🦊🦊💝💝মা দিবসের শুভেচ্ছা সকল মায়ের প্রতি ভালোবাসা(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)💝💝🦊🦊

in আমার বাংলা ব্লগ4 years ago
  • ২৫বৈশাখ
  • ১৪২৯বঙ্গাব্দ।
  • রবিবার
  • বিশ্ব মা দিবসের শুভেচ্ছা

হেলো বন্ধুরা

IMG_20220508_230247.jpg

সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি বন্ধুরা চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে।তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের ব্লগ।


বন্ধুরা আমার জিবনের কিছু ছোট ছোট ঘটনা বলি তাহলে।আমি তখন ক্লাস ৩ তে পরি আমি ছোট বেলায় অনেক দুষ্টু ছিলাম স্কুলে যেতে চাইতাম না।স্কুলের সময় হয়ে এলেই আমি অনেক তাল বাহানা করতাম সব থেকে বেশি যে অভিনয় টা করতাম সেটা হলো পেট ব্যাথার কথা।এভাবে কতো স্কুল বন্ধ দিয়েছি ঠিক নেই।অনেক সময় মা মারতে মারতে কান ধরে নিয়ে গিয়েছে স্কুলে হাহাহা দিন গুলো মনে পরলেই কেমন হাসি পাই।


এভাবে অনেক ঘটনা রয়েছে আসলে মাকে এতো ভালোবাসি কখুনো তাকে বলাই হয়না যে মা তোমাকে অনেক ভালোবাসি একবার যদি মাকে জরিয়ে ধরতে পারতাম হয়তো সব কষ্ট দুঃখ দূর হতো কারণ ছোট বেলায় মায়ের আচল টাই যে ছিল সব থেকে নিরাপদ।


মাকে সম্মান দেখানোর জন্য দিবস লাগে না মাকে প্রতিদিনি নতুন করে ভালোবাসা যায়।কারণ মায়ের জায়গা টা কেউ কখুনো নিতে পারবে না।পৃথিবির সকল মা -বাবা ভালো থাকুক সব সময় তারা সুস্থ থাকুক সকল মাকে সালাম এবং ভালোবাসা।


বন্ধুরা মা দিবশের শুভেচ্ছা সবাইকে সবাই ভালো থাকবেন মাকে ভালো বাসুন মা কে সেবা করুন আবারো দেখা হবে নতুন কোনো পোস্টে।

Sort:  
 4 years ago 

মমতাময়ী মা ডাকটাই কত না মধুর। মায়ের মত আপন জন পৃথিবীতে আর কেউ নেই। অনেক ভালবাসি মা কে। পৃথিবীর সকল মায়ের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রইল।

 4 years ago 

মাকে সম্মান দেখানোর জন্য দিবস লাগে না মাকে প্রতিদিনি নতুন করে ভালোবাসা যায়।

আপনার এই কথাটি আমার বেশ ভাল লেগেছে ভাই। আসলে আমরা দেখি যে কিছু দিবস আসলে সবাই যেন ভালোবাসা উপচে পড়ে। কিন্তু আসল সময় ভালোবাসার কোন খোঁজ খবর থাকে না। তবে আমি মনে করি যে সব সময় বাবা মায়ের প্রতি সম্মান এবং ভালোবাসা দেখানো উচিত। কারণ তাদের তুলনা হয়না। ধন্যবাদ এরকম সুন্দর একটি বিষয় নিয়ে আমাদের সামনে তুলে ধরার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

মা দিবস উপলক্ষে সকল মায়ের শ্রদ্ধা এবং সম্মান করি। মায়ের ভালোবাসার কাছে সকল ভালোবাসা পরাজয় ।একমাত্র মা বাবাই তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালবাসে। আমিও আমার মাকে অনেক ভালোবাসি অনেক ভালো লাগলো পড়ে।

 4 years ago 

মা দিবসে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সকল মায়েদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা

পৃথিবীতে সবচেয়ে আপন হল মা মায়ের মত আপন আর পৃথিবীতে কেউ নেই ভালোবাসার শেষ আশ্রয়স্থল হল মা। মা দিবস উপলক্ষে আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 4 years ago 

মা দিবস উপলক্ষে আপনি যে বিশেষ কিছু লেখালেখি করেছেন আমাদের মাঝে তা দেখে আমার খুব ভালো লেগেছে। আমি ও আমার বাংলা ব্লগের সকল সদস্যের মাকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম।

 4 years ago 

আসলে আমরা সবাই মাকে অনেক ভালোবাসি। কিন্তু কখনোই কথাটি বলা হয় না। পৃথিবীর একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা শুধু মাই ভাসে। আপনি ঠিক বলেছেন ভাই আমাকে ভালবাসতে নির্দিষ্ট কোন দিবসের প্রয়োজন হয় না। প্রতিটা দিনে মায়ের ভালোবাসা দরকার। এবং আমরা সব সময় মাকে খুব ভালোবাসি শ্রদ্ধা করি। তাই মা দিবস উপলক্ষে পৃথিবীর সকল মায়ের প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা এবং শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ ভাইয়া মা দিবস উপলক্ষে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 4 years ago 

আপনার সাথে আমিও একমত ভাই আসলে মাকে ভালোবাসার জন্য কোন দিবস লাগে না প্রতিদিনই নতুন নতুন ভাবে মাকে ভালোবাসা যায়। মায়ের ভালোবাসা আসলে কোন কিছুর সাথে তুলনা হয়না। আপনার লেখাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই মা দিবসে এরকম লেখাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 years ago 

মা আমাদের খুব আপনজন। আমাদে উচিৎ মায়েদের সব সময় সেবা যত্ন করা। তাদের কথা শুনা। শুধু একদিন নয় বছরের প্রতিদিনই মায়ের প্রতি ভালোবাসা থাকা। ভালো লিখেছেন ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59893.70
ETH 1566.97
USDT 1.00
SBD 0.42