজা খুলতেই পরিবেশটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। না আসে শীত আর না আসে গরম। অন্য ধরনের একটি আবহাওয়া আর মেঘটা যেন ঝিম ধরে আছে। এজন্যই হয়তোবা শীত গরম কিছুই লাগছে না। তখনই আমার মনে হচ্ছিল সকাল সকাল আমি কেন ঘুম থেকে উঠলাম না। অনেক সকালে ঘুম থেকে উঠলে হয়তো বা এই সুন্দর আবহাওয়াতে কুয়াশা মখা সকাল দেখতে পারতাম। ইদানিং ভোররাত্রে এবং সকালে বেশ কুয়াশা থাকে কিন্তু শীত তেমন একটা নেই। আমার মনে হয় প্রতি বছরের ন্যায় এবার শীত অনেক কম পড়েছে। ছোটবেলায় দেখতাম অনেক শীত এবং অনেক কুয়াশা থাকতো সকালে। এমন সময় গিয়েছে একটানা এক সপ্তাহ কুয়াশায় অন্ধকার হয়ে থাকতো এবং ভীষণ শীত পড়তো। নিজের দিন দিন যত বড় হচ্ছি মনে হচ্ছে আমার সঙ্গে ওয়েদার গুলো প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে।
Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
যাই হোক তারপরে আমি আমাদের পুকুরপাড় এবং বাগান দিয়ে কিছু সময় হাটাহাটি করলাম দুঃখের বিষয় এমন ওয়েদার এবং পরিবেশ দেখে আমার ফোনটা নিতেই ভুলে গিয়েছিলাম। এজন্য আমি খুব সকালের সুন্দর ওয়েদারের ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপরে আমি হাটাহাটি করার পর সকালের নাস্তা করার পরেই। প্রিয় বন্ধু সুমন এবং রাজু আমাকে ফোন দিল। ওদের ফোন পেয়ে আমি ঝটপট বাজারের দিকে রওনা হলাম। তারপরে তিনজন বাইক নিয়ে রওনা হলাম অন্য একটি এলাকার দিকে চা খাওয়ার জন্য। আপনারা অনেকেই জানেন সামান্য চা খাওয়ার জন্য আমরা বাইক নিয়ে ১৫-২০ কিলোমিটার ও দূরে যেয়ে থাকি।
Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
তারপরে আমরা তিনজন চা খেলাম এবং অনেক আড্ডা দিলাম। আমার বন্ধু সুমন তো মাঝে মাঝে মনে হয় সেই লেভেলের চাকর। মাঝে মাঝে এক কাপে ওর হয় না দুই তিন কাপড় সাভর করে দেয়। আমাদের তো আড্ডা খুব জমে গিয়েছিল এর মধ্যে কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। কারণ দুইদিন পরেই আমাদের একটি ফ্রেন্ডের বিয়ে। আমরা সবাই ওই বিয়েতে যাবো এই জন্য কিছু প্লান প্রোগ্রাম চলছিল আমাদের মধ্যে। কারণ সবকিছু হ্যান্ডেলিং করতে হয় আমার বন্ধু সুমনকে এবং ও সহকারী হিসেবে ওর পাশে থাকি আমি সাপোর্ট দেয়ার জন্য। জানিনা ওর আমি কতটুকু সাপোর্ট করতে পারি। ঘন্টা দই আড্ডা দেয়ার পরে আমাদের উঠে আসতে হলো। কারণ কাল ছিল বৃহস্পতিবার বন্ধু সুমনের অনেক কাজ ছিল কারণ বৃহস্পতিবার এ হ্যাংআউট থাকে।
তারপরে আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। বেশ সুন্দর একটি সময় পার করলাম আমরা। এভাবেই সুন্দর একটি সময় অতিবাহিত করলাম। আসলে মাঝে মাঝে মনে হয় বন্ধু এবং আদরের ছোট ভাইরা না থাকলে কেমন যেন জীবনটাই শূন্য শূন্য লাগত। ওদের সাথে একটা দিন দেখা না করলে মনে হয় অনেক সুন্দর সময় মিস করে ফেললাম। আসলে ভালোবাসার মানুষ গুলোই থাকে অন্য ধরনের আবেগের।
আজকে আমি ভেবেছিলাম আজকে সকালটাও হয়তোবা কালকের মত অনেক সুন্দর থাকবে। সত্যি কথা বলতে প্রতিটা সকালেই অনেক সুন্দর কিন্তু আমি কালকে সকালটা মনে হয় একটু স্পেশাল ছিল।
তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার পরবর্তী পোস্টে। সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল।
আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।
আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।
