রেসিপি ঝাল ঝাল মুরগির মাংস ভুনা 🐔 ১০% লাজুক খ্যাকের জন্য
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।
২২শ্রাবণ , ১৪৩০ বঙ্গাব্দ
০৬আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭মহররম ১৪৪৫ হিজরী
রবিবার।
বর্ষাকাল।
আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর রেসিপি পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
উপকরণ:
১. মুরগির মাংস।
২. পেঁয়াজ ৬ টি।
৩. কাঁচা মরিচ ১১ টি।
৪. রসুন ২ টি।
৫. জিরা।
৬. গরম মসলা।
৭. তেজপাতা ২ টি।
৮. লবণ।
৯. সরিষার তেল।
১০. হলুদের গুঁড়া।
১১. শুকনো মরিচের গুঁড়া।
১২. ধনিয়া গুড়া।
১৩. আলু ২ টি।
- মুরগির মাংস গুলো আমি সাইজ অনুযায়ী কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি।
- প্রথমে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ গুলো ছোট ছোট করে কেটে নিব তারপর রসুনের খোসা আলাদা করে নিব। পরিমাণমতো জিরা,গরম মসলা এবং তেজপাতা নিয়েছি।
- প্রথমে আমি চুলার উপর কড়াই দিয়েছি এবং অপেক্ষা করতে হবে যত সময় কড়াই গরম না হয়।
- তারপরে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি মসলাগুলো দিয়েছি।
- মসলা ভালোভাবে কষাতে হবে যত সময় বাদামী রঙের না হয়।
- তারপরে আমি ধুয়ে রাখা মুরগির মাংস গুলো মসলার মধ্যে দিয়েছি।
- ভালোভাবে নাড়তে হবে যেন মসলা সঙ্গে মুরগির মাংস সুন্দর ভাবে মিশতে পারে।
- তারপর আমি আগেই ভেজে রাখা আলু গুলো দিয়েছি। আলুগুলো ভেজে নিলে খেতে অনেক মজা লাগে।
- তারপরে আবার ভালোভাবে নাড়তে হবে যেন মসলা এবং মাংসের সাথে আলুগুলো সুন্দরভাবে মিশতে পারে।
- ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিতে হবে। বেশি ঝোল রাখতে চাইলে বেশি পানি এবং অল্প ঝোল রাখতে চাইলে অল্প পানি।
- অবশেষে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। এখন শুধু পরিবেশনের পালা।
আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।
আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

এ জাতীয় মুরগির মাংস ভুনা খেতে বেশ ভালো লাগে, বিশেষ করে রুটির সাথে এই জাতীয় রেসিপি বেশি মানায়। খুব সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে মুরগির মাংসের ভুনা রেসিপি উপস্থাপন করেছেন মাংস রান্নার প্রক্রিয়া যে সমস্ত উপাদান গুলো ব্যবহার করতে হয়েছে সে সমস্ত উপাদানগুলোর তালিকা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন পোষ্টের মাঝে। রেসিপিটা দেখে বলতে পারি এক কথায় অল দ্যা বেস্ট।
ঠিকই বলেছেন আপনি মুরগির মাংস একটু ঝাল বেশি দিয়ে রুটির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে।
মুরগির মাংস ভুনা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত দুর্দান্ত ভাবে মুরগির মাংস ভুনা রান্না করেছেন। আপনার রন্ধন প্রক্রিয়া খুবই অসাধারণ হয়েছে । রান্নার সকল উপাদান সঠিক ভাবে প্রয়োগ করেছেন। এত চমৎকার রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমার মনে হয় মুরগির মাংস ভুনা খেতে সবাই খুব পছন্দ করে ধন্যবাদ আপনাকে।
মুরগির মাংস আমার অনেক ভালো লাগে ।আর ঝাল ঝাল করে মুরগির মাংস ভুনা করলে তো আর কোন কথাই নেই। আপনার রেসিপিটা দেখে জিভে জল চলে এসেছে ভাইয়া। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আমি চেষ্টা করি সবসময় সুন্দর ভাবে রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করার ধন্যবাদ আপনাকে।
ঝাল ঝাল মুরগির মাংস ভুনা খেতে আমি খুবই পছন্দ করি। এইতো একটু আগেই ঝাল ঝাল মুরগির মাংস ভুনা দিয়ে গরম গরম ভাত খেলাম। যাইহোক, এত সুন্দর ভাবে ঝাল ঝাল গরম মুরগির রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
মুরগির মাংস বানাতে যদি ঝাল বেশি না হয় তাহলে খেতে বেশি মজা লাগে না ধন্যবাদ আপনাকে।
ঝালের কোন কিছু খাবার আমি খেতে পারিনা। তারপরও ঝাল ঝাল খাবারগুলো খুবই টেস্টি হয়ে থাকে। আপনার করা ঝাল ঝাল মুরগির রেসিপি দেখে মনে হচ্ছে অনেক টেস্ট ও সুস্বাধু হয়েছে। সুন্দরভাবে প্রতিটি ধাপ ও বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। ঝাল ঝাল সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনি যতটা ঝাল ভেবেছেন অতটা না পরিমাণমতো। ধন্যবাদ আপনাকে।
ঝাল ঝাল মুরগির মাংস খেতে অনেক ভালো লাগে। আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে আরো বেশি মজার হয়। ভাইয়া আপনি অনেক সুন্দর করে মুরগির মাংসের এই মজার রেসিপি তৈরি করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
ঠিকই বলেছেন ঝাল ঝাল মুরগির মাংস খেতে ভীষণ ভালো লাগে ধন্যবাদ আপনাকে।
আজকে তো দেখছি আপনি খুবই লোভনীয় একটা রেসিপি পোষ্ট নিয়ে হাজির হয়েছেন। এভাবে ঝাল ঝাল মুরগির মাংসের ভুনা রেসিপি তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। আর আপনার তৈরি করা এই মুরগির মাংসের ভুনা রেসিপি টা দেখেই বুঝা যাচ্ছে খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছিল। যেকোনো রেসিপিতে যদি একটু ঝাল দেওয়া হয় তখন খেতে অনেক বেশি মজা লাগে। উপস্থাপনার মাধ্যমে এত সুন্দর করে রেসিপিটা ভাগ করে নিয়েছেন দেখে ভালো লাগলো।
ঠিকই বলেছেন একটু ঝাল বেশি দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে খুবই ভালো লাগে।
মুরগির মাংস খেতে আমি এমনিতে পছন্দ করি অনেক বেশি। আর মুরগির মাংসের এরকম লোভনীয় রেসিপি গুলো দেখলে আমার তো ইচ্ছে করে খেয়ে নিতে। আর মুরগির মাংসের এই ভুনা রেসিপি টা যদি হয় ঝাল ঝাল তাহলে তো একেবারেই কথা নেই। আজ আপনার রেসিপিটা দেখতেই অনেক বেশি সুস্বাদু এবং ইয়াম্মি মনে হচ্ছে আমার কাছে। সব মিলিয়ে উপস্থাপনা ও খুবই ভালো ছিল এবং পরিবেশনটাও অনেক সুন্দর করে করেছেন।
মুরগির মাংস আপনার মত আমিও খেতে খুবই পছন্দ করি।
মুরগির মাংস কম বেশি সবারি পছন্দ। আপনার মুরগির মাংস ভুনা অনেক ভালো হয়েছে। মুরগির মাংস আমার ও অনেক পছন্দ। ঝাল ঝাল মুরগির মাংস আমার কাছে খুব ভালো লাগে। আপনার উপস্থাপনা করাটা অনেক ভালো লাগলো। রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ঠিকই বলেছেন আপনি মুরগির মাংস কম বেশি সবাই খুবই পছন্দ করে।