রেসিপি আলু দিয়ে দেশি মুরগির মাংসের ঝোল 🐓 ১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


GridArt_20220906_143010268.jpg


২২ভাদ্র , ১৪২৯ বঙ্গাব্দ
০৬সেপ্টেম্বর , ২০২২ খ্রিস্টাব্দ
৯সফর , ১৪৪৩ হিজরী
মঙ্গলবার।
শরৎকাল ।


আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর রেসিপি পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


উপকরণ:
১. দেশি মুরগির মাংস।
২. আলু ৩ টি।
৩. পেঁয়াজ ৬ টি।
৪. কাঁচা মরিচ ১১ টি।
৫. রসুন ৩ টি।
৬. তেজপাতা ২টি।
৭. জিরা।
৮. গরম মসলা।
৯. লবণ।
১০. সরিষার তেল।
১১. হলুদ গুঁড়া।
১২. শুকনো মরিচের গুঁড়া।
১৩. ধনিয়া গুড়া।


তাহলে চলুন শুরু করা যাক


ধাপ-১

IMG_20220831_164419.jpg

  • প্রথমে আমি কাঁচা মরিচ এবং পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এবং রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি।

ধাপ-২

IMG_20220831_164900.jpg

  • তারপরে আমি মুরগির মাংসগুলো সাইজ অনুযায়ী কেটে ধুয়ে নিয়েছি এবং আলু গুলো।

ধাপ-৩

IMG_20220831_170130.jpg

  • আলু গুলো ভেজে নেয়ার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি।

ধাপ-৪

IMG_20220831_170231.jpg

  • তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি আলুগুলো সুন্দর ভেজে নিয়েছি।

ধাপ-৫

IMG_20220831_170846.jpg

  • আলুগুলো ভাজা হয়ে গেলে আমি করাইতে আর একটু তেল দিয়ে পরিমাণ মতো মসলাগুলো দিয়েছি।

ধাপ-৬

IMG_20220831_171057.jpg

  • মসলাগুলো ভালোভাবে নাড়তে হবে যতসময় বাদামি রঙের না হয়।

ধাপ-৭

IMG_20220831_171702.jpg

  • মসলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি মাংসগুলো এবং আলু গুলো দিয়েছি।

ধাপ-৮

IMG_20220831_171745.jpg

  • মাংসগুলো ভালোভাবে নাড়তে হবে যেন সুন্দরভাবে মশলার সঙ্গে মিশতে পারে।

ধাপ-৯

IMG_20220831_172749.jpg

  • তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। বেশি ঝোল রাখতে চাইলে বেশি পানি দিতে হবে এবং কম ঝোল রাখতে চাইলে অল্প পানি দিতে হবে।

ধাপ-১০

IMG_20220831_215628.jpg

  • অবশেষে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি এখন শুধু পরিবেশনের পালা।

আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।



20201128165947_IMG_0479.jpg

আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

standard_Discord_Zip.gif

Sort:  
 4 years ago 

দেশি মুরগির মাংস রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। দেশি মুরগির মাংস খাওয়া মজাটাই আলাদা। আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। মাংসের সাথে আলু ব্যবহার করলে ওই আলুগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 4 years ago 

দেশি মুরগির মাংস বরাবরই আমার খুবই ফেভারিট।। আপনি আলো দিয়ে খুব লোভনীয় ভাবে রেসিপিটি প্রস্তুত করেছেন দেখে জিভে জল সামলানো মুশকিল।। খেতে নিশ্চয়ই খুব মজা হয়েছিল প্রস্তুত প্রণালী খুব সুন্দরভাবে তুলে ধরেছেন শুভকামনা থাকলো আপনার জন্য

 4 years ago 

ভাই আপনি তো আজকে আমাদের মাঝে লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন আলু দিয়ে দেশি মুরগির মাংস রান্না রেসিপি। রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ দারুন হবে ভাইয়া। প্রথমে আপনি আলুগুলো তেলে দিয়ে ভেজে নিয়েছিলেন কিন্তু আমরা মাংস রান্না করলে এগুলো প্রথমে এমন ভাবে ভেজে নি না আলু গুলো মাংস রান্না করে মাংসের মধ্যে একটু সিদ্ধ করে দিয়ে দিই আপনার রান্না দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে।

 4 years ago 

দেশি মুরগির মাংস খাওয়ার মজাই আলাদা ।আমাদের বেশ কয়েকটি মুরগি আছে। সেগুলো ডিম দেয় । ডিম থেকে বাচ্চা ফোটে। সেগুলো আমরাই লালন-পালন করি এবং একটু বড় হলে আমরাই খেয়ে ফেলি । তো দেশি মুরগি খাওয়ার মজা আর বয়লার মুরগী খাওয়ার মজা এক না। আপনার দেশি মুরগির রেসিপিটি খুব সুন্দর হয়েছে এবং সুস্বাদু লাগছে। প্রতিটি ধাপ আপনি যত্নের সহিত উপস্থাপন করেছেন।
ধন্যবাদ ভাই আপনাকে।

 4 years ago (edited)

দেশি মুরগির মাংস খেতে অনেক ভালো লাগে,তার মধ্যে আপনি কাঁচামরিচ ও আলু দিয়েছেন এতে করে তরকারির স্বাদ আরও অনেক বেড়ে গেছে। মাংসের আলু খেতে খুবই মজা লাগে। ধন্যবাদ ভাইয়া সুন্দর রেসিপি টি শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনার দেশি মুরগির মাংস দেখে আমার রান্না করা দেশি মুরগি মাংসের কথা মনে পড়ে গেল ।কারণ আমি আজকে দেশি মুরগির মাংস খেয়েছি তবে আমি আলু ব্যবহার করিনি আলু দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। আপনি খুবই চমৎকারভাবে দেশের মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছেন ধন্যবাদ।

 4 years ago 

আলু দিয়ে দেশি মুরগির মাংসের ঝোল অত্যন্ত সৃষ্টি হয়ে থাকে। আপনার রেসিপিটির ধাপগুলো অনেক সুন্দর ভাবে করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

ভাইয়া আলু দিয়ে দেশি মুরগির মাংস রান্না করেছেন দেখেই বেশ ভাল লেগেছে।আপনার রেসিপি আমার খুব পছন্দ হয়েছে।তাছাড়া আপনি কাঁচা মরিচ দিয়ে রান্না করেছেন স্বাদ আরও দ্বিগুন হবে।

 4 years ago 

দেশি মুরগির মাংসের ঝোল রেসিপি দেখে জিভে জল চলে এলো ভাইয়া। আপনি অনেক লোভনীয় রেসিপি শেয়ার করেছেন। রেসিপি তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64599.23
ETH 1911.76
USDT 1.00
SBD 0.37