"আমার ফটোগ্রাফি পর্ব - ৫১ \\ ৭ টি ছবি নিয়ে একটি অ্যালবাম \\ ১০% লাজুক খ্যাকের জন্য
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।
০৫ভাদ্র , ১৪৩০ বঙ্গাব্দ
২০আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ
০৪সফর ১৪৪৫ হিজরী
রবিবার।
শরৎকাল।
আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম।
Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
- নীল আকাশের নিচে লাল মেঘের দৃশ্য। শেষ বিকেলের দিকে যখন সূর্য অস্ত যেতে যায় তখন এমন দৃশ্য দেখা যায়। লাল সূর্য মামার আলতো ছোঁয়া পেয়ে মেঘগুলো এমন দৃশ্য ধারণ করে। শেষ বিকেলের দিকের এমন দৃশ্য আমার কাছে খুবই ভালো লাগে ।আমার মনে হয় কমবেশি সবার কাছে এমন দৃশ্য পছন্দ করে। লাল মেঘের দৃশ্যগুলো সব থেকে ভালো উপভোগ করা যায় নদীর পারে গেলে কারণ লাল মেঘের সঙ্গে নদীর পানিটাও লালচে রংয়ের হয়ে যায়।
Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
- এই ফটোগ্রাফিটি করেছিলাম আমি গরমের সময় যখন দুপুরবেলা টক মুগে রোদ থাকে। আমার ফোনে এই ফটোটি দেখে গরমের কথা মনে পড়ে গেল এইজন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করলে মন্দ হয় না। সব থেকে বেশি ভালো লাগে যখন অনেক গরম থাকে তখন মনে হয় কবে যে শীত আসবে আর এখন শীত আসাতে মনে হয় কবে যে গরম আসবে।
Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
- বিকেলের সুন্দর মুহূর্ত আর গোধূলি সন্ধ্যা এই দুটো সময়ে উপভোগ করতে কেনা পছন্দ করে। এই দারুন সময় গুলো মাঝে মাঝে উপভোগ করে থাকি। সেটা যদি হয় নদীর ধারে রক্তিম সূর্যের দৃশ্য তাহলে এই সুন্দর মতো উপভোগ খুবই ভালো লাগে, সূর্যাস্তের মুহূর্তটি এতটাই সুন্দর যেটা সবার কাছেই অনেক ভালো লাগে।
Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
- সন্ধ্যাকালীন সময়ের একটি দৃশ্য। সন্ধ্যার সময় আকাশের দৃশ্যগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে কিছু কিছু স্থানে আকাশ নীল থাকে এবং কিছু কিছু স্থানে আকাশ লাল হয়ে থাকে। এমন দৃশ্য আমার মনে হয় কম বেশি সবাই পছন্দ করে। সন্ধ্যার সময় যখন আকাশের রং লাল হয়ে থাকে তখন গাছগুলো মনে হয় ছায়া হয়ে আছে। আশা করি আমার এই ফটোগ্রাফিটি আপনাদের কাছে ভালো লেগেছে।
Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
- নদীতে পাঠানো মুহূর্তগুলো অনেক সুন্দর হয় বিশেষ করে বর্ষাকালীন সময় নদীতে বর্জন পানি থাকে নদীর পাড়ের মানুষের জীবনযাত্রা এবং তাদের সুন্দর মুহূর্ত গুলো উপভোগ করতে খুবই ভালো লাগে তার পাশাপাশি প্রকৃতির সৌন্দর্য নতুন রূপে সেজে ওঠে সেই দৃশ্যমান দৃশ্যগুলো কেনা উপভোগ করতে পছন্দ করে।
Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
- বিকেলের সুন্দর মুহূর্ত আর গোধূলি সন্ধ্যা এই দুটো সময়ে উপভোগ করতে কেনা পছন্দ করে। এই দারুন সময় গুলো মাঝে মাঝে উপভোগ করে থাকি। সেটা যদি হয় নদীর ধারে রক্তিম সূর্যের দৃশ্য তাহলে এই সুন্দর মতো উপভোগ খুবই ভালো লাগে, সূর্যাস্তের মুহূর্তটি এতটাই সুন্দর যেটা সবার কাছেই অনেক ভালো লাগে।
Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
- পুকুরে জেলেরা মাছ ধরছে যারা একমাত্র গ্রামে থাকে তারাই এসব দৃশ্য দেখতে পারে আর না হলে টিভিতে দেখতে হবে। পুকুরে মাছ ধরা দেখতে আমার খুব ভালো লাগে বিশেষ করে জাল যখন ওঠানো হয় তখন মাছগুলো খুব লাফালাফি করে আমার মনে হয় সবার কাছেই এই দৃশ্যটি খুবই ভালো লাগে। আমার মনে হয় সবার কাছে বেশি ভালো লাগে বড়শি দিয়ে পুকুরে মাছ ধরতে। পুকুরের মাছ ধরার দৃশ্যর ফটোগ্রাফিটি আপনাদের কাছে ভালো লেগেছে আশা করি।
আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।
আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

গ্রামীণ পরিবেশের বিভিন্ন জায়গার অপরূপ সৌন্দর্য গুলো দেখতে কতই না ভালো লাগে। এই সৌন্দর্য কখনো ভুলে থাকা যায় না মন ছুটে যায় প্রকৃতির পানে। যেমনটা আপনি খুব সুন্দর ভাবে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফটোগ্রাফি করেছেন প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ছিল।
আপনার ফটোগ্রাফি গুলো সব সময়ই অসাধারণ হয়।কারণ আপনি গ্রামীণ পরিবেশের বিভিন্ন জায়গার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেন, আমাদেরকে মুগ্ধ করে তোলে। আজকে শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফ হয়েছিল দেখার মত। বিশেষ করে গোধূলি লগ্নের ফটোগ্রাফিটি আমার অনেক ভালো লেগেছে।
প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে। আপনার ফটোগ্রাফির দৃশ্য গুলো দেখতে অসাধারন লাগতেছে। এধরনের ফটোগ্রাফি গুলো দেখলে অটোমেটিক মন ভালো হয়ে যায়। সব গুলো ফটোগ্রাফি দারুন এসেছে। আপনার ফটোগ্রাফি বরাবরই ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
ভাই আপনি আজকে আমাদের মাঝে সাতটি ছবি নিয়ে অ্যালবাম তৈরি করে দারুণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখলে সত্যি আমার মনে প্রাণ জুড়ে যাচ্ছে। এমনিতে নদীর পাড়ের ফটোগ্রাফি গুলো দেখলে সত্যি বেশ ভালো লাগে ভাই। পুকুরে যখন জেলেরা মাছ ধরছিল সেই সময় আপনি অনেক সুন্দর একটি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দারুন লেগেছে ভাই ফটোগ্রাফিটি দেখতে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনি প্রতিনিয়তই খুব সুন্দর সুন্দর আলোকচিত্র আমাদের মাঝে উপস্থাপন করেন।
আজকের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল বিশেষ করে মাছ ধরার দৃশ্য সব থেকে বেশি ভালো লাগলো।
দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। পানির মধ্যে লাল মেঘের দৃশ্য এবং পুকুরের মধ্যে মাছ ধরার দৃশ্য আমার কাছে খুবই ভালো লেগেছে।
প্রাকৃতিক সৌন্দর্যের কিছু ফটোগ্রাফি আজ আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন।প্রকৃতি বিভিন্ন সময় বিভিন্ন রূপে রূপান্তরিত হয়।সে সময় গুলো উপভোগ করতে খুবই মজা লাগে। জেলেদের মাছ ধরা ও প্রাকৃতিক কিছু সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন এবং অনেক সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। আশা করছি সময়টা খুবই সুন্দর ভাবে উপভোগ করেছেনকে শুভকামনা রইল আপনার জন্য।
ভাইয়া আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফটোগ্রাফি গুলো দেখে চোখ ফেরাতে পারছি না। অনেক সুন্দর লাগছে দেখতে। সত্যি ভাইয়া আপনি কিন্তু দারুন ফটোগ্রাফি করেছেন। দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।