🐟 আলু এবং কুমড়ো বড়ি দিয়ে রুই মাছের ঝোল🐟 ১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


IMG_20220206_232644.jpg


২৩মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ
০৬ফেব্রুয়ারী , ২০২২ খ্রিস্টাব্দ
০৪রজব, ১৪৪৩ হিজরী
রবিবার।
শীতকাল।


আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর রেসিপি পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি তৈরি করেছি রুই মাছের রেসিপি । আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


উপকরণ:
১. রুই মাছ
২. পেঁয়াজ ৪ টি
৩. আদা
৪. শুকনা মরিচ
৫. কাঁচামরিচ ৭ টি
৬. সরিষার তেল পরিমান মত
৭. লবণ স্বাদ মতো
৮. জিরা
৯. গরম মসলা


🌼তাহলে চলুন শুরু করা যাক🌼


🌸ধাপ-১🌸

20211225_170346.jpg

  • প্রথমে মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি।

🌸ধাপ-২🌸

20211225_170639.jpg

  • আলু গুলো সাইজ অনুযায়ী কেটে ধুয়ে রেখেছি এবং কিছু কুমড়া বড়ি।

🌸ধাপ-৩🌸

20211225_170653.jpg

  • পিয়াজ, শুকনা মরিচ, কাঁচা মরিচ এবং আদা কেটে রেখেছি।

🌸ধাপ-৪🌸

20211225_172201.jpg

  • তারপর করাইতে তেল দিয়ে মাছ গুলো সুন্দর করে ভেজে নিতে হবে।

🌸ধাপ-৫🌸

20211227_064336.jpg

  • মাছ ভাজা শেষ করে কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে কুমড়া বড়ি গুলো ভেজে নিয়েছি যাতে ভেঙে না যায়।

🌸ধাপ-৬🌸

20211227_064417.jpg

  • হলুদ লবণ এর সঙ্গে আলু গুলো ভালোভাবে মেখে হালকা করে ভেজে নিয়েছি।

🌸ধাপ-৭🌸

20211227_064459.jpg

  • তারপর করাইতে রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিতে হবে।

🌸ধাপ-৮🌸

20211227_064539.jpg

  • তেল গরম হয়ে গেলে প্রথমে কাঁচামরিচ গুলো দিতে হবে।

🌸ধাপ-৯🌸

20211227_064621.jpg

  • তারপর বেটে রাখা শুকনা মরিচ এবং পেঁয়াজ দিতে হবে।

🌸ধাপ-১০🌸

20211227_065746.jpg

  • মসলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আলু এবং কুমড়ো বড়ি দিতে হবে সাথে অল্প পরিমাণ পানি দিতে হবে আলু সিদ্ধ হওয়ার জন্য।

🌸ধাপ-১১🌸

20211227_065935.jpg

  • সবজি গুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে মাছ দিতে হবে।

🌸ধাপ-১২🌸

20211227_081051.jpg

  • অবশেষে হয়ে গেল আমার আলু কুমড়ো বড়ি দিয়ে রুই মাছের ঝোল।
    এখন শুধু পরিবেশনের পালা।

আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।



20201128165947_IMG_0479.jpg

আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

standard_Discord_Zip.gif

Sort:  
 4 years ago 

আলু এবং কুমড়ো বড়ি দিয়ে রুই মাছ রান্না করলে খুবই সুস্বাদু লাগে। আর কুমড়ো বড়ি যে কোন মাছের সাথে অন্য রকম একটা টেস্ট পাওয়া যায়। আপনার রেসিপিটি খুবই সুন্দরভাবে উপস্থাপন ও বর্ণনা করেছেন ।যা আমার কাছে বেশ ভালো লেগেছে। দেখে খুবই লোভনীয় লাগছে ।খেতেও সুস্বাদু হবে। এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য এবং আপনার জন্য শুভ কামনা রইলো

 4 years ago 

আলু এবং কুমড়ো বড়ি দিয়ে রুই মাছের ঝোল রেসিপি দেখে তো খেতে ইচ্ছা করছে ভাই আমিও শিখে নিলাম বাসায় তৈরী করবো। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন দেখে অনেক ভালো লাগলো এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো

 4 years ago 

জি ভাই খেতে অনেক সুস্বাদু ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ

 4 years ago 

আলু আর কুমড়ো বড়ি দিয়ে রুই মাছের অনেক সুন্দর একটা রেসিপি তৈরি করলেন। আপনার তৈরি করার রেসিপি টা দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। আমার তো খুব লোভ হচ্ছে আপনার এত সুন্দর একটা রেসিপি দেখে 😋😋 পুরো রেসিপি টা খুবই লোভনীয় দেখাচ্ছেন। আপনি অসাধারণ ভাবে তৈরি করলেন পরোটা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗

 4 years ago 

ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনার জন্য শুভকামনা রইল

 4 years ago 

রুই মাছের খুব লোভনীয় কি রেসিপি প্রস্তুত করেছেন কালার টা দারুণ ফুটেছে খেতে মনে হচ্ছে ভারী সুস্বাদু হবে।।
ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

 4 years ago 

হ্যাঁ ভাই খেতে অনেক সুস্বাদু ছিল আপনি একদিন বাসায় ট্রাই করে দেখবেন ধন্যবাদ আপনাকে এবং আপনার জন্য শুভকামনা রইল

 4 years ago 

ভাই রুই মাছের নাম শুনলেই জিহ্বায় জল চলে আসে।আলু আর কুমড়ার রেসিপি দেখে মনে হচ্ছে রেসিপি টি অনেক সুস্বাদু হয়েছে। সম্ভব হলে একটু টেস্ট করে দেখতাম। লোভনীয় রেসিপি টি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনার জন্য শুভকামনা রইল

 4 years ago 

ভালোবাসা অবিরাম ভাইজান 💚

 4 years ago 

আলু এবং কুমরো দিয়ে রুই মাছের খুব লোভনীয় একটি রেসিপি করেছেন।খুব দারুন হয়েছে গুছিয়ে করেছেন ধাপ গুলো।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে

 4 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আলু ও কুমড়ো বড়ি দিয়ে আপনি অসাধারণ ভাবে রুই মাছের রেসিপি তৈরি করেছেন। আমার কাছে আপনার রেসিপি অনেক ভালো লেগেছে। আপনার রুই। মাছের রেসিপি দেখে লোভ লেগে যাচ্ছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে

 4 years ago 

আলু কুমড়ো বড়ি দিয়ে রুই মাছের রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। তাই বারবার খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুস্বাদু রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করলেন। আপনার জন্য শুভকামনা।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে

 4 years ago 

ওয়াও আপনি অনেক সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রেসিপিটি দেখে জিভে জল চলে আসছে। আপনি খুব সুন্দর ভাবে রান্না পদ্ধতি টা আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনার জন্য শুভকামনা রইল

 4 years ago 

সবার কুমড়ো বড়ির রেসিপি দেখলে আমারও খেতে ইচ্ছা করে। কিন্তু কুমড়ো বড়ি আমি কখনো খাইনি। আপনার কুমড়ো বড়ি দিয়ে রুই মাছের রেসিপি দেখে মনে হচ্ছে যে খুবই মজাদার হয়েছে। আর থাকা গেলো না। একবার এই বড়ি দিয়ে মাছ খেয়ে দেখতে হবে। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 4 years ago 

হ্যাঁ একদিন খেয়ে দেখবেন অনেক সুস্বাদু। ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61668.19
ETH 1699.52
USDT 1.00
SBD 0.38