হঠাৎ করে চটপটি খাওয়ার অনুভূতি।

in আমার বাংলা ব্লগ3 years ago
❣️হ্যালো বন্ধুরা❣️

Polish_20240122_175645755.jpg

"ছবিটি পলিস এপস দিয়ে তৈরি"

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন, আশাকরি সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি। আমি @asadul-islam ঢাকা বাংলাদেশ থেকে। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। হঠাৎ করে চটপটি খাওয়ার অনুভূতি।। আশাকরছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yuDdNffDiSm9AVcnTTKs7PKsvQ1zNTCzWqdmVHugdZ4JhE3gWoRmPbgvQHkKCX7M68aBnCemsGsyStKTn4MRNL7ucTzH4-01.jpeg

শুক্রবার আমাদের অফিস ছুটি থাকায়। হাতের সব কাজ শেষ করে। বিকালের দিকে হাটতে আমি বাজারে দিকে গেলাম। তার পর হঠাৎ করে আমার চাচাতো ভাই @limon88 এর সাথে দেখা হলো। তার পরে দুই জন মিলে অনেক গল্প করলাম। তারপর আমি লিমনকে বললাম চলো চটপটি খেয়ে আসি। আমাদের বাজারে একটু সামনে এক মামা অনেক মজা করে চটপটি তৈরি করে। তারপর দুই জন মিলে হাঁটতে হাঁটতে খাওয়ার জন্য দোকানে গেলাম।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7y6EvNyDEtjK6HUDry1zQVn3UAaXgWNUstk6cewi3vFhYEBkxrTffZo7WN4LufFfqe9vqRGvRC7U8xi5GCPyP2BZw3TenJ-01.jpeg

আসলে মামার দোকানে আগে আমরা প্রায় সময়ই চটপটি খেতাম। তবে কাজের ব্যস্ততার কারণে আর আগের মতো যাওয়া হয়ে উঠে না। তবে আমাদের দুজনকে দেখে দোকানদার মামা ভীষণ খুশি। তার খুশি দেখে আমারও ভীষণ খুশি হলাম। এর পরে আমরা দুজন মিলে ভিতরে গিয়ে চটপটি অডার করলাম। তার পরে দুজন মিলে বসে বসে গল্প করছিলাম। কিছুক্ষণ এর মধ্যে গরম গরম চটপটি চলে আসলো।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yEh43WDq8aLthzRskx4o3YNb8jexb2AXRB8hXpsfnCiarRFTq6FkTK3DAaQGZpnmRbTsQfdcuGbBqdAcgqY9qr3fHszSi-01.jpeg

এর পরে আমরা দুজন মিলে জমিয়ে চটপটি খেলাম। অনেক দিন পরে চটপটি খেয়েছিলাম তাই খেতে ভীষণ মজা লেগেছিলো। আসলে কোন কিছু হঠাৎ করে খেতে সত্যি ভীষণ মজাদার লাগে। খাওয়া দাওয়া শেষে আমরা দুজন মিলে একটা সেলফি নিলাম। তার পরে দোকানদার মামার সাথে কিছুক্ষণ কথা বলে। দোকানদার মামা তো বার বার বলতেছে আমরা যেনো তার দোকানে আবারো আগের মতো যাই। আমি বললাম সময় পেলে অবশ্যই আসবো। আমাদের জন্য দোয়া করবেন। চটপটির টাকা দিয়ে দুজনে মিলে সেখানে থেকে চলে আসলাম। দুজন মিলে চমৎকার সময় উপভোগ করেছিলাম।

আপনাদের সাথে ভাগাভাগি করে নিয়ে অনেক বেশি ভালো লাগলো। কেমন লাগলো আমার আজকের পোস্ট। অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

❤️আমার পরিচয়❤️

1700215247961.jpg

আমি আসাদুল ইসলাম। আমার স্টিমিট একাউন্ট হচ্ছে @asadul-islam. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি বর্তমান চাকরির পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করছি। নিজের সৃজনশীলতাকে তুলে ধরার জন্য। আমি বর্তমান ঢাকা উত্তরাতে পরিবার নিয়ে বসবাস করছি। আমি বিবাহিত আমার দু'টো ছোট ছোট মেয়ে আছে। নিজের সাধ্যমত কাজ করার চেষ্টা করছি। আশাকরি এভাবেই আমার বাংলা ব্লগ পরিবারের সাথে কাজ করে যাবো ইনশাআল্লাহ। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আল্লাহ হাফেজ ❣️

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

Amar_Bangla_Blog_logo.jpg

💞"আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ"💞

Sort:  
 3 years ago 

এই শীতে গরম গরম চটপটি খেতে সত্যি বেশ ভালো লাগে। আসলে চটপটি খাওয়ার অনুভূতি সত্যি বেশ দারুন। দুজন মিলে অনেক সুন্দর আনন্দঘন মুহূর্ত অতিবাহিত করেছেন। চটপটি খাওয়ার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

অনেক দিন পরে যাওয়ার কারণে চটপটি ওলা মামা সত্যি ভীষণ খুশি হয়েছিলো। তার খুশি মাখা মুখ দেখে সত্যি আমিও অনেক বেশি খুশি হয়েছিলাম। চটপটি খেতে সত্যি অনেক বেশি মজা হয়েছিলো। তোমার অনুভূতি গুলো পড়ে ভীষণ ভালো লাগলো ভাই। আশাকরি খুব তাড়াতাড়ি আবারো যাবো ফ্রি হয়ে। শুভ কামনা রইল ❣️

 3 years ago 

অনেক দিন পর এক সঙ্গে চটপটি খেয়ে সত্যি ভালো লাগছিলো। ফ্রি হও আবারও চটপটি খেতে যাবো। সেদিনের চটপটি খুবই ভালো ছিলো।

 3 years ago 

চটপটি খাওয়ার অনুভূতি ও ফটোগ্রাফি খুব সুন্দর করে শেয়ার করেছেন ভাইয়া। আসলে হঠাৎ করে এমন মুখরোচক খাবার খেতে সত্যি অনেক মজা লাগে।পরিচিত দোকান আগে খেতেন নিয়মিত চটপটি তাই স্বাদ জানা আছে আর সুস্বাদু জন্যই খেতে এসেছেন। ধন্যবাদ সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 3 years ago 

লিমন ভাইয়ের সাথে চটপটি খাওয়ার অত্যন্ত আনন্দঘন মুহূর্তটুকু আপনি চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছে। আসলে চটপটি খাওয়ার মজাই আলাদা। তবে আমি এই খাবারটি একেবারে স্বাস্থ্যসম্মত বলে বিবেচনা করি না। যাহোক চটপটি খাওয়ার দারুন এক অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাদের দুইজনকে দেখে আমার কাছে একেই মনে হয়। যাইহোক গরম গরম চটপটি খেতে খুবই মজা লাগে। আপনারা দুইজনে হাঁটতে হাঁটতে গরম গরম চটপটি খেয়ে ফেললেন।আপনার মনের অনুভূতি পড়ে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

অফিস ছুটি থাকার কারণে বিকেলে হাটতে যেয়ে লিমন ভাইয়ের সাথে চটপটি খেয়েছেন এটা জানতে পেরে খুবই ভালো লাগলো ভাইয়া। আপনারা অনেক ভাল সময় অতিবাহিত করেছেন এটা জেনে খুবই ভালো লাগলো। ছুটির দিনে একটু ঘুরাঘুরি করলে ভালই লাগে।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

লিমন ভাইয়ের সাথে দেখা হওয়ার পর দেখছি দুজনে মিলে বেশ ভালোই জমিয়ে মজাদার চটপটি খেয়েছিলেন। চটপটি দেখেই তো আমার অনেক বেশি লোভ লেগে গিয়েছে। সত্যি কথা বলতে আপনাদের সেলফি টা দেখে আমি তো প্রথমে ভেবেছিলাম আপনাদের সাথে হয়তো কোন মেয়েও ছিল। পরবর্তীতে বুঝতে পারলাম যে ওইটা আসলে দোকানের পোস্টার এর মধ্যে ছিল 😆😆। যাই হোক ভালোই লাগলো আপনাদের চটপটি খাওয়ার মুহূর্তটা।

 3 years ago 

জি ভাইয়া চটপটি খেতে বেশ ভালোই ছিলো। আসলে সেলফি তোলার সময় আমি একটু অবাক হয়েছিলাম। আমাদের সেলফিতে মেয়ে আসলো কোথা থেকে। তার পর খেয়াল করেছি পোস্টারে ছিলো এইটা। অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাহ আপনারা তো দুইজনে মিলে দেখতেছি বেশ খাওয়া দাওয়া করলেন। আমার বাংলা ব্লগের দুই ব্লগার একত্রিত হয়ে বেশ মজার করে চটপটি খেলেন। আমার কাছে ঝাল ঝাল চটপটি খেতে খুবই ভালো লাগে। চটপটির কালার গুলো দেখেই খেতে ইচ্ছে করতেছে।

 3 years ago 

জি আপু শীতের সময় ঝাল ঝাল চটপটি খেতে আমার ও অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনার মতামত প্রকাশ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64457.61
ETH 1884.80
USDT 1.00
SBD 0.37