রেসিপি 😋 কাঁচা আমের টক 🥭 ১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


GridArt_20220427_005425136.jpg


১৩বৈশাখী , ১৪২৮ বঙ্গাব্দ
২৬এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ
২৪রমজান, ১৪৪৩ হিজরী
মঙ্গলবার।
বসন্তকাল।


আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর রেসিপি পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


উপকরণ:
১. কাঁচা আম ৪ টি।
২. লবণ স্বাদমতো।
৩. হলুদের গুঁড়া।
৪. সয়াবিন তেল।
৫. পাচফোরন মসলা।
৬. আখের গুড়।
৭. চিনি।


🌼তাহলে চলুন শুরু করা যাক🌼


ধাপ-১

IMG_20220425_172056.jpg

  • প্রথমে আমগুলো সুন্দর করে সাইজ অনুযায়ী কেটে নিতে হবে তারপরে আম গুলো ধুয়ে নিতে হবে।

ধাপ-২

IMG_20220425_172757.jpg

  • তারপরে আমি পরিমাণমতো আখের গুড় এবং চিনি আলাদা করে রেখেছি।

ধাপ-৩

IMG_20220425_173454.jpg

  • তারপরে কড়াইতে পরিমাণমতো সয়াবিন তেল দিতে হবে। তেল গরম হয়ে গেলে পাচফোরন মসলা দিতে হবে।

ধাপ-৪

IMG_20220425_173540.jpg

  • তারপরে কেটে রাখা কাঁচা আম গুলো দিতে হবে এবং সঙ্গে হলুদের গুঁড়া দিতে হবে।

ধাপ-৫

IMG_20220425_173807.jpg

  • তারপরে ভাল ভাবে নাড়তে হবে যেন মসলা এবং তেল কাঁচা আমের সঙ্গে সুন্দর ভাবে মিশতে পারে।

ধাপ-৬

IMG_20220425_173853.jpg

  • তারপরে পরিমাণ মত পানি দিতে হবে কাঁচা আম গুলো সিদ্ধ হওয়ার জন্য।

ধাপ-৭

IMG_20220425_174711.jpg

  • কাঁচা আম গুলো সিদ্ধ হয়ে গেলে ভালোভাবে নাড়তে হবে যেন আমগুলো গলে যেতে পারে।

ধাপ-৮

IMG_20220425_174948.jpg

  • তারপরে আখের গুড় এবং চিনি দিতে হবে।তারপরে কিছু সময় জ্বলন্ত আগুনে রেখে দিতে হবে এবং মাঝে মাঝে নাড়তে হবে।

ধাপ-৯

IMG_20220425_175207.jpg

  • অবশেষে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। এখন শুধু পরিবেশনের পালা।

আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।



20201128165947_IMG_0479.jpg

আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

standard_Discord_Zip.gif

Sort:  
 4 years ago 

এ ধরনের খাবার খেতে আমার কাছে খুবই ভালো লাগে। যেকোনো ধরনের টক জাতীয় খাবার আমার খুব পছন্দের। কাঁচা আমের টক দেখতে খুবই লোভনীয় লাগছে। খেতে অনেক সুস্বাদু হবে আশা করি। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

অনেকেই আছে টক খেতে খুব পছন্দ করে। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আপনার রেসিপি দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। কাঁচা আমের টক রেসিপি খুব দুর্দান্ত হয়েছে । আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে প্রস্তুত প্রণালি উপস্থাপন করেছেন। দেখে খুব ভালো লাগলো। এত অসাধারন একটি রেসিপি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 4 years ago 

এ ধরনের খাবার দেখলে লোভ আর সামলানো যায় না। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

কাঁচা আমের টক দেখে তো লোভ সামলানো মুশকিল খেতে ইচ্ছা করছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 4 years ago 

ঠিক বলেছেন ভাই কাঁচা আমের টক দেখলে লোভ সামলানো মুশকিল। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

কাঁচা আম দিয়ে টক বানালে সেটি অনেক সুস্বাদু হয়ে থাকে। বিশেষ করে এই গরমের জন্য এটা খুবই উপকারী এবং মাঝেমধ্যে আমাদের ঘরেও কাঁচা আমের টক বানায়। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময়।

 4 years ago 

ঠিক বলেছেন আপনি ভাই কাঁচা আম দিয়ে টক বানালে সেটি অনেক সুস্বাদু হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

কাচা আমের টক রেসিপিটি আমরা সবাই খুব পছন্দ করি। কাচা আমার টক এই গরমে অনেক উপকারী। আপনি খুব চমৎকার করে কাচা আমের টক রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে মনে হচ্ছে কাচা আমের টক রেসিপিটি খেতে অনেক ভালো হবে। রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 4 years ago 

আপনার মত কাঁচা আমের টক আমারও খুব পছন্দের। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

জ্বিবে জল নিয়ে আশা রেসিপি শেয়ার করেছেন ভাইয়া, আপনার রেসিপি দেখেই জ্বিবে জল চলে এসেছে, কাঁচা আম সব সময় লোভনীয় হয়, আপনার উপস্থাপনা বেচ চমৎকার ছিলো, শুভকামনা রইলো ভাইয়া

 4 years ago 

জ্বিবে জল নিয়ে আশা রেসিপি শেয়ার করেছেন ভাইয়া।

আপনার কথাটি শুনে খুব মজা পেলাম।

 4 years ago 

কাঁচা আমের টক রেসিপি দেখে তো জিভে জল চলে আসলো ভাইয়া। কাঁচা আমের টক রেসিপি টা খেতে আমার খুবই ভালো লাগে আর আপনি খুব সুন্দর করে রেসিপিটি তৈরি করেছেন দেখে খুব খেতে ইচ্ছে করছে ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

আপনিও এইভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

কাঁচা আমের সুস্বাদু টক রেসিপি দেখে জিভে জল চলে আসলো। কাঁচা আমের এই সুস্বাদু রেসিপি আপনি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। অনেক সুস্বাদু মনে হচ্ছে।

 4 years ago 

কাঁচা আমের এই ধরনের খাবার খেতে খুবই সুস্বাদু লাগে। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

কমিউনিটির সকলের সুন্দর সুন্দর পোষ্টের মতো আপনার রেসিপি পোষ্ট অনেক সুন্দর এবং ইউনিক ছিল। কাঁচা আমের টক বানানোর পদ্ধতি গুলো শিখতে পারলাম আপনার রেসিপি পোস্ট দেখে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 4 years ago 

সবার মত আমিও একটু ইউনিক করার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

কাঁচা আম দেখলেই জিভে জল চলে আসে। বর্তমানে রমজান হওয়ার কারণে কাঁচা আম খাওয়া হয়নি। টক অনেক সুন্দর দেখাচ্ছে। অনেক সুন্দর ভাবে আপনি টক তৈরি করেছেন।

 4 years ago 

ঠিক বলেছেন আপনি কাঁচা আম দেখলে জিভে জল এমনিতেই চলে আসে। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 63427.77
ETH 1877.48
USDT 1.00
SBD 0.37