😍😍মজাদার একটি দিন(১০%পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊😍😍

in আমার বাংলা ব্লগ4 years ago
  • ২৮মাঘ
  • ১৪২৮ বঙ্গাব্দ।
  • শুক্রবার
  • মজার একটি দিন

হেলো বন্ধুরা


সবাই কেমন আছেন আশা করছি সবাই ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি@ashik333 বাংলাদেশ থেকে বলছি।বন্ধুরা চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে দারুন একটি মজার মুহুর্ত কাটানো গল্প তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগ।

নদী পার

IMG20220113172747.jpg


দুই দিন আগে আমার এক বন্ধুর বড় আপু ফোন দিয়ে বলে ভাইয়া আমাদের বাসায় আপনার দাওয়াত আমার ছোট ভাইয়ের ছেলের সুন্নাতে খৎনা আমি এর মধ্যে অনেক অসুস্থ ছিলাম তবুও তাদের কথা দেই যে ঠিক আছে আমি যাব।আসলেই প্রচুর অসুস্থ ছিলাম।

অনুষ্টান বাড়ির কিছু চিত্র

IMG20220209153216.jpg

IMG20220209155839.jpg

IMG20220209153754.jpg

IMG20220209160006.jpg

IMG_20220211_211052.jpg


অনুষ্টান এর দিনে আমি বাসা থেকে বের হয় বরাবর এর মতো নদী পার হয়ে গাড়ীতে উঠে প্রথমে আমার নানার বাসায় যায় কারণ আগে নানার বাসাতেই যেতে হবে। নানার বাসায় গিয়ে আমি রেডি হয়ে ব্যাগপত্র রেখে আমার আরেক বন্ধু তাকেও দাওয়াত করেছে তাকে সাথে নেওয়ার জন্য তাদের বাসায় গেলাম।গিয়ে দেখি সে রেডি হয়নাই কি আর করার ১ ঘন্টা দেরি হলো সে গোসল করলো রেডি হলো এরপরে আমাকে বললো বাইক চালাতে।


আমি বাইক চালাতে লাগলাম বাজারের কাছাকাছি গিয়েই হঠাৎ ছোট করে একটা এক্সিডেন্ট করে নিলাম।আসলে ছোট হলেও অনেক বড় কিছু হতে পারতো রক্ষা করার মালিক উপর ওয়ালা।যাইহোক পা কেটে রক্ত বের হচ্ছিলো আমি সেখানে মেডিসিন নিলাম এর পরে বন্ধুকে বললাম তুমি বাইক চালাও।সে বাইক চালাতে লাগলো এবং আমরা ডাইরেক্ট অনুষ্টান বাসায় চলে এলাম।


গ্রামের অনুষ্টান মোটা মুটি শহরের একটু ছোয়া লেগেছে ক্যামেরা পারসন ছিলো লাইটিং ছোট করে করা অনুষ্টান টি বেশ ভালোই ছিলো।অনেক টা সময় খাওয়া দাওয়া করা হয়নি তো আপুরা এসে বললো ভাইয়া খেয়ে নিন।আমি এবং আমার বন্ধু খেতে বসলাম।খাওয়া দাওয়া দারুন ছিলো।এরপরে ক্যামেরা ম্যান হলো আমার বন্ধু আর দাওয়াত ওয়ালা বাড়ির ছেলে ভাগ্য খারাপ ছবি উঠতে পারিনি ক্যামেরার ব্যাটারি দুটোই শেষ হয়ে গিয়েছিল খেয়াল করেনি সে।


যাইহোক দারুন একটি মুহুর্ত ছিলো তবে এক্সিডেন্ট টার জন্য পা টা এখনো ব্যাথা জানিনা রাতে কতোটা ব্যাথা হবে।সবাই আমার জন্য দোয়া করবেন আশা করছি পোস্টি আপনাদের ভালো লাগবে।ধন্যবাদ সবাইকে।



সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাঅপু এ৫এস
ক্যামেরাম্যান@ashik333
w3wordshttps://w3w.co/regulated.plods.airborne
Sort:  

আপনার দিনটি অনেক ভালো কেটেছে সেটা আপনার পোস্ট দেখেই বুঝতে পেরেছি। আপনি খুব সুন্দর ভাবে আপনার কাটানো কথাগুলো ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ

জি আপনি যথার্থই বলেছেন। আজকাল গ্রামের অনুষ্ঠানগুলোতে ও শহরের ছোঁয়া লেগে গেছে। সুন্দর করে অনুষ্ঠান বর্ণনা উপস্থাপন করেছেন। আর ছবিগুলো সম্পর্কে আমার কোন মন্তব্য রইল না। মাশাল্লাহ।

 4 years ago 

আপনার কাটানো কিছু সুন্দর মূহূর্ত আমাদের মাঝে তুলে ধরেছেন।নদী পারাপারের দৃশ্যটি বেশ ভালো লেগেছে কারণ বর্তমানে সব জায়গায় নদীর ওপর সেতু নির্মাণ করা হয়েছে তাই নৌকায় নদী পারাপারের দৃশ্য তেমন দেখা যায় না। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64236.74
ETH 1844.25
USDT 1.00
SBD 0.38