কুষ্টিয়া পৌরসভায় ঘুরাঘুরি(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊😍😍
- ২৭ফাল্গুন
- ১৪২৮ বঙ্গাব্দ।
- শনিবার
- কুষ্টিয়া পৌরসভায় ঘুরাঘুরি
হেলো বন্ধুরা
সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি @ashik333 বাংলাদেশ থেকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক।
বন্ধুরা আজ আমি গিয়েছিলাম আমাদের কুষ্টিয়া পৌরসভাতে ঘুরতে তবে এটা হঠাৎ করেই বলা চলে।আমার কিছু দরকারি কাজ থাকায় আমি কুষ্টিয়া গিয়েছিলাম।সারাদিন সেই কাজের পেছনেই সময় দিয়েছিলাম এক পর্যায় কাজ শেষ হলো সারাদিন প্রায় না খেয়েছিলাম।মোল্লা তেগরে আমার ফুফুর বাসা আমি আমার ফুফাতো ভাই হাফিজ কে কল করি এর পরে তার সাথে কথা হয় সে এবং তার একজন বন্ধু কুষ্টিয়া পৌরসভাতে ঘুরতে গেছে আমাকেও সেখানে যেতে বলে।
আমি দোকান থেকে দুইটা কেক খেয়ে সেখানে যাওয়ার জন্য বেরিয়ে গেলাম।অটোতে উঠে সোজা চলে গেলাম। পৌরসভাতে সেখানে আমার ফুফাতো ভাই এবং তার বন্ধু অপেক্ষা করছিল।তাদের সাথে দেখা হলো এরপরে আমরা পৌরসভার ভেতরে প্রবেশ করলাম।আমি আজ থেকে প্রায় ৬-৭ বছর আগে এখানে এসেছিলাম। অনেক কিছু এখানে পরিবর্তন হয়েছে এবং অনেক কিছু সেই আগের মতোই রয়েছে।
অতীতে দেখা দেয়ালে চিত্র গুলো একই ভাবে রয়েছে পুকুর টাও রয়েছে তবে নতুন একটা জিনিস চোখে পরলো সেটা হলো ভেতরে ঢুকেই দেখি পানির ড্রেন এবং সেই ড্রেনে বিভিন্ন রং এর মাছ আর ছোট ছোট পাথর অনেক কালার করা সাজিয়ে রাখা হয়েছে বেশ সুন্দর লাগছিল দেখতে।এইগুলোর কয়েকটি ফটো তুললাম এরপরে আমরা পুকুর পারে চলে গেলাম সেখানে ঘুরে ঘুরে কয়েকটি সেল্ফি উঠলাম।
এরপরে আমরা একটি ব্রেঞ্চ এ বসে পরলাম হাফিজ তার বন্ধুর একটা অনালাইন সমস্যার সমাধানের কাজে লেগে পরলো আর আমি আমার ব্যাগ হতে একটি বিস্কিট এর প্যাকেট বের করে খেতে শুরু করলাম।এরপরে তাদের সব কাজ সম্পূর্ণ হলে আমরা সেখান থেকে উঠে দারাইলাম।এরপরে আমরা পৌরসভার যাদুঘরে যেতে চাইলাম তবে সেটা বন্ধ হয়ে যায়।অন্যদিন যেতে হবে।অনেক দারুন একটি সময় ছিল।
ধন্যবাদ বন্ধুরা আশা করছি আমার পোস্টি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমার অনেক সুন্দর একটি সময় ছিল এটি নতুন কিছু দেখতে পেরেছি সবাই ভালো থাকবেন আবারো দেখা হবে।
| সমস্ত ছবির | তথ্য |
|---|---|
| লোকেশন | বাংলাদেশ |
| ক্যামেরা | অপু এ৫এস |
| ক্যামেরাম্যান | @ashik333 |
| w3words | https://w3w.co/games.cribbing.likened |
দেখেই বোঝা যাচ্ছে কুষ্টিয়া পৌরসভা তে অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন। সত্যি বলতে কুষ্টিয়া পৌরসভা আসলেই অনেক সুন্দর এবং মনমুগ্ধকর। আমরা মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে সেখানে ঘুরতে যাই বিশেষ করে পুকুরপাড়ে বসে থাকতে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
কুষ্টিয়া পৌরসভা দেখতে খুব ভালো লাগে আমার কাছে। কারণ বিভিন্ন ধরনের জিনিস সেখানে রাখা হয়েছে ।বেশি ভালো লাগে পুকুরপাড়। সেখানে বসে পুকুরের মাছ দেখে সারাদিন কাটিয়ে দেওয়া সম্ভব ।
ধন্যবাদ আপনার জন্য।
আপনারা পৌরসভা ঘুরাঘুরি করেছেন তার সাথে আমারও দেখা হয়ে গেল কুষ্টিয়া পৌরসভা টি। দেয়ালের উপর চিত্র কিংবা ভাস্কর্য্য গুলো সুন্দর ছিল। বেশ নিরিবিলি একটি জায়গা মনে হলো। তবে অফিস সময়ে হয়তো একটু ভীড় হতে পারে। ছবি গুলো ভালই তুলেছেন। গাছের পাতা ঝড়ে পরেছে । যদিও এই সময় পাতা ঝরার দিন। সুন্দর সময় কাটিয়েছেন । ধন্যবাদ শেয়ার করার জন্য।
জি দাদস অনেক নিরিবিলি আর দারুন একটি জায়গা অনেক ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য
ঘুরাঘুরি সাথে ফটোগ্রাফি অনেক ভালো ছিলো। আসলে বন্ধুরা মিলে কোথাও গেলে এমনিতেই অনেক মজা হয়। পাতা ঝড়া রাস্তার ছবি দেখতে অনেক সুন্দর লাগলো। দেখেই বুঝা যাচ্ছে কতটা আনন্দঘন পরিবেশ ছিলো। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো।