ইউটিউব গ্রামে ঘুরাঘুরি -(পর্ব ২)(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊🦊

in আমার বাংলা ব্লগ3 years ago

হেলো বন্ধুরা


IMG20230205104530.jpg

সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে ইউটিউব গ্রামে ঘুরাঘুরির ২য় পর্ব আশা করি আপনাদের ভাল লাগবে।চলুন তাহলে শুরু করি আমার আজকের ব্লগ।


IMG20230205105131.jpg

IMG20230205105528.jpg

IMG20230205104152.jpg

শুরু করি তাহলে গত পর্বে আমি ইউটিউব গ্রামে কিভাবে আসবেন সেই বিষয়ে বলেছিলান আজ ভেতরের পরিবেশ নিয়ে কথা বলি চলুন।ভেতরে ঢুকেই চোখে পরবে সবুজে ঘেরা ফুলের বাগিচা। পাশেই থাকবে একটা রেস্টুরেন্ট। আমার এক বন্ধু বললো তার ক্ষিদা লেগেছে আসলে সবারই ক্ষিদা লেগেছে সকালে না খেয়ে বের হয়েছি এখন বাজে প্রায় ১১ টার বেশি।তো সেখানে গিয়ে খাবাত মেনু দেখলাম বিরিয়ানি খাবে সবাই।বিরিয়ানি দুইটা আইটেম একটা তেহেরি আরেকটা বিরিয়ানি।

1675579670043.jpg

IMG20230205103616.jpg


বন্ধুরা তেহেরি নিলো আর আমি একটা চিকেন বিরিয়ানি আসলে তেহেরি নিলাম না কারণ এর আগে আমার অনেক বাজে একটা অভিজ্ঞতা ছিল তাই তেহেরি খাবার উপর থেকে মন টাই চলে গেছে এই জন্য আমি তেহেরি অর্ডার করি নাই।এরপরে আমরা বসে গেলাম এবং খাবার এর অপেক্ষা করছিলাম।১০ মিনিট পরে খাবার আসলো।বন্ধুরা দেখলাম তেহেরি বেশ মজা করে খাচ্ছে আর আমার বিরিয়ানি মুখে দিতেই কেমন লাগলো অনেক বাজে লাগছিলো যতোটা আশা করেছিলাম ততোটা ভাল লাগছিলো না।


তাই আমরা পাল্টাপাল্টি করে খাচ্ছিলাম আসলেই এখান কার তেহেরি টা অসাধারণ লাগছিল তুলনা হয়না তেহেরির তবে বিরিয়ানি টা বাজে ছিল।তো খাবার শেষে আমরা আকটা কোকাকোলা খেলাম এরপরে আবার নিজেদের মিনারেল ওয়াটার টা কেনা লেগেছিল। খাওয়া শেষ করে ঘুরতে বের হলাম।আমার বন্ধু দুইটা দলনা পেয়ে এক দোরে সেখানে চলে যায় এবং দোলনায় উঠে আমাকে ধাক্কা দিতে বলে।কি আর কাজ ধাক্কা দিচ্ছিলাম আবার ভিডিও করতে হচ্ছিলো হাহাহা।বাকিটা পরের স্টোরিতে জানুন।ধন্যবাদ সবাইকে।


কুষ্টিয়া, বাংলাদেশ

অপু এ৫এস

Sort:  
 3 years ago 

youtube ভিলেজ পার্কটা আমার দেখার খুব ইচ্ছে। আমি অনেকের মুখে শুনেছি এই স্থানের কথা। এমনকি আমার বাংলা ব্লগে অনেক জন পোস্ট করে থাকে এই স্থান নিয়ে। তবে আমি চেষ্টা করব এভাবে ঘুরতে যাওয়ার জন্য এবং ব্লগ ও ফটোগ্রাফি করার জন্য।

 3 years ago 

এই জায়গাটি ভ্রমণের ইচ্ছা আছে। সামনে ছুটি পেলেই চলে যাব।কথায় আছে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়,যে ভয়ে তেহারির বদলে বিরিয়ানী অর্ডার করলেন বিরিয়ানীতেই সেটা হলো।যাই হোক ভাল লাগল আপনার ব্লগ পড়ে।আরেকটু বড় হলে আরো ভাল লাগত। ধন্যবাদ শেয়ারের জন্য।(কয়েকটি বানান ভুল আছে)।

 3 years ago 

ইউটিউব গ্রামে বেশ ভালো মুহূর্তই কাটিয়েছেন দেখছি আপনার ফ্রেন্ডদের সাথে। আসলে ফ্রেন্ডরা মিলে কোথাও গেলে সেখানে আনন্দের সাথেই মুহূর্তগুলো কেটে যায়। তাছাড়া জায়গাটা অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। আর আপনার আগে তেহেরি খেয়ে বাজে অভিজ্ঞতা হয়েছে, আর আজকে চিকেন বিরিয়ানি খেয়েও বাজে অভিজ্ঞতা হয়ে গেল। ব্যাপারটা খুব দুঃখজনক লাগলো। তবে সর্বোপরি আপনাদের মুহূর্তগুলো পড়ে বেশ ভালো লাগলো।

 3 years ago 

ইউটিউব গ্রামে আপনার ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়ে তো বেশ মজাই করেছেন দেখছি। তাছাড়া তিনজনে মিলে তেহেরি আর চিকেন বিরিয়ানিও খেয়েছেন। আমাদের জন্য পাঠিয়ে দিতেন একটু তাহলে আমরাও খেতে পারতাম। তবেই চিকেন বিরিয়ানি খাওয়ার বাজে অভিজ্ঞতাটা শুনে খুব খারাপ লাগলো। আর তিনজনে মিলেই ভাগাভাগি করে খেয়েছেন যার কারণে হয়তোবা বাজে অভিজ্ঞতাটার দুঃখ কিছুটা কমে গেল। যাই হোক দোলনাগুলো দেখে কিন্তু আমারও দুলতে ইচ্ছে করছে।

 3 years ago 

এর আগে অনেকের কাছে ইউটিউব গ্রামের কথা শুনেছি,এমন কি অনেকে পোস্ট ও করেছে এই রির্সোট নিয়ে।গত পর্ব যদিও পড়তে পারিনি।যাই হোক চিকেন বিরিয়ানির মনে হয় বাজে একটা অভিজ্ঞতা হলো, ভাগ্যিস বন্ধু ছিলো তাই তো অদলবদল করে মিলে মিশে খেতে পেরেছেন।ভালো লাগলো। ধন্যবাদ

 3 years ago 

ইউটিউব গ্রাম নামটা শুনে বেশ অবাক হয়েছিলাম। কারণ ইউটিউব নামে যে কোন গ্রাম হতে পারে এটা আজকে আমি আপনার কাছ থেকে প্রথম শুনলাম। বিরানিটা খারাপ ছিল জেনে খারাপ লাগলো। যাই হোক শেষে আপনারা সবাই ভাগাভাগি করে খেয়েছেন যেন ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62554.16
ETH 1783.65
USDT 1.00
SBD 0.38