😍😍অবসরে লুডু খেলা(১০%পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊😍😍
- ২৭মাঘ
- ১৪২৮ বঙ্গাব্দ।
- বৃহস্পতিবার
- অবসরে লুডু খেলা
হেলো বন্ধুরা
সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি বন্ধুরা চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে আমার আজকের ব্লগে থাকছে অবসরে ভাই ব্রাদার দের সাথে লুডু খেলা।তাহলে চলুন শুরু করা যাক।
লুডু খেলার মুহুর্ত এর কিছু ছবি
গ্রাম হোক বা শহর বৃষ্টির সময়ে সব থেকে বেশি যে খেলাটি খেলতে আমরা পছন্দ করি তা হলো লুডু হ্যা বন্ধুরা লুডু আমাদের সবারই পছন্দের একটি খেলা।এই খেলাতে কপাল এবং চালাকি দুটোই প্রয়োজন। খেলাটিতে বেশি যেটা দরকার তা হলো ছক্কা।এক ছক্কার জন্য অধির আগ্রহে বসে থাকি আমরা আর ছক্কা পড়লেই মুখে অটোমেটিক চলে আসে মুচকি হাসি।
আমি যেহেতু গ্রামের আর ছোট থেকেই লুডুতে পারদর্শী কারণ ছোট বেলা থেকেই খেলাটি খেলি আমার বন্ধুরা সবাই আমাকে নিতে চাইনা বলে আমি নাকি চালাকি করি আসলে চালাকি বলতে যে পাশে ছক্কা থাকে সেই পাশ করে চাল দিলে মাঝে মধ্যে দ্রুত ছক্কা পরে এটাই হলো চালাকি অর্থাৎ নাম্বার দেখে চাল দেওয়া।এটা আমি খুব ভালো করতে পারি তাই লুডুতে আমাকে হারানো অতো সোজা না।
আজকে সকাল থেকে দুপুর অবদি এক টানা বৃষ্টি ছিল আর আমিও ছিলাম খুবই অসুস্থ সারাদিন বাসায় শুয়ে শুয়ে।আমার বাড়ির আশ-পাশের ভাই ব্রাদার রা আসলো লুডুর কোর্ট নিয়ে।বাসার সামনেই বসে পরলাম।সময় কাটার সাথে দারুন মুহুর্ত থাকে এই খেলার মধ্যে।খেলার মাঝে যখন ছক্কা পরে না অথচ আপনার সাথে থাকা অন্যদের পরছে তখন এর অনুভুতি আসলে বোঝানো যায় না খুব খারাপ লাগে।
আজকের খেলার মুহুর্ত টি দারুন ছিল আগে আমরা গুটী খাওয়া নিয়ে ঝগরা এবং এক পর্যায় মারামারি হয়ে যেতো পরে সেটা আবার ঠিক হতো তবে আজকে কোনো ঝামেলা ছাড়াই আমি দুইবার প্রথম হয়েছিলাম আজকের খেলাতে।অসাধারন মুহুর্ত অসাধারন দিন বৃষ্টির মধ্যে সময় কাটানোর দারুন উপায়।
আশা করছি আমার পোস্টি আপনাদের ভালো লাগবে আপনাদের সাথে আবারো দেখা হবে নতুন কোনো পোস্টে।ধন্যবাদ সবাইকে
| সমস্ত ছবির | তথ্য |
|---|---|
| লোকেশন | বাংলাদেশ |
| ক্যামেরা | অপু এ৫এস |
| ক্যামেরাম্যান | @ashik333 |
| w3words | https://w3w.co/regulated.plods.airborne |
আপনার পোষ্টটি দেখে আমার বন্ধুদের কথা মনে পড়ে গেল আমরা সবাই মিলে অনেক হাসি আনন্দ এবং দুষ্টামির সাথে লুডু খেলতাম। কিন্তু আর এখন খেলা হয় না।অনেক বন্ধুই বাইরে চলে গেছে শুধু আমি রয়ে গেছি দেশে। লুডু খেলার মাধ্যমে আপনার খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করছেন । আপনাদের এই বন্ধুত্ব সারা জীবন অটুট থাকুক। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।
আমরাও এক সমায় আপনার মতো অবসর সমায়ে লুডু খেলতাম।
আসলে বন্ধু বান্ধব মিলে লুডু খেলতে খুবই ভালো লাগে। আর বিশেষ করে বৃষ্টির সমায় লুডু খেলতে আরও ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মাঝে এতো সুন্দর একটা খেলার কথা শেয়ার করার জন্য।
বন্ধুরা মিলে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন তা দেখে বোঝা যাচ্ছে। লুডু খেলা আমারো খুবই পছন্দ। কিন্তু বর্তমানে আমরা বাস্তবে এভাবে খেলার সুযোগ এবং সময় হয়ে ওঠে না মোবাইলে খেলতে হয় অনেক সময়। আমাদের বন্ধুদের সাথে আরো দুটো মুহুর্ত কাটানোর এই ছবিগুলো দেখে খুবই খুশি হলাম ভাইয়া। শুভকামনা রইল আপনাদের জন্য।
আপনার পোস্ট দেখে আমারো আমার বন্ধুদের সাথে লুডু খেলার কথা মনে পড়ছে। আমরা বন্ধুরা মিলে একসাথে মোবাইল ফোনে লুডু খেলা খেলতাম। আপনি অনেক মজা করে আপনার বন্ধুদের সাথে লুডু খেলা খেলছেন। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।