অবশেষে রিপনের আগমন
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।
আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম।
সুমনের অসুস্থতার কারণে রিপন সুমনের সঙ্গেই ঢাকা গিয়েছিল এবং অঙ্কন ও রাহুল ঢাকাতেই ছিল। এজন্য একা একা ঘোরাফেরা করতে আমার ভালো লাগছিল না। এলাকায় অবশ্য রায়হান ও রাজু ছিল। রায়হান এলাকায় থাকা আর না থাকা একই কথায় ছিল কয়েকদিন আগে কারণ ওর পারিবারিক ব্যবসার কাজ নিয়ে খুবই ব্যস্ত ছিল আর এদিকে রাজু ফ্যামিলির কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিল। এজন্য আমি নিজে খুবই একাকীত্ব বোধ করছিলাম। আমি প্রায় প্রতিদিনই রিপনকে ফোন দিতাম কবে আসবা ওরা সবাই তো অনেক ব্যস্ত তুমি ছাড়া কাজ হচ্ছে না সময় খুবই বড় হয়ে গেছে পার হতে চাচ্ছেন। রিপন আমাকে বলল ভাই কালকে আসবো রেল স্টেশন ব্যান্ড পার্টি ব্যবস্থা করুন এতদিন পরে বাড়ি আসছি বলে কথা। তো আমিও তখন বললাম ঠিক আছে তোমাকে রিসিভ করার জন্য আমরা অবশ্যই রেলওয়ে স্টেশনে যাব। পরের দিন বিকেল তিনটার দিকে আমি রাজুকে কল দিলাম বললাম তুমি কি ফ্রি আছো রাজু বলল হ্যাঁ ভাই আমি আজকে ফ্রি আছি। কিছু সময় পর দেখি রায়হান ও হাজির। তারপরে আমি রাজু আর রায়হান চলে গেলাম সুমনের বাসায়। কারণ অপারেশনের পর ওর বাইকে ওঠা নিষেধ ওর প্রায় সবসময়ই শুয়ে বসেই থাকতে হয়। আমি তো জানি চঞ্চল ঘুরে বেড়ানো ছেলে হঠাৎ করে ঘর বন্দী হলে কেমনটা লাগে। ওর ব্যাপারটা আমি বুঝেছিলাম এজন্য ওর যেন একাকীত্ব বোধ না হয়। সেজন্য প্রায় প্রতিদিনই ওর সাথে আড্ডা দেয়ার জন্য ওর বাসায় যাই। কখনো ওর বাসায় আড্ডা দেয়া হয় আবার কখনো বাসার পাশেই একটি পিচ ঢালাই দেয়া সরু রাস্তা আছে ওখানেই আড্ডা দিই। তারপর আমরা তিনজন ওর বাসায় গিয়ে কিছু সময় আড্ডা দিলাম। হঠাৎ করে ওর এক চাচাতো ভাই একটি কাজের ব্যাপারে ওর কাছে আসলো এই জন্য আর বেশি সময় আমরা আড্ডা দিতে পারিনি।
Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
তারপরে সময় কিভাবে পার করব বুঝতেছিলাম না কারণ তখন বাজে মাত্র পাঁচটা আর রিপনের ট্রেন আস্তে সময় লাগবে সাতটা সাড়ে সাতটার দিকে। তারপরেও আমি রাজুয়ার রায়হান কে বললাম চলো আমরা আস্তে আস্তে রেলওয়ে স্টেশনের দিকে যেতে থাকি। স্টেশনে বসে কিছু সময় আড্ডা দেয়া যাবে এবং চা খাওয়া হবে। তারপরে আমরা প্রায় দেড় ঘন্টা মতো আড্ডা দেই এবং চা খাই। তারপরে চলে আসে বেনাপোল এক্সপ্রেস ট্রেন। দেখি আমাদের রিপন সাহেব ঘুম থেকে উঠেই বোধহয় চলে আসছে। কারণ সে ট্রেনের মধ্যে ঘুমাতে ঘুমাতে আসছে। আসার পর ও জট করে একটি চায়ের অর্ডার দিল এবং চাটা খেলো। ও একটা কথা বলতে তো ভুলেই গেছি রিপনের সাথে আমার একটি ডিল ছিল। আমরা ওর রেলওয়ে স্টেশনে রিসিভ করতে যাব কিন্তু আমরা যা খেতে চাইবো তাই ওকে খাওয়াতে হবে এবং বিল ও পেমেন্ট করবে। যেই কথা সেই কাজ আমরা চলে গেলাম ভাবির হোটেল এন্ড রেস্টুরেন্টে। ওইখানে আবার কালা ভুনা এবং সাদা ভাত অনেক বিখ্যাত। আমরা মাঝে মাঝেই দশটা এগারোটা বারোটার দিকে চলে যাই ওখানে খাওয়ার উদ্দেশ্যে। অনেকদিন যা হয় না এই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম ওখানেই যাব। তারপরে আমরা ভাবির হোটেল এন্ড রেস্টুরেন্টে গিয়ে ভরপুর খাওয়া দাওয়া শেষ করে। ওইখানে আবার কিছু সময় আড্ডা দেই।
Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
তারপরে আমরা রওনা দেই বাড়ির উদ্দেশ্যে। আসার সময় মাঝপথ নাই পেতে বৃষ্টি শুরু হয়ে গেল। এমনিতেই তাড়াহুড়া করছিলাম তাড়াতাড়ি বাড়ি আসার জন্য তারপরে আবার বৃষ্টি খুব মুশকিলে পড়ে গেলাম। একটি দোকানের সামনে কিছু সময় দাঁড়িয়ে থাকলাম বৃষ্টি কুমার জন্য কিন্তু বৃষ্টির কুমার কোনো লক্ষণই নেই। তারপরে চিন্তা করলাম এই বৃষ্টির কুমার অপেক্ষায় থাকলে চলবে না এভাবেই রওনা দিতে হবে। বাড়ি এসে দেখি একদম ভিজে গেছি তাড়াহুড়া করে তোয়াল দিয়ে মাথা মুছে নিলাম। কারণ এই বৃষ্টিতে নাকি খুব ঠান্ডা লাগে। এটাই ছিল আমাদের রিপন সাহেবের রেলওয়ে স্টেশন থেকে রিসিভ করার গল্প। আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই রইল।
আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।
আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

https://x.com/AshikurShohag/status/1913598497808588992?t=4x3Qnd3q0-XgB4cyHMuQrg&s=19
https://x.com/AshikurShohag/status/1913599026936644094?t=JET3RHGAdzI6ptCH1XOODA&s=19
https://x.com/AshikurShohag/status/1913599920470397422?t=MM0aeSaQMaJwRN3Xan9p-g&s=19
https://x.com/AshikurShohag/status/1913600274268373025?t=qun8-ndcQ_j0QkxmsMZZzg&s=19