🥚 ডিম ভুনার রেসিপি 🥚// ১০% লাজুক খ্যাকের জন্য
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।
২৮মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ
১১ফেব্রুয়ারী , ২০২২ খ্রিস্টাব্দ
০৮রজব, ১৪৪৩ হিজরী
শুক্রবার
শীতকাল।
আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম।
উপকরণ:
১. মুরগির ডিম চারটি
২. পেঁয়াজ ৭ টি।
৩. আদাবাটা ২ টেবিল-চামচ।
৪. মরিচ গুঁড়া দেড় টেবিল-চামচ।
৫. কাঁচামরিচ ৫ টি।
৬. সয়াবিন তেল পরিমানমতো।
৭. লবণ স্বাদ মতো।
৮. জিরা।
৯. গরম মসলা
- প্রথমে চারটি মুরগির ডিম নিয়েছি।
- তারপরে পিয়াজ, রসুন, কাঁচামরিচ, তেজপাতা, শুকনা মরিচ, জিরা, গরম মসলা নিয়েছি।
- কড়াইতে পানিতে ডিম সিদ্ধ করার জন্য দিয়েছি।
- ডিম সিদ্ধ করা হয়ে গেলে ডিমের খোসা গুলো আলাদা করেছি।
- তারপরে ডিমের সঙ্গে লবণ এবং হলুদ মাখিয়ে হালকা করে তেলে ভাজতে হবে।
- ডিম তেলে ভাজা হয়ে গেছে।
- তারপরে কড়াইতে পরিমান মত তেল দিয়ে মসলাগুলো দিতে হবে।
- তারপরে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি।
- তারপরে মসলা গুলো ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণমতো পানি দিয়ে ডিম দিয়ে দিতে হবে।
- অবশেষে তৈরি হয়ে গেল আমার ডিম ভুনার রেসিপি এখন শুধু পরিবেশনের পালা।
আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।
আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

ভাই ব্যাচেলারের প্রিয় রেসিপি শেয়ার করেছেন দেখছি। খুব সহজেই মজাদার একটি রেসিপি তৈরি করতে গেলে ডিমের কথা আপনাকে ভাবতেই হবে। মজাদার ডিম রান্না রেসিপি উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
ঠিক বলেছেন ভাই ব্যাচেলারের প্রিয় রেসিপি। ধন্যবাদ আপনাকে
আগে খুবই ডিম ভুনা খেতাম, ঠিক আপনার মত করে বানিয়ে। আমার খুবই ভালো লাগে এভাবে ডিম ভুনা করে খেতে। আপনার ডিম ভুনা রেসিপি টিও দেখে বুঝা যাচ্ছে খেতে খুবই মজার হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ আপনাকে
ডিম ভুনার রেসিপি দারুন হয়েছে এভাবে রান্না করে খেতে অনেক মজা। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন দেখে অনেক ভালো লাগলো এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
ধন্যবাদ আপনাকে
এমন একটি খাদ্য যা সব ধরনের খাওয়া যায়। ডিম ভুনা আমার অনেক প্রিয় একটি খাবার ।আপনার রেসিপি দেখে জিভে জল চলে আসছে। দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে ।আপনি আপনার রান্নার পদ্ধতিটা ধাপে ধাপে আমাদের মাঝে সুন্দর উপস্থাপন করেছেন ।শুভকামনা রইল আপনার জন্য
ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য
ডিম ভুনা রেসিপি অনেক সহজ একটি রেসিপি। আমি মনে করি এটা সবার জেনে রাখা উচিত, কারণ মাঝে মাঝেই আমাদের রান্নার কিছু থাকে না। তখন চটপট আমরা ডিম ভুনা করে খেয়ে নিতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে
ডিম ভুনার অনেক মজাদার এবং লোভনীয় একটি রেসিপি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার এই ডিম ভুনার রেসিপি টা দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। ডিম ভুনা বরাবরই আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। ধন্যবাদ আপনাকে এরকম একটি মজাদার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে ভাই এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য
ডিমের এরকম ভুনা রেসিপি আমার কাছে খুব ভালো লাগে। বেশ মজাদার ও সুস্বাদু হয়। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি রেসিপি খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য
ডিম ভুনা আমার খুবই পছন্দের একটি খাবার। গরম গরম সাদা ভাতের সাথে ডিম ভুনা খেতে খুব মজা লাগে আমার কাছে। খুবই সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য