আলু ও করোলা দিয়ে জাটকা ইলিশ মাছের চচ্চড়ি 🐟 ১০% লাজুক খ্যাকের জন্য
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।
১২বৈশাখী , ১৪২৮ বঙ্গাব্দ
২৫এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ
২৩রমজান, ১৪৪৩ হিজরী
সোমবার।
বসন্তকাল।
আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর রেসিপি পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
উপকরণ:
১. জাটকা ইলিশ মাছ।
২. আলু ৩ টি।
৩. করোলা ৫ টি।
৪. কাঁচামরিচ ৭ টি।
৫. সয়াবিন তেল পরিমান মত।
৬. লবণ স্বাদ মতো।
৭. পেঁয়াজ ৪ টি।
৮. হলুদের গুঁড়া।
- মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি এবং সবজি ও মসলা সুন্দর করে কেটে রেখেছি।
- তারপরে কড়াইতে সবজিগুলো দিয়েছি এবং পেঁয়াজ মরিচ গুলোর সঙ্গে মসলাগুলো দিয়েছি।
- তারপরে পরিমাণমতো সয়াবিন তেল দিয়ে সবজি এবং মসলা সুন্দর করে মেখে নিতে হবে।
- তারপরে সবজি এবং মসলার সঙ্গে কেটে রাখা জাটকা মাছ গুলো দিতে হবে।
- তারপরে পরিমাণমতো পানি দিতে হবে। খেয়াল রাখতে হবে পানি যেন কম না হয় সবজি গুলো যেন ভালোভাবে সিদ্ধ হতে পারে।
- অবশেষে তৈরি হয়ে গেল আমার আজকে রেসিপি এখন শুধু পরিবেশনের পালা।
আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।
আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

আপু আপনি নতুন একটি রেসিপি তৈরি করেছেন। আলু ও করলা ভাজি একত্রে করে খেয়েছি। তবে ঝাটকা ইলিশ দিয়ে আগে কখনো খাওয়া হয়নি। করলা তেতো লাগার কারণে মাছ দিয়ে কখনো রান্না করা হয়নি। তবে আপনার রেসিপি দেখে রান্না করতে অনেক ইচ্ছা করছে। বাসায় একদিন করোলা দিয়ে ঝাটকা ইলিশ মাছ রান্না করবো। চমৎকার একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সরি আপু আমি আপনার আমি ভাইয়া। আপনার হয়তোবা টাইপিং মিসটেক হয়েছে।
ভাই এটা একদম ইউনিক রেসিপি। আমি এর আগে কখনো জাটকা মাছ এবং করোলা দিয়ে এমন রেসিপি তৈরি করতে দেখিনি। তাছাড়াও খুব কম সংখ্যক স্টেপ দিয়ে অসাধারণ রেসিপি করে দেখিয়েছেন।
চমৎকার ছিল
অনেকেই আছে করোলা পছন্দ করেনা এজন্য হয়তোবা আপনি খাননি। ধন্যবাদ আপনাকে।
এভাবে করে আলু আর করলা দিয়ে আমি কোন মাছের চচ্চড়ি করিনি আমার কাছে মনে হয় করোলা এভাবে করলে তিতা লাগবে কিন্তু অনেকেই দেখি করে মনে হয় তিতা লাগেনা। আপনার জাটকা মাছের রেসিপি দেখে মনে হচ্ছে ভালোই মজাদার হয়েছে যদিও জাটকা মাছ আমি কখনো কিনে খাই না। তারপরও আপনার রেসিপিটি ভালো লাগলো।
আপনি যেমনটা ভেবেছিলেন অনেক তিতা লাগে ঠিক তা না। একদিন খেয়ে দেখবেন। ধন্যবাদ আপনাকে।
করলা দিয়ে যাই রান্না করা হোক না কেন আমি করলা খাইনা। শুধুমাত্র এর তেতো স্বাদের জন্যই। তবুও আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে বেশ দারুন হয়েছে। পুরো রেসিপিটি আপনি খুবই গোছালোভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন যা আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
অনেকেই আছে করোলা পছন্দ করেনা । আমিও ছোটবেলায় খেতে চাইতাম না এখন আমার কাছে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।
আসলেই ইউনিক রেসিপি ছিলো এটি। দেখেই আমি অবাক। আসলেই ভালো লাগলো ভাইয়া এই ভিন্নধর্মী রেসিপি দেখে। করলা যে এভাবে রান্না করে খাওয়া যায় তা আগে মাথায় আসেনি আমার। করোলা সবসময়ই ভাজি করে খেয়েছি কিন্তু এভাবে মাছ দিয়ে রান্না করে খাই নি। ধন্যবাদ আপনাকে এই ভিন্নধর্মী রেসিপি শেয়ার করার জন্য।
শুভকামনা রইল।
একটু ইউনিক করার চেষ্টা করেছি আপনি একদিন এইভাবে খেয়ে দেখবেন। ধন্যবাদ আপনাকে।
করলা সবজিটি তিতা লাগার কারণে আমি খুব বেশি খাই না। তবে চিংড়ি ও অন্য মাছ দিয়ে চচ্চড়ি করলে খেতে ভালো লাগে। আপনি খুব চমৎকার করে আলু ও করলা দিয়ে জাটকা ইলিশ মাছের চচ্চড়ি রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। কারণ জাটকা ইলিশ মাছ খেতে আমার ভালই লাগে। রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
করোলা তিতর জন্য অনেকেই খায় না আবার অনেকের কাছে খুবই পছন্দের সবজি। ধন্যবাদ আপনাকে।
আপনি খুব চমৎকারভাবে আলু ও করোলা দিয়ে জাটকা ইলিশ মাছের চচ্চড়ি করেছেন। এভাবে আমি কখনো রান্না করে খাইনি। করোলা ভাজি আলু কুচি দিয়ে খেয়েছি।রেসিপি টি আমার কাছে খুবই ইউনিক মনে হচ্ছে। আপনি খুব যত্নসহকারে রান্না করেছেন । চচ্চড়ি গুলো ধাপে ধাপে রান্না করায় সবাই শিখে নিতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটি ইউনিক রেসিপি শেয়ার করার জন্য ।
ইলিশ মাছের সঙ্গে যে কোন সবজি দিয়ে রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে। ধন্যবাদ আপনাকে।
আলু ও করোলা দিয়ে জাটকা ইলিশ মাছের চচ্চড়ি রেসিপি খুবই লোভনীয় হয়েছে। করোলা সাধারণত ভাজি খেয়েছি। এভাবে জাটকা ইলিশ মাছ দিয়ে চচ্চড়ি করে কখনো খাওয়া হয়নি কখনো । একদম ইউনিক একটি রেসিপি তৈরি করে সকলের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।
এটি লোভনীয় লাগার মতো একটি রেসিপি। ধন্যবাদ আপনাকে।
জাটকা মাছ আমি সাধারণত খাইনা। আমাদের আসলে সকলের উচিত জাটকা মাছ খাওয়া পরিহার করা। কারণ আমরা সকলে মিলে যদি জাটকা মাছ কেনা বন্ধ করি তাহলে জেলেরা আর এই মাছ মারার উৎসাহ পাবে না। তাতে করে আমাদের দেশে ইলিশের উৎপাদন আরো বাড়বে। আমি কখনো করোলা দিয়ে ইলিশ মাছ রান্না করা দেখিনি। সেই হিসাবে আমার কাছে আপনার এই রেসিপি কিছুটা ব্যতিক্রমধর্মী লেগেছে। ধন্যবাদ আপনাকে।
খুবই সুন্দর কিছু কথা বলেছেন ভাইয়া আমাদের সবারই সচেতন হওয়া দরকার। ধন্যবাদ আপনাকে।
জাটকা মাছ আমার খুবই প্রিয় একটি মাছ। জাটকা মাছ খেতে খুবই সুস্বাদু হয়। আপনি অনেক সুন্দর ভাবে আলু এবং করোলা দিয়া জাটকা মাছ তৈরি করেছেন। যা দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। এছাড়াও আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে রেসিপিটির পদ্ধতিতে তুলে ধরেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
অনেকের কাছে জাটকা ইলিশ মাছ খুবই পছন্দের। ধন্যবাদ আপনাকে।